বড় পদক্ষেপ রাজ্যের শাসকদলের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার শীঘ্রই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ পর্ব অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন।

এই প্রক্রিয়ায় যেন কোনও প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, তা নিশ্চিত করতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিক ও সাধারণ মানুষের উপর অত্যাচার নিয়েও তীব্র প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল।

এই দুটি বিষয় নিয়ে সংগঠনের পরবর্তী রণকৌশল ঠিক করতে আগামী ৮ অগস্ট একটি বড় ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটেয় শুরু হওয়া এই অনলাইন বৈঠকে তৃণমূলের সব স্তরের নেতৃত্ব অর্থাৎ পঞ্চায়েত থেকে জেলা ও রাজ্য স্তর পর্যন্ত, এমনকি সাংসদ, বিধায়ক, কাউন্সিলর ও শাখা সংগঠনের নেতারাও থাকবেন।