ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, বন্ধন ব্যাঙ্ক প্রতিটি ভারতীয়কে সহজলভ্য ব্যাংকিং পরিষেবা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে, স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মাসিক গড় ব্যালেন্সের প্রয়োজনীয়তায় একটি উল্লেখযোগ্য সংশোধনের কথা ঘোষণা করা হয়েছে, যেখানে সমস্ত ফিচার এবং সুবিধা একই থাকছে। স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় এমএবি ৫,০০০ টাকা থেকে কমিয়ে ২,০০০ টাকা করা হবে, যা ১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে। তবে, উক্ত অ্যাকাউন্টের প্রোডাক্ট ফিচার এবং সবরকম সুবিধা অপরিবর্তিত থাকবে।
বন্ধন ব্যাংক তাদের গ্রাহকদের সুবিধার্থে স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম মাসিক ব্যালেন্স বা এমএবি-এর নিয়ম শিথিল করার একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। মূলত সারা দেশের লক্ষ লক্ষ গ্রাহক, বিশেষ করে আধা-শহর ও গ্রামীণ এলাকার মানুষের কাছে ব্যাংকিং পরিষেবাকে আরও সুবিধাজনক, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তোলাই এই পদক্ষেপের প্রধান লক্ষ্য। এর ফলে সাধারণ মানুষ এখন কোনও বাড়তি আর্থিক চাপ ছাড়াই একটি পূর্ণ-পরিষেবাযুক্ত সেভিংস অ্যাকাউন্টের সমস্ত সুবিধা ভোগ করতে পারবেন। ব্যাংকের মূল উদ্দেশ্য হলো প্রতিটি ব্যক্তির কাছে আধুনিক ব্যাংকিং পৌঁছে দেওয়া, যাতে তাঁদের সঞ্চয় ও আর্থিক উন্নতির পথে কোনও বাধা না থাকে।
এই বিশেষ ঘোষণা প্রসঙ্গে ব্যাংকের ইডি এবং সিবিও রাজিন্দর কুমার বব্বর জানান যে, প্রজাতন্ত্র দিবস হলো সাম্য ও ক্ষমতায়নের উদযাপন এবং আর্থিক অন্তর্ভুক্তিই সেই লক্ষ্য পূরণের মূল ভিত্তি। তিনি আরও উল্লেখ করেন যে, ন্যূনতম মাসিক ব্যালেন্সের সীমা কমানোর মাধ্যমে ব্যাংকিং পরিষেবাকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসা হচ্ছে, যা তাঁদের নিরবচ্ছিন্নভাবে সঞ্চয় করতে এবং আর্থিক সমৃদ্ধি অর্জনে সরাসরি সহায়তা করবে। এই স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে গ্রাহকদের ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.bandhanbank.com ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
