বড় পদক্ষেপ চাকরিহারাদের

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল প্রায় ২৬০০০ চাকরিপ্রার্থীর নিয়োগ বাতিল হয়েছে।

তবে ২০১৬ সালের প্যানেলের সকলের চাকরি বাতিল হলেও চাকরি যায়নি ক্যানসার আক্রান্ত শিক্ষিকা সোমা দাসের। সুপ্রিম রায়ে ব্যতিক্রম কেবল তার ক্ষেত্রেই। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, মানবিকতার খাতিরে চাকরি বহাল থাকবে নলহাটির ক্যানসার আক্রান্ত সেই সোমা দাসের। মানবকিতাকে ঢাল করেই এবস্থা নিজেদের চাকরি বাঁচাতে পথে নামলেন দৃষ্টিহীন এবং বিশেষভাবে সক্ষম চাকরিহারা শিক্ষকরা।

ইতিমধ্যেই রাজ্য়পাল, মুখ্যমন্ত্রী, শিক্ষাসচিব এবং এসএসসির চেয়ারম্যানকে চিঠি দিয়েছে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন। দাবি, নতুন করে পরীক্ষায় বসতে হলে সাধারণ পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সঙ্গে দৃষ্টিহীনদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে পার্থক্য রয়েছে।