আসন্ন নির্বাচন পূর্বে এলো বড় পরিবর্তন

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ভারতের রাজনৈতিক মানচিত্রে বড়সড় পরিবর্তন আনল জাতীয় নির্বাচন কমিশন।

দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় থাকা ৩৩৪টি রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন। ২০১৯ সাল থেকে গত ছ’ বছরে একটিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করায় এবং যোগ্যতার শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় এই দলগুলির নথিভুক্তি বাতিল করা হয়েছে। ফলে কেন্দ্র ও রাজ্যের সর্বত্র এই দলগুলির আর কোনও দলীয় কার্যালয় রাখা যাবে না। নির্বাচন কমিশনের তালিকায় এই দলগুলিকে Registered Unrecognised Political Parties হিসাবে উল্লেখ করা হয়েছিল। ২৮৫৪টি নথিভুক্ত দলের মধ্যে ৩৩৪টির নাম মুছে দেওয়ায় বর্তমানে সংখ্যা দাঁড়াল ২৫২০। বর্তমানে দেশে রয়েছে ৬টি সর্বভারতীয় রাজনৈতিক দল এবং ৬৭টি আঞ্চলিক দল।