Priyanka Bhowmick

861 Posts
সময়ের আগেই খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ

সময়ের আগেই খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ

খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। ২৩শে ডিসেম্বর সকালেই খুলে যাবে ব্রিজ। নির্ধারিত সময়ের আট দিন আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বড় দিনের আগেই শেষ করতে হবে সাঁতরাগাছি সেতুর মেরামতির কাজ। ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও দ্রুততার সাথে কাজ করে PWD। আগামী ২৩ তারিখ সকাল থেকেই পুরোপুরি স্বভাবিক হচ্ছে সাঁতরাগাছি সেতু। গত ১৯শে নভেম্বর থেকে সেতু মেরামতির কারণে আংশিকভাবে বন্ধ রয়েছে সাঁতরাগাছি সেতু।
Read More
কর্মীসভায় যোগ দিতে এসে শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করলেন কুনাল ঘোষ

কর্মীসভায় যোগ দিতে এসে শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করলেন কুনাল ঘোষ

আসানসোলে পদপৃষ্ট হওয়ার ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই ঘটনার পর থেকে এখনো তাকে কোনরকম সমবেদনা জানাতে দেখা যায়নি। এটা চরম লজ্জার বিষয়। মালদায় তৃণমূলের কর্মী সভায় যোগ দিতে এসে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের প্রধান বক্তা কুনাল ঘোষ। বুধবার দুপুরে হরিশ্চন্দ্রপুরে কর্মীসভায় যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় রাজ্য তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, আসানসোলে বিজেপির কম্বলবিলি অনুষ্ঠানে পদপৃষ্ঠের ঘটনা ঘটলো। মৃত এবং আহত হয়েছে অনেকে। তারপর থেকে আর শুভেন্দু অধিকারীর দেখা নেই। তিনি এখন দিল্লিতে অমিত শাহের পা চেটে বেড়াচ্ছেন। কিন্তু যেখানে…
Read More
দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের

দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে উঠে আসা স্বজন পোষনের অভিযোগের পর দলের পঞ্চায়েত প্রধান সহ দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তার ফেসবুক একাউন্ট থেকে দলীয় নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানদের নির্দেশ দিয়েছেন কোন পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের নামে সরকারি ঘর বরাদ্দ হলে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। অভিজিৎ দে ভৌমিক এর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করতেই জেলা…
Read More
জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিংয়ের কমলা লেবুতে

জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিংয়ের কমলা লেবুতে

শীতের পিকনিক,স্কুলের অ্যানুয়াল স্পোর্টস,কিংবা ভরপেট খেয়ে বাড়ির ছাদে রোদ পোহানোর ফাঁকে দার্জিলিং চায়ের মতোই সুগন্ধ এবং মিষ্টত্বের কারণে জনপ্রিয়তা পেয়ে থাকে পাহাড়ের কমলালেবু৷ তাই এবার মানুষের চাহিদা অনুযায়ী জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিং এর কমলা লেবু। সাতসকালে দোকানে দোকানে সেই ভিড় লক্ষ্য করা গেল। চুটিয়ে দার্জিলিংয়ের কমলা লেবুর স্বাদ পেতে ভিড় করছেন ক্রেতারা। ব্যবসা ভালো জমেছে আর তাই খুশি উপর থেকে নেমে আসা ব্যবসায়ীরা। তবে দামে বড়ো কিছু হেরফের নেই,মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রয়েছে এই কমলালেবুর দাম। তবে দেখার বিষয় পুরোনো স্বাদ রয়েছে কিনা এবারের নতুন কমলালেবুর মধ্যে।
Read More
মানসিক রোগ সম্পর্কে সচেতন করতে শিলিগুড়িতে সচেতনতামূলক শিবির

মানসিক রোগ সম্পর্কে সচেতন করতে শিলিগুড়িতে সচেতনতামূলক শিবির

মানসিক রোগীদের মানসিক রোগ সম্পর্কে সচেতন করতে দুদিনব্যাপী এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করলো পশ্চিমবঙ্গ ভলান্টিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার, শিলিগুড়ি মহকুমা পরিষদের হল ঘরে এই শিবির শুরু হয়। জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ৪৭ টি ওয়ার্ড, মাটিগাড়া ও ফাঁসিদেওয়া এলাকা থেকে বাছাই করা কয়েকজন যুবক যুবতীদের নিয়ে এই শিবির আয়োজিত হয়। এর মধ্য দিয়ে তাদের মানসিক রোগ সম্পর্কে সচেতন করা হবে ও রোগ নিরাময়ের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান পশ্চিমবঙ্গ ভলান্টিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রকল্প অধিকর্তা তরুণ কুমার মাইতি। তিনি বলেন, ইতিমধ্যেই তাদের সংগঠনের পক্ষ থেকে ৯৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
Read More
গঙ্গাসাগরে জোর কদমে চলছে ড্রেজিংয়ের কাজ

গঙ্গাসাগরে জোর কদমে চলছে ড্রেজিংয়ের কাজ

অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ।গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে ড্রেজিং করার কাজ। এই ড্রেজিং এর মাধ‍্যমে নদীর নাব‍্যতা বাড়ানো হচ্ছে। কিন্তু ড্রেজিং এর ফলে বর্তমানে বিঘ্নিত হচ্ছে ভেসেল পরিষেবা। যায় জেরে অসুবিধায় পড়েছেন সাগর দ্বীপের বাসিন্দারা। বর্তমানে সারাদিনে মাত্র ৪ থেকে ৫ ঘন্টা চলছে ভেসেল পরিষেবা। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রী থেকে শুরু করে গঙ্গাসাগরে আগত পূর্ণ্যার্থীরা। ভেসেলের জন‍্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। সাগর মেলার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে পরিকাঠামো তৈরীর পাশাপাশি কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে পলি তোলার কাজ। ৫টি ড্রেজার দিয়ে চলছে পলি…
Read More
‘বেশারম রং’ নিয়ে সেন্সর বোর্ডের বিরুদ্ধে মুখ খুললেন মুকেশ খান্না

‘বেশারম রং’ নিয়ে সেন্সর বোর্ডের বিরুদ্ধে মুখ খুললেন মুকেশ খান্না

মুকেশ খান্না দীপিকা পাড়ুকোন-শাহরুখ খানের আসন্ন ছবি পাঠান-এর প্রথম গান বেশারম রং-এর সমালোচনা করা লোকদের দলে যোগ দিয়েছেন। গানের ভিজ্যুয়ালে কথিত "অশ্লীলতা" থাকা সত্ত্বেও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কীভাবে গানটি পাস করতে পারে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। গানটি এই সপ্তাহের শুরুতে মুক্তি পেয়েছে এবং তখন থেকেই বিতর্কের মুখে পড়েছে। যদিও অনেকেই কথিত অশ্লীলতার জন্য গানটিকে আক্রমণ করেছে, রাজনীতিবিদরা দীপিকার পোশাকের জন্য জাফরান রঙের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন। গানটি ঘিরে বিতর্ক সম্পর্কে মন্তব্য করতে চাইলে মুকেশ খান্না বলেন, “আমার মনে হয় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেছে। এটি একটি অশ্লীল বিষয়, এর সাথে কোন ধরণের ধর্মীয় সমস্যার কোন…
Read More
উচ্চ ফলনশীল মাঘী সর্ষে চাষ করে লাভের আশায় দিন গুনছেন চাষীরা

উচ্চ ফলনশীল মাঘী সর্ষে চাষ করে লাভের আশায় দিন গুনছেন চাষীরা

উচ্চ ফলনশীল মাঘী সর্ষে চাষ করে লাভের আশায় দিন গুনছেন উত্তর দিনাজপুর জেলার কানকি দেওগা এলাকার চাষীরা। এখানকার চাষীরা অন্যান্য চাষবাসের পাশাপাশি প্রচুর পরিমাণে সর্ষে চাষ করে থাকেন। এই সর্ষে চাষ করে তারা অনেকটাই আর্থিক লাভবান। সেখানকার স্থানীয় চাষী বিপ্লব মন্ডল জানান, তিনি এ বছর তার নিজস্ব দু বিঘা জমিতে উচ্চ ফলনশীল মাঘী সর্ষে চাষ করেছেন। বর্তমানে গাছের রিস্টপুষ্টতা দেখে তিনি মনে করছেন ভালো ফলন হবে। তিনি আরও জানান, তাদের এলাকায় এক বিঘা জমিতে তিন থেকে চার কুইন্টাল সর্ষে উৎপন্ন হয়। বাজারে বিক্রির পাশাপাশি সর্ষের থেকে ভোজ্য তেল প্রস্তুত করে খেয়ে পড়ে স্বাচ্ছন্দ্যে বেঁচে আছেন। তাই সর্ষের চাষ করলে আর্থিক…
Read More
আয়োজিত হতে চলেছে জাতীয় স্তরের পর্যটন মেলা

আয়োজিত হতে চলেছে জাতীয় স্তরের পর্যটন মেলা

জাতীয় স্তরের পর্যটন মেলার আয়োজন করতে চলেছে ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওই মেলার বিষয়ে জানান আয়োজকরা। আগামী 17 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার একটি শপিংমলে ওই মেলার আয়োজন করা হয়েছে আয়োজকদের তরফে। এবারের ওই পর্যটন মেলায় পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর আয়োজক হিসেবে থাকছে। পাশাপাশি গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ঝাড়খন্ড ট্যুরিজম গোল্ড স্পন্সর ও হিমাচল প্রদেশ ট্যুরিজম, চন্ডিগড় ট্যুরিজম সিলভার স্পন্সর হিসেবে থাকবে। দুই দিনের ওই পর্যটন মেলায় পর্যটকদের পাশাপাশি বিভিন্ন পর্যটন সংস্থার সদস্যরা উত্তরের পর্যটন শিল্পের সঙ্গে বিভিন্ন রাজ্যের পর্যটন শিল্পকে কি করে তুলে ধরা যায় সেই নিয়ে আলোচনা করা…
Read More
বেঁচে আছেন অভিনেতা বীনা কাপুর, ছেলের বিরুদ্ধে হত্যার গুজব নিয়ে পুলিশের কাছে হয়েছেন দ্বারস্থ

বেঁচে আছেন অভিনেতা বীনা কাপুর, ছেলের বিরুদ্ধে হত্যার গুজব নিয়ে পুলিশের কাছে হয়েছেন দ্বারস্থ

প্রবীণ অভিনেতা বীনা কাপুর, যাকে তার ছেলে হত্যা করেছে বলে গুজব শোনা গিয়েছিল, একটি স্পষ্টীকরণ জারি করেছেন। অভিনেতা, তার ছেলের সাথে, যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে মুম্বাই থানায় একটি এফআইআর দায়ের করেছিলেন। তার বিবৃতিতে, বীনা বলেছিলেন যে নিহত ব্যক্তিটি অন্য কেউ, যদিও তাদের একই নাম রয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে বীনা সাংবাদিকদের বলেছেন, "এটি মিথ্যা খবর। সত্য হল একজন বীনা কাপুরকে খুন করা হয়েছে। কিন্তু আমি সেই বীণা কাপুর নই এবং আমি আলাদা মানুষ। নাম একই কিন্তু আমি এখানে গোরেগাঁও থাকি, জুহু নয়। আমিও আমার ছেলের সঙ্গে থাকি তাই লোকে ভেবেছিল এই বীণা কাপুর।" যারা তাকে মৃত…
Read More