21
Nov
বোন ঐন্দ্রিলা শর্মা চলে যাওয়ার পর নেটমাধ্যমের পাতায় লিখলেন দিদি ঐশ্বর্য শর্মা। ‘আমার ছোট্ট বুনু … এইভাবেই সারাজীবন দু'জন দু'জনের হাত ধরে বেঁচে ছিলাম আছি এবং থাকবো..।’ দুই বোনের খুব ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন ঐশ্বর্য। পুরনো সেই ছবিতে ছোট্ট ঐন্দ্রিলার হাত ধরে দাঁড়িয়ে তাঁর দিদি। দুই বোনের মধ্যে যে ভারী মিল ছিল। ঐন্দ্রিলা আর নেই। টানা ২০ দিনের লড়াই শেষ। হাওড়ার বেসরকারি হাসপাতালের তরফে খবর রবিবার বেলা ১২টা বেজে ৫৯ মিনিটে মৃত্যু হয় তাঁর। শেষকৃত্য সম্পন্ন হয় দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে। কপালে চন্দনের ফোঁটা, পায়ে চুম্বন এঁকে চোখের জলে তাঁকে বিদায় জানিয়েছে প্রেমিক সব্যসাচী চৌধুরী। প্রতি মুহূর্তে তাঁকে হারানোর…
