ভারতে ইলন মাস্কের স্টারলিঙ্ক তাদের স্যাটেলাইট পরিষেবা শুরু করতে চলেছে। এই পরিসেবা এলে আমাদের দেশের ইন্টারনেট মার্কেটে যে আমুল পরিবর্তন আসবে তা বলা যেতেই পারে। তবে এই ব্যাপারে সংস্থার কর্ণধার নির্দিষ্ট কিছু জানায় নি।
গোটা পৃথিবীর প্রতি প্রান্তে পৌঁছে দেওয়া যায়নি ইন্টারনেট ব্যাবস্থা। আর সেখানেই যেতে চলেছে স্টারলিঙ্ক। ভারতে স্টারলিঙ্কের ইন্টারনেটের স্পিডের কারণে হতে চলেছে এক ইন্টারনেট বিপ্লব। ভুটান বা বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশে ইতিমধ্যেই চালু রয়েছে মাস্কের সংস্থা স্টারলিঙ্ক।
