ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল থেকে তৃতীয় বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে বৃহস্পতিবার গভীর রাতে হোস্টেল থেকে উদ্ধার হলো তৃতীয় বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃতার নাম অন্বেষা ঘোষ।

কলেজ সূত্রে জানা গিয়েছে, রাত দেড়টা থেকে দু’টো নাগাদ সহপাঠীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি হোস্টেলের অন্যান্য ছাত্রী তাকে নামিয়ে নিকটবর্তী এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। সেখান থেকে তাকে রেফার করা হয় কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা অন্বেষাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কলেজ চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঠিক কী কারণে অন্বেষা এই চরম সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।