হাতির দাঁত ও চিতাবাঘের দাঁত সহ গ্রেপ্তার দম্পতি

ফের সাফল্যের নজির গড়ল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। বিশেষ অভিযানে হাতির দাঁত ও চিতাবাঘের দাঁত সহ কোচবিহারের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

বন দপ্তরের তরফে জানানো হয়েছে, অভিযানে উদ্ধার হয়েছে তিন টুকরো হাতির দাঁত (ওজন আনুমানিক ২ কেজি), চিতাবাঘের চারটি দাঁত ও একটি ছোট গাড়ি।

গ্রেফতার হওয়া দম্পতির নাম পরিমল দে ও তার স্ত্রী দেবযানী দে। তারা কোচবিহার জেলার কোতোয়ালি থানার ঝিনাইডাঙ্গা এলাকার বাসিন্দা। দেবযানী পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। ধৃত পরিমল এর আগেও অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিল বলে বন দপ্তর সূত্রে খবর।

জানা গিয়েছে, জলদাপাড়া সংলগ্ন সোনাপুর এলাকা থেকে অভিযুক্তদের পাকড়াও করা হয়।