25
May
পরিচালক অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত' ছবির মুকুটে জুড়ল নতুন পালক। জিতু কামাল ,সায়নী ঘোষ অভিনীত এই ছবি মুক্তির আগে থেকেই শিরোনামে থেকেছে। ভূয়সী প্রশংসা পেয়েছে ছবিটি, এবার সেই ছবিতে জুড়ল আরও একটা খেতাব। আইএমডিবিতে বিশ্বের সমস্ত সিনেমার মধ্যে ট্রেন্ডিং অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত'। IMDB-এর নিয়মানুযায়ী, যদি কোনও ছবি মুক্তির দু-তিন দিনের মধ্যে ২০০০ ভোট পেয়ে যায় তাহলে তা ট্রেন্ডিং লিস্টে চলে আসে। আর এবার সেই তালিকাতেই নিজের জায়গা করে নিল ‘অপরাজিত’। ‘অপরাজিত’ হল এই বছরের প্রথম বাংলা ছবি যা আইএমডিবি ওয়ার্ল্ড সিনেমার র্যাঙ্কিংয়েও নিজের জায়গা করে নিয়েছে। তালিকায় এই ছবির রেটিং ৯.৫। বক্স অফিসে সাফল্য পাওয়া 'কেজিএফ: চ্যাপ্টার ২'-কেও পিছনে…
