মাঝে অপেক্ষা আর কয়েকটা দিন মাত্র, তারপরেই পুজো। আর এই আবহেই সুখবর, পুজোর মরসুমে ভোটার টানতে নতুন কৌশল নিল রাজ্য বিজেপি। মহালয়ার দিন থেকেই গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ সংগঠনগুলির মাধ্যমে মহিলাদের হাতে শাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
জেলা সভাপতি এবং জেলা নেতৃত্বের মারফত ব্লক স্তরে পৌঁছে যাবে শাড়ি। জেলায়-জেলায় মহিলাদের হাতে পুজোর উপহার হিসেবে তুলে দেওয়া হবে লাল পেড়ে সেই শাড়ি। যদিও সরাসরি বিজেপি নয়, তাঁদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এই কাজ করবে। এই উদ্যোগকে কেন্দ্র করে কটাক্ষের সুর তুলেছে রাজ্যের শাসক দল।
দলের রাজ্য সাধারন সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বিজেপি উপহার দেবে, এত লোক কোথায়? কোন বাড়ির লোককে দেবেন? দিলীপ ঘোষের বাড়ির লোকের পর্যন্ত স্বাস্থ্যসাথী করানো রয়েছে। বিজেপির অর্ধেকের বাড়ির লোক নেতা-মন্ত্রীদের স্কিমগুলি পান। শাড়ি কেউ দিলেই হাসিমুখে ভোট দিয়ে দেবেন! ভোটটা তো দেবেন তৃণমূলে।”
