বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই কিছু মাস হল গরু পাচার মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল।
এরই মধ্যে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর নজরে কেষ্ট। জানা যাচ্ছে, গরু পাচার মামলায় বিভিন্ন সাক্ষীদের ফোন করে কথা বলতে শুরু করেছে CBI. জানাতে চেয়েছেন, অনুব্রত মণ্ডল কাউকে কোনও ফোন করেছেন কিনা? বা তার তরফে ফোন করে কোনও রকম সেটিং করার চেষ্টা চলেছে কী না তাও জানতে চাওয়া হয়েছে।
CBI তরফে নির্দেশ, যদি তারা অনুব্রত মণ্ডল তরফে কোনও ফোন পান তাহলে যাতে সিবিআই আধিকারিকদের তৎক্ষণাৎ জানান। প্রসঙ্গত, গরু পাচার মামলায় শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন অনুব্রত। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তৃণমূল নেতাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে সুপ্রিম কোর্টে।
