বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ২০২৫ সালেই সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে।
ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী বছর থেকে নয়া পে কমিশন কার্যকর হওয়ার কথা। এবার এই নিয়ে সামনে এল বড় আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত বছরে দু’বার মহার্ঘ ভাতা বাড়ানো হয়। প্রথম দফায় জানুয়ারি ও দ্বিতীয় দফায় জুলাই থেকে নয়া হার কার্যকর হয়ে থাকে। গত মার্চ মাসে প্রথম দফার ডিএ বাড়িয়েছে সরকার।
আগামী অক্টোবর-নভেম্বর নাগাদ দ্বিতীয় দফার ঘোষণা হতে পারে। এবার এই নিয়ে সামনে এল নয়া আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫৫% হারে ডিএ পাচ্ছেন। গত মার্চ মাসে মাত্র ২% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র। তবে মার্চ ও এপ্রিল মাসে AICPI-IW সূচক ঊর্ধ্বমুখী থাকায় মনে করা হচ্ছে, দ্বিতীয় দফায় ৩% হারে ডিএ বাড়তে পারে।
