কর্মসংস্থান বাড়বে আরও, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবে একাধিক ঘোষণা করা হয়েছে। আবারও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একগুচ্ছ বড় ঘোষণা করলেন। বোধগয়ায় জনসভা থেকে তিনি জানালেন, আসন্ন নির্বাচনের আগেই ৫০ হাজার চাকরি দেওয়া হবে এবং আগামী পাঁচ বছরে এক কোটি যুবক-যুবতীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এনডিএ সরকার।

নীতীশ কুমার বলেন, নির্বাচনের আগে ৫০ হাজার চাকরি দেব। পরবর্তী পাঁচ বছরে এক কোটি যুবকের চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা সবসময় কর্মসংস্থানের জন্য কাজ করেছি, অন্যরা (আরজেডি) কিছুই করেনি।”

তিনি জানান, রাজ্যে সামাজিক সুরক্ষা ভাতা মাসে ₹৪০০ থেকে বাড়িয়ে ১১০০ করা হয়েছে, যা প্রান্তিক শ্রেণির মানুষের জন্য সহায়ক হবে বলে তাঁর দাবি। মুখ্যমন্ত্রী বলেন, “সমাজের সমস্ত শ্রেণির — নারী, সংখ্যালঘু ও দরিদ্র — জন্য আমরা নিরলসভাবে কাজ করছি।”