বড় ঘোষণা, মিটিয়ে দিতে হবে সমস্ত বকেয়া

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের রায়ে চাপে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য। আদালতের নির্দেশ রাজ্যকে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে।

শীর্ষ আদালতের রায়ে খুশির হাওয়া সরকারি চাকরিজীবীদের মধ্যে। ব্যতিক্রম নয় বীরভূমের সরকারি চাকুরে ও পেনশনধারীরাও। ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে মহার্ঘ ভাতার বৃদ্ধি নিয়ে খুশি রাজ্য সরকারি কর্মীরা। তবে, তাদের দাবি মতো পুরোটা মেলেনি। তাই আদালতের নির্দেশে কিছুটা স্বস্তি এলেও বাকি থাকা বকেয়া মহার্ঘ ভাতার জন্য লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছে বীরভূম জেলা কো-অর্ডিনেশন কমিটি।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫% হারে ডিএ পাচ্ছেন। সেখানে এ রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ মাত্র ১৮ শতাংশ। রাজ্য ও কেন্দ্রের মধ্যে মহার্ঘ ভাতার ফারাকের পরিমাণ ৩৭ শতাংশ। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হলে সেই ফারাক কমে হবে ২৭.৭৫ শতাংশ।