‘দ্য ওয়ান অ্যান্ড অনলি’ প্রচারাভিযান শুরু করল ব্লেন্ডার্স প্রাইড প্যাকেজড ড্রিংকিং ওয়াটার

ভারতে নতুন প্রচারাভিযান ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি’ শুরু করল ব্লেন্ডার্স প্রাইড প্যাকেজড ড্রিংকিং ওয়াটার। ব্র্যান্ডটির দাবি, এই প্রচারে সাফল্যের এমন এক ধারণা তুলে ধরা হয়েছে যেখানে ভিড়ের মধ্যেও আলাদা হয়ে ওঠাই প্রকৃত সাফল্যের চিহ্ন।

এই ক্যাম্পেনে তিন মডেল — অবন্তী নাগরথ, কিরণদীপ চাহাল ও  মাহিকা শর্মা – এই ব্র্যান্ডের বিভিন্ন দিক তুলে ধরেছেন। ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া, সংবাদপত্রের প্রথম পাতা এবং বড় বড় শহরগুলিতে আউটডোর বিজ্ঞাপনের পাশাপাশি চলতি আইসিসি টি২০ ওয়ার্ল্ড কাপ-এও এই প্রচার চালানো হচ্ছে।

পারনড রিকার্ড ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার দেবশ্রী দাশগুপ্ত বলেন, নতুন প্রজন্মের কাছে আলাদা পরিচিতি ও প্রভাবই আজ সাফল্যের নতুন মানদণ্ড – এই ভাবনাকেই সামনে রেখেই ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি’ প্রচারাভিযান শুরু হয়েছে।

একেবারে নতুন বিজ্ঞাপনটি এখানে দেখুন: www.youtube.com/watch?v=-z3YH-R-QiM 

আরও আপডেট পেতে ফলো করুন: www.instagram.com/blenderspridefashiontour