বড় সুখবর রেল মন্ত্রীর তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দূরপাল্লার সফরের ক্ষেত্রেও রেলপথের জুড়ি মেলা ভার। এমতাবস্থায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি বড় সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, মাত্র ৩ বছরের মধ্যে সমস্ত দেশের রাজ্য বন্দে ভারত ট্রেন পরিষেবার সঙ্গে সংযুক্ত হয়েছে।

এখন দেশের প্রতিটি রাজ্যে বন্দে ভারত ট্রেন চলছে। বর্তমানে সারা দেশে ১৪৪ টি বন্দে ভারত ট্রেন চলছে। তিনি বলেন এই ট্রেনের পরিচালন সম্পর্কিত প্রতিক্রিয়া খুবই উৎসাহব্যঞ্জক। যার কারণে রাজ্যগুলি থেকে এই ধরণের ট্রেনের চাহিদা বাড়ছে। অর্থাৎ, যাত্রীদের এই ট্রেনের পরিষেবা আরও বেশি করে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

রেলমন্ত্রী বৈষ্ণব বলেন যে, সরকার মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের গোষ্ঠীর কল্যাণের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তাঁর মতে, গত কয়েক বছরে জেনারেল ক্লাসের কোচের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী বলেন, বর্তমানে ট্রেনগুলিতে মোট ৮২ হাজার কোচের মধ্যে ৭০ শতাংশই জেনারেল এবং নন-এসি কোচ।