জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। অবশেষে খোঁজ মিলল বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। সল্টলেকের ইডি দফতরে হাজিরা দিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে রবীন্দ্র সরোবরের ঘটনায় নাম জড়ানোর পর থেকেই খোঁজ চলছিল তাঁর। সোনা পাপ্পুর বাড়িতেও হানা দিয়েছিল ইডি। আর এবার আচমকা আপনা থেকেই ইডি দফতরে এসে হাজির তিনি।
প্রসঙ্গত, সোনা পাপ্পুর বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল সহ বেশ কিছু অভিযোগ রয়েছে বলে খবর। অস্ত্র আইনেও মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। রবীন্দ্র সরোবরে গণ্ডগোলের ঘটনায় তাঁর নাম জড়ালে গত এপ্রিলে তাঁর বাড়িতে হানা দেয় ইডি। পাশাপাশি ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও চালানো হয়েছিল তল্লাশি।
ইডির অভিযানে টাকা সহ বেশ কিছু সম্পত্তির নথি এবং একটি দামি গাড়ি বাজেয়াপ্ত করা হয়। দীর্ঘদিন ধরেই খোঁজ মিলছিল না সোনা পাপ্পুর। তদন্তকারীরা মনে করেছিলেন, ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা মনে করছেন হাওয়ালার মাধ্যমে পাপ্পুর কাছে টাকা পাঠানো হতে পারে। তবে পাপ্পুকে পাওয়া না গেলেও মাঝেমধ্যেই ফেসবুকে লাইভ করতে দেখা গিয়েছিল তাঁকে।
