বড় পদক্ষেপ ভারতীয় সেনাবাহিনীর তরফে

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।

এবার বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় সেনাবাহিনী। জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনী প্রচুর পরিমাণে ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের অর্ডার দিয়েছে। এদিকে, ওই ক্ষেপণাস্ত্রগুলি ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগের আওতায় তৈরি করা হবে।

এই বিষয়ে শীঘ্রই সেনাবাহিনীর একটি উচ্চ-স্তরের বৈঠক সম্পন্ন হতে পারে। যেখানে এই চুক্তি অনুমোদন পেতে পারে। জানা গিয়েছে, এর চুক্তির আওতায় ভারতীয় নৌবাহিনী এবং বিমানবাহিনী প্রচুর পরিমাণে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পেতে পারে। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের সময়ে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পাকিস্তানে প্রচুর ধ্বংসযজ্ঞ চালায়।