‘ভয়েস অফ দ্য নেশন’-কে মুকুট পরানোর জন্য ৩১শে মার্চ বাজাজ ফিনসার্ভ ‘ধুনীভার্স’ ফাইনাল অনুষ্ঠিত হবে

আগামী ৩১ মার্চ মুম্বইয়ে আয়োজিত হতে চলেছে ভারতের অন্যতম বৃহত্তম ডিজিটাল মিউজিক ট্যালেন্ট প্ল্যাটফর্ম ‘বাজাজ ধুনীভার্স’-এর গ্র্যান্ড ফিনালে। কিংবদন্তি সঙ্গীত ত্রয়ী শঙ্কর-এহসান-লয়-এর উপস্থিতিতে এই মেগা ইভেন্টে লঞ্চ হবে দেশের নতুন সঙ্গীত প্রতিভা বা ‘ভয়েস অফ নেশন’। গত ছয় মাস ধরে চলা এই অনবদ্য সঙ্গীত সফরে ভারতের প্রতিটি প্রান্ত থেকে প্রায় ৬০,০০০-এর বেশি প্রতিযোগী ডিজিটাল মাধ্যমে অডিশন দিয়েছিলেন, যা ভৌগোলিক বাধা পেরিয়ে প্রতিভাকে তুলে ধরার এক অনন্য নজির সৃষ্টি করেছে।

এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শঙ্কর-এহসান-লয়-এর মেন্টরশিপে নির্বাচিত ১০ জন ফাইনালিস্ট এবং একজন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী সরাসরি মঞ্চে পারফর্ম করবেন। বিজয়ী প্রতিযোগী কেবল ‘ভয়েস অফ বাজাজ’ খেতাবই জিতবেন না, বরং শঙ্কর-এহসান-লয়-এর সঙ্গে বাজাজ-এর নিজস্ব মিউজিক্যাল আইডেন্টিটি বা ‘সনিক আইডেন্টিটি’ তৈরির সুযোগ পাবেন। এছাড়াও থাকছে জি মিউজিক কোম্পানির সঙ্গে একটি ইনডিপেনডেন্ট অ্যালবাম এবং স্পটিফাই রিলিজের সুবর্ণ সুযোগ।

বাজাজ ফিনসার্ভের ডিজিটাল প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট মানব মিয়ানওয়াল জানান, ধুনীভার্স-এর লক্ষ্য হলো দেশের সুপ্ত প্রতিভাকে সঠিক মঞ্চ দেওয়া। শঙ্কর মহাদেবন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “ডিজিটাল পদ্ধতির কারণে দেশের প্রান্তিক অঞ্চলের অসাধারণ কণ্ঠস্বরগুলোও আমরা আজ শোনার সুযোগ পাচ্ছি। ভারতের তরুণ প্রজন্মের উচ্চাকাঙ্ক্ষা পূরণে এবং সঙ্গীত জগতে নতুন আইকন তৈরিতে ‘বাজাজ ধুনীভার্স’ একটি মাইলফলক হিসেবে কাজ করবে।“