বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্যে বকেয়া ডিএ ইস্যুতে এখনও টানাপোড়েন অব্যাহত। এদিকে পিছিয়ে নেই কেন্দ্রীয় সরকারি কর্মীরাও। খুব শীঘ্রই সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কারণ ফের একবার ডিএ বৃদ্ধির পথে কেন্দ্র।
মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। ডিএ বৃদ্ধির ঘোষণাটি এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফের এক দফায় ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (সিপিআই-আইডব্লিউ) অনুযায়ী মনে করা হচ্ছে এবার মহার্ঘ ভাতা বর্তমান ৫৮% থেকে ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬০% হতে পারে। বর্তমান ৫৮% ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। যা জানুয়ারি থেকেই লাগু হবে। সূত্রের খবর, কমপক্ষে ২% ডিএ বৃদ্ধি করা হতে পারে এবার।
