২০২৬ এর অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে বার্ষিক উল্লেখযোগ্য উন্নতির আর্থিক ফলাফল প্রকাশ করলো বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড। দেশীয় বাজারে চাহিদা বৃদ্ধি, বিক্রির পরিমাণে উন্নতি এবং অপারেটিং মার্জিন বৃদ্ধির ফলে এই বছর সংস্থার মুনাফায় উল্লেখযোগ্য উত্থান দেখা গিয়েছে। ২০২৬ সালের ৩১শে মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার স্ট্যান্ডঅ্যালোন নিট মুনাফা বছরে ভিত্তিতে ৩৮.১ শতাংশ বেড়ে ৩২৭.৩ কোটি টাকায় পৌঁছেছে, যা গত বছর একই সময়ে ছিল ২৩৬.৯ কোটি টাকা।
একই সময়ে অপারেশন থেকে আয় ৬.৭ শতাংশ বেড়ে হয়েছে ২,৫০৪ কোটি টাকা এবং ইবিআইডিটিএ বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮.৭ কোটি টাকায়। চ্যালেঞ্জপূর্ণ বাজার পরিস্থিতির মধ্যেও বার্জার পেইন্টস ১১.৮ শতাংশ ভলিউম গ্রোথ অর্জন করেছে। গ্রস মার্জিন দাঁড়িয়েছে ৪২.৩ শতাংশ এবং উল্লেখযোগ্য উন্নতির আর্থিক ফলাফল মার্জিন ১৮.৩ শতাংশে পৌঁছেছে, যা গত ১০ ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ। একত্রিত ভাবে ত্রৈমাসিক আয় ৬.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২,৮৬৮ কোটি টাকা এবং নিট মুনাফা ২৭.৫ শতাংশ বেড়ে ৩৩৫.৩ কোটি টাকায় পৌঁছেছে। সম্পূর্ণ ২০২৬ অর্থবর্ষে সংস্থার একত্রিত আয় হয়েছে ১১,৮৮০.৩ কোটি টাকা। সংস্থার বোর্ড ২০২৬ অর্থবর্ষের জন্য প্রতি ইক্যুইটি শেয়ারে ৪ টাকা লভ্যাংশের সুপারিশ করেছে।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অভিজিৎ রায় জানান, বাজারে চাহিদা পুনরুদ্ধার, প্রিমিয়াম পণ্যের বিক্রি বৃদ্ধি এবং কাঁচামালের দাম কম থাকায় সংস্থার লাভজনকতা আরও শক্তিশালী হয়েছে। কলকাতাকেন্দ্রিক শিল্পমহলের মতে, বার্জার পেইন্টস- এর এই শক্তিশালী ত্রৈমাসিক ফলাফল বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং পূর্ব ভারতের ব্যবসায়িক পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে শহরাঞ্চলে নির্মাণ ক্ষেত্রের গতি বৃদ্ধি, আবাসন খাতে চাহিদা এবং প্রিমিয়াম পেইন্ট সেগমেন্টের সম্প্রসারণ ভবিষ্যতে সংস্থার বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে।
