সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বকেয়া মহার্ঘভাতার (ডিএ) ২৫ শতাংশ মেটানোর কোনো উদ্যোগ নেই রাজ্য সরকারের। এই অভিযোগে এবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের দাবি, আদালত ডিএ-কে কর্মীদের ‘আইনি অধিকার’ বললেও রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে রায় কার্যকর করতে দেরি করছে। গত ৫ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, মহার্ঘভাতা (DA) কোনো দয়া নয়, বরং সরকারি কর্মচারীদের আইনি অধিকার। আদালত নির্দেশ দিয়েছিল ।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সরাসরি রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, রায় ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাজ্য সরকারের তরফে কোনো প্রস্তুতি বা মানসিকতা দেখা যায়নি। ভাস্কর ঘোষ বলেন, “রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে আদালতের রায়কে মান্যতা দিচ্ছে না। আমরা মুখ্যসচিব ও অর্থসচিবকে নোটিস পাঠিয়েও কোনো উত্তর পাইনি। তাই আমরা শুধু ২৫ শতাংশ মেটানোর নির্দেশের ওপর ভিত্তি করে আদালত অবমাননার মামলা করেছি।”
অভিযোগ উঠেছে আরও গুরুতর। সুপ্রিম কোর্ট নির্ধারিত যে কমিটি বকেয়ার বাকি অংশ নিয়ে আলোচনার কথা বলেছিল, সেই কমিটিও রাজ্যের সাথে যোগাযোগের চেষ্টা করেছিল। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, রাজ্য সরকার আলোচনার জন্য এখনও কোনো সময় দেয়নি।
