ZEE5- এর নতুন বাংলা অরিজিনাল সিরিজ ‘বিভীষণ’

ভারতের বৃহত্তম স্বদেশী স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ZEE5-এর প্রযোজনায় ও রাজা চন্দের পরিচালনায় নির্মিত লেটেস্ট বাংলা অরিজিনাল সিরিজ “বিভীষণ” সম্প্রচারিত হতে চলেছে। থ্রিলারের মুখ্য ভূমিকায় রয়েছেন সোহম মজুমদার ও দেবচন্দ্রিমা সিংহ রায়, যা ২৭ জুন থেকে শুধুমাত্র ZEE5-এ স্ট্রিমিং হবে।
এই রহস্যময় থ্রিলারটি বীরভূমের উপর ভিত্তি করে নির্মিত, যেখানে হঠাৎ করেই ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। এই রহস্যের তদন্তে সোহম মজুমদার অভিনীত সাব-ইন্সপেক্টর বিধান সেন একের পর এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হন, যা তাকে বারবার বিপদের মুখে ঠেলে দেয়।
ZEE5 সম্প্রতি সিরিজটির ট্রেলার প্রকাশ করে, যা দর্শকদের মনে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
বিভীষণে বিধান সেনের চরিত্রে সোহম মজুমদার মনোমুগ্ধকর অভিনয় করে, চরিত্রটিকে ভারসাম্য ও আবেগ দিয়ে পর্দায় ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে, দেবচন্দ্রিমা সিংহ রায়ও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকায় সমানভাবেই অনবদ্য।
এই প্রসঙ্গে ZEE5-এর এক মুখপাত্র বলেন, “আমরা বরাবরই চেষ্টা করি সব ভারতীয় ভাষায় গল্প বলার। ‘বিভীষণ’ আমাদের সেই প্রচেষ্টারই এক উল্লেখযোগ্য উদাহরণ।”এদিকে, পরিচালক রাজা চন্দ বলেন, “সিরিজটি পরিচালনা করা আমার কাছে এক বিশেষ অভিজ্ঞতা। ট্রেলারে যা দেখেছেন, সেটি কেবল শুরু—আসল চমক রয়েছে প্রতিটি পর্বে।”