রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে সরকার। যার মধ্যে অন্যতম। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার যোগীরাজ্যে মিলবে হাজার হাজার চাকরির সুযোগ।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরপ্রদেশে চালু হয়েছে নয়া প্রকল্প ‘রোজগার মহাকুম্ভ ২০২৫’। লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে চলবে এই মেগা ইভেন্ট। তিনদিনের নয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ যুবক-যুবতীরা বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে সরাসরিভাবে যুক্ত হতে পারবে। এই মহাকুম্ভে অংশ নিচ্ছে দেশের ও বিদেশের নামী-দামী ১০০ টিরও বেশি কোম্পানি।
আয়োজকরা জানিয়েছেন, অন্তত ৫০,০০০ তরুণ-তরুণী এই আয়োজনের মাধ্যমে চাকরির সুযোগ পাবেন। প্রযুক্তি ক্ষেত্র থেকে শুরু করে ই-কমার্স, আর্থিক প্রতিষ্ঠান, এমনকি গাড়ি নির্মাণ শিল্পও যুক্ত হয়েছে এই উদ্যোগে।
