Priyanka Bhowmick

861 Posts
রেলের লেভেল ক্রসিং এর গেট সারাদিন ধরে বন্ধ, সমস্যায় সাধারণ মানুষ

রেলের লেভেল ক্রসিং এর গেট সারাদিন ধরে বন্ধ, সমস্যায় সাধারণ মানুষ

কোচবিহার ১ নম্বর ব্লকের হরিণচোরা এলাকায় রেলের লেভেল ক্রসিং এর গেট সারাদিন ধরে বন্ধ থাকায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হরিণচোরা এলাকায় ওই রেলগেটটি দিনের বেশি সময় বন্ধ থাকে। ট্রেন আসুক বা না আসুক সারাদিন গেট বন্ধ থাকায় বাসিন্দাদের যাতায়াত করতে হয় অনেক ঘুর পথে। স্কুলের ছাত্র থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত সমস্যায় পড়ছে বলে অভিযোগ। যদিও ওই গেটে থাকা গেটম্যানের দাবি তাদের উচ্চ অধিকারীরা সেই গেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে কি কারণে বন্ধ রাখা হয়েছে গেটটি সেই বিষয়ে কিছুই জানা নেই স্থানীয় বাসিন্দাদের।
Read More
বাঘ নিয়ে মাতামাতি চলছে গঙ্গাসাগর মেলায়

বাঘ নিয়ে মাতামাতি চলছে গঙ্গাসাগর মেলায়

একজোড়া পূর্ণ বাঘ ঢুকে পড়েছে গঙ্গাসাগর মেলায়। নানা,পাশের ম্যানগ্রোভ জঙ্গল থেকে নয়, কাছের গ্রাম থেকে। সাগর মেলায় মানুষের ভীড় বাড়তেই তারা কপিল সৈকতে দাপিয়ে বেড়াচ্ছে। মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে শুরু করেছে। সেই ভিড়ের মধ্যে সমুদ্র সৈকতের এ-প্রান্ত থেকে সে-প্রান্ত দেদার ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে। কপিলক্ষেত্রে পূণ্য করতে আসা মানুষজন কাছ থেকে বাঘ দেখার স্বাদ মেটাতে নাওয়া-খাওয়া ভুলে বাঘের পিছু পিছু ঘুরছে। এ বাঘের 'নখ নেই, দাত নেই, কাউকে সে কাটে না' কেবল হালুম হালুম করে,মুখভার করে না। বাঘেদের কেরামতি দেখে লুটুপুটি খাচ্ছে আট থেকে আশি সবাই। কাউকে কোন ক্ষতিও করছে না। বিশালদেহী এই দুই রয়েল বেঙ্গল টাইগারদের কাছে পেয়ে…
Read More
বহরমপুর থেকে পদযাত্রা শুরু করলেন অধীর

বহরমপুর থেকে পদযাত্রা শুরু করলেন অধীর

সাগর থেকে পাহাড় পর্যন্ত চলছে ভারত জোড়ো যাত্রা। ১৪তম দিনে মঙ্গলবার সকালে বহরমপুরের নিয়ালিশপাড়া হল্ট স্টেশন থেকে পদযাত্রা শুরু করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী। নওদাপাড়া গেষ্ট হাউস, নিয়ালিশপাড়া হল্ট স্টেশন, খোসবাগ বন্দেমাতরম মোড় হয়ে রোশনিবাগ এবং আজিমগঞ্জ সিটি তে গিয়ে শেষ হবে এই পদযাত্রা। কংগ্রেসের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এই পদযাত্রা করছেন সাংসদ অধীর চৌধুরী।
Read More
টোটোকে নিয়ন্ত্রণে আনতে জলপাইগুড়ি পুরসভার নয়া উদ্যোগ

টোটোকে নিয়ন্ত্রণে আনতে জলপাইগুড়ি পুরসভার নয়া উদ্যোগ

শহরে টোটোকে নিয়ন্ত্রণে আনতে পুরসভার নয়া উদ্যোগ। টোটো চালকদের আই কার্ড বারকোড সিস্টেম চালু করা হলো জলপাইগুড়ি পুরসভার তরফে। টোটো চালকদের সুবিধার্থে শহরে এই প্রথম টোটো চার্জিং স্টেশন এর পাশাপাশি শহরে পার্কিং জোনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পুরসভার ভাইস-চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী। এক একজন মালিক একাধিক টোটো কিনে টোটো ভাড়া দিচ্ছে। জলপাইগুড়ি শহরে অবৈধ টোটো রুখতে বিশেষ উদ্যোগ জলপাইগুড়ি পুরসভার। জলপাইগুড়ির পুরভবনে বামপন্থী এবং তৃনমূল পন্থী দুই টোটো ইউনিয়নেরর সাথে বৈঠকে বসেন জলপাইগুড়ি পুরসভা। উপস্থিত ছিলেন, চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো সহ জলপাইগুড়ি ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ অন্যান্যরা। সেখান থেকে জলপাইগুড়ি পুরসভা…
Read More
সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে

সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, শিলিগুড়ি রোড পান্ডাপাড়া হলদিবাড়ি চেকপোস্ট মোড় এলাকায় রাস্তার ধারে গাছে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সোমবার সকালে। সকাল থেকে বাসিন্দারা গাছের উপরে ধোয়া এবং আগুন দেখতে পায়। কাছাকাছি পেট্রোল পাম্প থাকায় চিন্তার ভাঁজ বাসিন্দাদের। খবর দেওয়া হয় দমকল এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। গাছের ওপরে ইলেকট্রিক তারের শর্ট-সার্কিট থেকেই অগ্নিসংযোগের ঘটনা বলে প্রাথমিক ধারণা স্থানীয়দের। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে স্থানীয়দের ধারণা বিদ্যুৎ দপ্তরের এ ধরনের ঘটনা গুরুত্বসহকারে দেখা উচিত। তা না হলে যেকোনো ধরনের বড়ো দুর্ঘটনা ঘটতে পারে।
Read More
তৃতীয়বারের জন্য আক্রান্ত বন্দেভারত এক্সপ্রেস

তৃতীয়বারের জন্য আক্রান্ত বন্দেভারত এক্সপ্রেস

ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস। শুরু হওয়ার পরদিন থেকে দফায় দফায় বন্দে ভারতকে লক্ষ করে পাথর ছোড়ার ঘটনা পরে ফের আক্রান্ত বন্দে ভারত। বারবার এই ধরনের ঘটনা নিন্তা প্রকাশ করেছেন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আগত রেল যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, হাওড়া থেকে ট্রেন চালু হতে চন্দনপুর স্টেশনে আশা এলাকায় সি৫ কামরাতে কেউ বন্দে ভারতে লক্ষ করে ঢিল ছুড়ছে। কার্যত একই ঘটনার ফের ঘটায় নিন্তা প্রকাশ করে যাত্রীরা। অন্য দিকে রেল পুলিশ ও রেল দপ্তর পুরো ঘটনা তদন্তে নেমেছে বললে জানান হচ্ছে। কে বা কারা এই ঘটনার ঘটালো তার অনুসন্ধান চালানো হচ্ছে বলে রেল দপ্তর সূত্রে খবর।
Read More
হাম-রুবেলা নিয়ে সচেতনতা প্রচারে পদযাত্রার আয়োজন

হাম-রুবেলা নিয়ে সচেতনতা প্রচারে পদযাত্রার আয়োজন

হাম-রুবেলার দূরীকরণে পদযাত্রা। আগামী ৯ই জানুয়ারি থেকে হাম-রুবেলাকে দূরীকরণ করতে দার্জিলিং জেলা সমতলে শুরু হচ্ছে টিকাকরণ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এদিন এক পদযাত্রার আয়োজন করা হয়। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে ও শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় পদযাত্রায় অংশগ্রহণ করে পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্মীরা এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও পড়ুয়ারা। শনিবার পদযাত্রাতে অংশগ্রহণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। স্বাস্থ্যবিভাগের মেয়র পরিষদ দুলাল দত্ত,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ পুর নিগম ও প্রশাসনিক আধিকারিকেরা। পদযাত্রাটি শিলিগুড়ি বাঘাযতীন ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উল্লেখ্য আগামী ৯ই জানুয়ারি থেকে সমতলে টিকাকরণ শুরু হলেও পাহাড়ের স্কুল বন্ধ থাকায় চলতি মাসের ১৫…
Read More
বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য নরেন্দ্রপুরে

বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য নরেন্দ্রপুরে

গভীর রাতে আবারও বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো নরেন্দ্রপুর থানার খেয়াদহ ২ নম্বর পঞ্চায়েতের রানাভুতিয়া এলাকায়। তৃণমূলের দলীয় পতাকা ও মমতা ব্যানার্জির ছবি,ব্যানার ছিঁড়ে তা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার করা হয়েছে বোমার সুতলি। তবে কি ধরনের বোমা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় শনিবার সকালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
Read More
দাবিপূরণের আশায় পথে নামল আন্দোলন শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চ

দাবিপূরণের আশায় পথে নামল আন্দোলন শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চ

পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে শিলিগুড়ি শহরে শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ‘শিক্ষা বাঁচাও-পশ্চিমবঙ্গ বাঁচাও’ শীর্ষক বিশাল জনসমাবেশের ডাক দেওয়া হয়। এদিনের মিছিলটিতে উত্তরবঙ্গের আটটি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পশ্চিমবঙ্গের প্রদেশ কমিটির সদস্য বাপি প্রামানিক জানান,পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার আজ বিভীষিকাময় অবস্থা। রাজ্যের গণতন্ত্রহত্যা থেকে শুরু করে রাজনৈতিক হত্যা, আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি এবং জাতির মেরুদণ্ড তথা শিক্ষা-সংস্কৃতির পরিসরকে কর্দমাক্ত বধ্যভূমিতে পরিণত করেছে পূর্বতন বাম ও বর্তমান তৃণমূল রাজ্য সরকার। এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের দাবি জানিয়ে একাধিক দাবি নিয়ে পথে নেমে আন্দোলন শুরু করে শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চ।
Read More
একাধিক পরিকল্পনা নিয়ে সাংবাদিক বৈঠকে মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার

একাধিক পরিকল্পনা নিয়ে সাংবাদিক বৈঠকে মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার

নামের সংঘাত ভুলে গরীব মানুষের সার্থে বাংলা আবাস যোজনা আর নয়, কেন্দ্রীর শর্ত মেনেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নামেই গরীব মানুষের বাড়ি বানানোর পরিকল্পনা নেওয়ার কথা পঞ্চায়েত রিভিউ মিটিং এ জানান মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। শিলিগুড়ির মাল্লাগুড়ি মৈনাক টুরিস্ট লজের সভা কক্ষে এক জরুরি সভায় সরকার সকলস্তরের আধিকারিকবৃন্দদের নিয়ে "রিভিউ মিটিং নর্থবেঙ্গল ড্রিস্টিক অর পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ইসু" পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার সভায় মিলিত হন। আবহাওয়া খারাপের কারনে বিমান দেরিতে আসায় সভার কাজ অনেকটা বিলম্বে শুরু হয়। সভা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীপবাবু জানান, গ্রামীণ সড়ক ব‍্যবস্থাতে যেমনটাতে জোড় দেওয়া হবে তেমনি গরীব মানুষের…
Read More