বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ২০২৬ সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম পে কমিশন আসার কথা।
এদিকে দফায় দফায় ডিএ বাড়ছে কেন্দ্রের সরকারি কর্মীদের। সেই তুলনায় পিছিয়ে বাংলা। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় রয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। সপ্তম বেতন কমিশন নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি সরকার এখনও পর্যন্ত। রাজ্য সরকারি কর্মীদের একাংশের ধারণা, যেহেতু সামনেই বিধানসভা ভোট, তাই আগে বাজেটে নয়া পে কমিশনের ঘোষণা হতে পারে, জল্পনা চলছ।
এরই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের তরফে সপ্তম বেতন কমিশন গঠনের জন্য চাপ রাজ্য সরকারকে। ইউনিটি ফোরামের তরফে আহ্বায়ক দেবপ্রসাদ হালদারের হুঁশিয়ারি, ‘৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যকে সপ্তম পে কমিশন গঠন করতেই হবে। নইলে ইউনিটি ফোরাম হাইকোর্টে মামলা করবে।’
