মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে।
তার আগেই তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে কমিশন। এসআইআরের চূড়ান্ত তালিকা ধরেই রাজ্যে বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা, যেমন বিহারে চলছে। ভোটার তালিকা সংশোধনের শুরুর তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই ভোটারদের মধ্যে প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গের এসআইআরে কী কী নথি প্রয়োজন, কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে এবং কারা অবৈধ ভোটার।
বিহারের এসআইআর এবং পশ্চিমবঙ্গের এসআইআরের পার্থক্য কী? এইসব প্রশ্নের উত্তর দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন। নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। তবে কমিশন মনে করছে, ঐ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ নয়। নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলদ হয়েছে।
