ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রাইভেট জেনারেল ইনস্যুরার, বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইনস্যুরেন্স ‘আপনার জন্য’ চালু করেছে – ত্রিপুরার বাসিন্দাদের নির্দিষ্ট স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা পূরণ করার জন্য নিপুণ ভাবে ডিজাইন করা একটি অগ্রণী হেলথ ইনস্যুরেন্স প্রোডাক্ট। এটি শুধুমাত্র একটি হেলথ প্ল্যান নয়, ‘আপনার জন্য’ হল ত্রিপুরার মানুষদের জন্য একটি প্রতিশ্রুতি, যা রাজ্যের অনন্য মেডিকেল ল্যান্ডস্কেপের সাথে তৈরি কভারেজের সাথে কোয়ালিটি হেলথ কেয়ারের অ্যাক্সেস নিশ্চিত করে। স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ, খরচ এবং চিকিৎসার উপলব্ধতা বিভিন্ন অঞ্চল জুড়ে ভিন্ন হয়, বাজাজ অ্যালিয়ান্স জেনেরিক, ওয়ান-সাইজ-ফিট-অল সমাধানের পরিবর্তে পার্সোনালাইজড কভারেজ অফার করার জন্য ‘আপনার জন্য’ তৈরি করেছে. এই প্ল্যানটি ত্রিপুরার বাসিন্দাদের জন্য তৈরি করা হয়েছে, যা হাসপাতালের পরিকাঠামো এবং সাশ্রয়ী মূল্যের কথা মাথায় রেখে, বাসিন্দাদের প্রয়োজনীয় সুরক্ষার নিশ্চয়তা প্রদান করে। সাশ্রয়ী মূল্য এবং অ্যাক্সেসিবিলিটির কথা মাথায় রেখে ডিজাইন করা, ‘আপনার জন্য’ বিশেষত ত্রিপুরার বাসিন্দাদের জন্য কাস্টমাইজ করা প্রিমিয়াম-সহ ব্যাপক কভারেজ প্রদান করে। পলিসিটি ব্যক্তিগত এবং ফ্লোটার উভয় প্রকারে পাওয়া যাবে, যা একে ব্যক্তি এবং পরিবারের জন্য একইভাবে একটি আদর্শ সমাধান করে তুলেছে. ₹5 লক্ষ থেকে ₹20 লক্ষ পর্যন্ত ফ্লেক্সিবেল সাম ইনসিওর্ডের বিকল্পের সাথে, ‘আপনার জন্য’ নিশ্চিত করে যেন, তরুণ পেশাদার থেকে শুরু করে বয়স্ক নাগরিক, প্রত্যেকেই যেন তাদের অনন্য স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা অনুযায়ী উপযুক্ত কভারেজ বিকল্প খুঁজে পেতে পারেন।
‘আপনার জন্য’ হেলথ ইনস্যুরেন্স প্ল্যান ইনপেশেন্ট হসপিটালাইজেশন, হাসপাতালে ভর্তি হওয়ার আগে এবং পরের খরচ এবং ডে কেয়ার পদ্ধতি সহ ব্যাপক কভারেজ প্রদান করে। এটি রোবোটিক সার্জারি এবং স্টেম সেল থেরাপির মতো উন্নত চিকিৎসাও কভার করে, যা পলিসিহোল্ডারদের আধুনিক মেডিকেল কেয়ার অ্যাক্সেস করার বিষয়টি নিশ্চিত করে। পলিসির মধ্যে বেস কভারের অংশ হিসাবে অঙ্গ দাতার খরচ অন্তর্ভুক্ত রয়েছে, যা জীবনদায়ী ট্রান্সপ্ল্যান্ট প্রক্রিয়ার সাথে যুক্ত আর্থিক বোঝা হ্রাস করে. লাইফটাইম রিনিউয়াল বিকল্পের সাথে, ‘আপনার জন্য’ কোনও রকম বয়সের সীমাবদ্ধতা ছাড়াই ক্রমাগত কভারেজের নিশ্চয়তা দেয়, যা ব্যক্তি এবং পরিবারের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রদান করে।
সুরক্ষা আরও বাড়ানোর জন্য, প্ল্যান বিভিন্ন অপশনাল অ্যাড-অন অফার করে। আনলিমিটেড সাম ইনসিওর্ড রিইনস্টেটমেন্ট ফিচার পলিসিহোল্ডারদের ক্লেম করার পরে পলিসির মেয়াদের মধ্যে সীমাহীন সময় তাদের সাম ইনসিওর্ড রিস্টোর করার অনুমতি দেয়, যা চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থার সময় অতিরিক্ত নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন আর্থিক সহায়তা নিশ্চিত করে। এখানেই শেষ নয়, সুপার কিউমুলেটিভ বোনাস কাস্টোমারদের ক্লেম-মুক্ত বছরের জন্য 200% পর্যন্ত সাম ইনসিওর্ড প্রদান করার মাধ্যমে পুরস্কৃত করে, যা বছরের পর বছর কভারেজ বাড়ায়। ক্যাশলেস ক্লেম বেছে নেওয়া ব্যক্তিদের জন্য, ক্যাশলেস ছাড় প্রিমিয়াম কমায়, যা পলিসিকে আরও সাশ্রয়ী করে তোলে। এছাড়াও, দুর্ঘটনার ফলে মৃত্যুর মতো ঘটনার ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল ডেথ কভার পরিবারের আর্থিক নিরাপত্তা প্রদান করে। একসাথে, এই ফিচারগুলি ‘আপনার জন্য’-কে ত্রিপুরার বাসিন্দাদের অনন্য প্রয়োজনীয়তা পূরণ করার জন্য ডিজাইন করা একটি প্রকৃত কম্প্রিহেন্সিভ এবং কাস্টমাইজযোগ্য হেলথ ইনস্যুরেন্স সমাধান করে তুলেছে।
লঞ্চ করার সময় বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইনস্যুরেন্সের এমডি এবং সিইও, ডা. তপন সিংঘেল, বলেন, “ভারতের বৈচিত্র্য হল তার সবচেয়ে বড় শক্তি, এবং স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা এর ব্যতিক্রম নয়। আপনার জন্য বিশেষ ভাবে তৈরি করা ‘আপনার জন্য’-ইনস্যুরেন্সের সাথে-আমরা প্রতিটি রাজ্যের অনন্য মেডিকেল ইকোসিস্টেম অনুযায়ী একে সামঞ্জস্যপূর্ণ করে তোলার মাধ্যমে হেলথ ইনস্যুরেন্সের সংজ্ঞাকে নতুন অর্থ প্রদান করেছি। চিকিৎসার খরচ থেকে শুরু করে রোগের প্যাটার্ন পর্যন্ত, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে ভিন্ন রকমের চ্যালেঞ্জ দেখা যায়, এবং এই বাস্তব রূপকে প্রতিফলিত করার জন্য ইনস্যুরেন্সের প্রকৃতি পরিবর্তিত হতে হবে। প্রত্যেক ভারতীয়ের জন্য ডিজাইন করা সাশ্রয়ী, ফিচার-সমৃদ্ধ কভারেজ অফার করার মাধ্যমে, আমরা স্বাস্থ্য সংক্রান্ত আর্থিক নিরাপত্তাকে অ্যাক্সেসযোগ্য, প্রাসঙ্গিক এবং সত্যিই ব্যক্তিগত করে তুলেছি। আমরা বিশ্বাস করি যে, স্বাস্থ্যসেবা নিরাপত্তা কোনও সুবিধার অন্তর্ভুক্ত হওয়া নয় বরং এটি প্রত্যেক ভারতীয়ের অধিকার হওয়া উচিত এবং ‘আপনার জন্য’ হল এই চ্যালেঞ্জগুলি বাস্তবে পরিণত করার লক্ষ্যে গৃহীত একটি পদক্ষেপ।”
