বড় নির্দেশ নতুন সরকারের বিরুদ্ধে

দীর্ঘ সময় পর রাজনীতি মঞ্চে এসেছে বদল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পাশাপাশি সরকার বদল হয়েছে তামিলনাড়ুতেও।

প্রথমবারের জন্য সরকার গড়ে মুখ্যমন্ত্রী পদে বসেছেন অভিনেতা জোসেফ বিজয় ওরফে বিজয় থালাপতি। আর শপথ গ্রহণের পরেই বড়সড় সিদ্ধান্ত নিলেন নয়া মুখ্যমন্ত্রী। রাজ্যে ৭০০ র ও বেশি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়।

স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ এবং বাসস্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে কোনও মদের দোকান থাকবে না। তামিলনাড়ু সরকারের হিসেব অনুযায়ী, সে রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫ টি মদের দোকান রয়েছে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের। তার মধ্যে ২৭৬ টি দোকান ধর্মস্থান, ১৮৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৫৫ টি বাসস্ট্যান্ডের কাছে রয়েছে। সেগুলিই বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।