গতকাল রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে জলপাইগুড়ি শহরের একাধিক জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরে রাজবাড়ি উদ্যান ও রাজবাড়ি মুক্ত মঞ্চ সংলগ্ন এলাকায় একটি বিশালাকার গাছ ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে দেয়। এর ফলে বিদ্যুতের তারের পাশাপাশি কেবল টিভি ও ইন্টারনেটের সংযোগ ছিঁড়ে যায়। পাশাপাশি যান চলাচলও বিপর্যস্ত হয়ে পড়ে।
পরে অবশ্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। ভেঙে পড়া গাছের ডালপালা কেটে সরানোর পাশাপাশি বিদ্যুতের লাইন ও খুঁটি মেরামতির কাজও শুরু হয়েছে বলে জানা গেছে।
