দেশাই ফুডস প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন এবং কলকাতাভিত্তিক সস ও মশলার ব্র্যান্ড ‘এলম্যাক’ তাদের সেরা মানের কাসুন্দির জন্য সুপরিচিত। ঝাঝালো সর্ষের এই কাসুন্দি কেবল কলকাতাতেই নয়, সারা ভারতে সমাদৃত এবং চাহিদার তুঙ্গে রয়েছে। আরও রয়েছে গ্রিন চিলি সস, রেড চিলি সস এবং সয়া বিন সসের মতো জনপ্রিয় চাইনিজ সস। পূর্ব ভারতে শক্তিশালী উপস্থিতির পর, এই উৎসবের মরসুমে একটি উচ্চ-প্রভাবশালী আউটডোর ক্যাম্পেইনের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতে নিজেদের দৃশ্যমানতা আরও বাড়াতে উদ্যোগী হয়েছে এলম্যাক। এই প্রচার অভিযানটি স্থানীয় আবেগকে স্পর্শ করে একটি সহজ বার্তার মাধ্যমে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করছে: “উৎসব কাটুক আপনার প্রিয় স্বাদের সঙ্গে।”
১৫ ডিসেম্বর, ২০২৫ থেকে শুরু করে ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রচার অভিযানটি গুয়াহাটি, শিলং, আইজল, ইম্ফল, আগরতলা এবং ডিমাপুরের আউটডোর হোর্ডিংয়ের মাধ্যমে পরিচালিত হবে। এই প্রচারের ফুটিয়ে তোলা হয়েছে খাবারের এমন কিছু মুহূর্ত যা পারস্পরিক একাত্মতা বা টুগেদারনেস বিষয়টিকে প্রতিফলিত করে।
এই প্রচার অভিযান সম্পর্কে বলতে গিয়ে ডিএফপিএল (DFPL)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জনা দেশাই বলেন, “এলম্যাক তার চাইনিজ সস এবং কাসুন্দির মাধ্যমে বছরের পর বছর ধরে উত্তর-পূর্বের সংস্কৃতির অংশ হয়ে রয়েছে। এই আউটডোর ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের লক্ষ্য হল প্রতিদিনের রান্নাঘরের পৌঁছে যাওয়া।” ব্র্যান্ডের আনুষ্ঠানিক বিবর্তনের সময় একটি প্রেস মিটের মাধ্যমে একে আরও বড় পরিসরে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়; এখানে সস, কাসুন্দির পাশাপাশি লাইম জুস কর্ডিয়াল এবং আম পান্নার মতো জুসকে প্রতিটি অনুষ্ঠানের জন্য অপরিহার্য বা প্রধান খাবার হিসেবে তুলে ধরার বিষয়ে জোর দেওয়া হয়। উত্তর-পূর্ব ভারতে এই প্রচার অভিযানটি এলম্যাকের বার্তাটিকে সহজ ও মানবিক করে তুলছে।
