বন্ধন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সর্বোচ্চ ৭.৯৫% করার কথা ঘোষণা করেছে। ব্যাঙ্কটি ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৭.৯৫% সুদের হার অফার করছে। একই মেয়াদের এফডি-তে সাধারণ গ্রাহকেরা পাবেন ৭.৪৫% সুদ। এছাড়া, দীর্ঘমেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে ৫ বছরের কম মেয়াদের জন্য প্রবীণ নাগরিকেরা পাবেন ৭.৭৫% এবং সাধারণ গ্রাহকেরা পাবেন ৭.২৫% আকর্ষণীয় সুদ, যা বর্তমান ব্যাঙ্কিং শিল্পে অন্যতম সেরা সুদের হার। পাশাপাশি, বন্ধন ব্যাঙ্ক তাদের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার ওপর বার্ষিক ৬.৫% হারে সুদ দিচ্ছে।
ব্যাঙ্কের ঘোষিত নতুন সুদের তালিকা অনুযায়ী, ৭ দিন থেকে ১ বছরের কম মেয়াদের এফডি-তে সাধারণ গ্রাহকেরা ২.৯৫% থেকে ৪.২০% এবং প্রবীণ নাগরিকেরা ৩.৭০% থেকে ৪.৯৫% সুদ পাবেন। ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের জন্য সাধারণ ও প্রবীণ নাগরিকদের সুদের হার যথাক্রমে ৭.০০% এবং ৭.৫০%। তবে সবচেয়ে বেশি লাভ মিলবে ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদে, যেখানে প্রবীণরা পাবেন ৭.৯৫% সুদ। এর পরবর্তী ধাপ অর্থাৎ ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদের জন্য সুদের হার যথাক্রমে ৭.২৫% এবং ৭.৭৫%। ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত দীর্ঘমেয়াদি জমার ক্ষেত্রে সাধারণ গ্রাহকেরা ৫.৮৫% এবং প্রবীণ নাগরিকেরা ৬.৬০% সুদ পাবেন। এছাড়া ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য ৬.২৫% এবং প্রবীণদের জন্য ৭.২৫% সুদের হার ধার্য করা হয়েছে।
বন্ধন ব্যাঙ্কের সুদের হারের তালিকা প্রকাশ
