বড় পরিকল্পনা দেশের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, ভারত সরকার চাল রফতানির বৃদ্ধির জন্য ২৬ টি দেশকে নির্বাচন করেছে। যার মধ্যে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের মতো দেশগুলি।

দেশগুলিতে একটি নির্দিষ্ট ভৌগোলিক নির্দেশক সহ চাল রফতানির করা হবে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের মতে, এর মাধ্যমে ১.৮ ট্রিলিয়ন টাকার চাল আমদানি রিপ্লেস করতে পারে। এদিকে, ভারতের এই বড় পরিকল্পনা পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করবে।

কারণ, ভারত এবার সেইসব ক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করবে যেখানে পাকিস্তান এবং থাইল্যান্ডের আধিপত্য রয়েছে।পাকিস্তান ইতিমধ্যেই অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হয়েছে। এমতাবস্থায়, তাদের প্রভাবশালী বাজারে ভারতের প্রবেশ পাকিস্তানের চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলবে।