Priyanka Bhowmick

861 Posts
‘সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া…’, উদয়নকে নিউটনের সূত্র মনে করালেন সুকান্ত

‘সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া…’, উদয়নকে নিউটনের সূত্র মনে করালেন সুকান্ত

সমস্ত ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে’, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উদ্দেশ্যে ঠিক এই ভাষাতেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে বুড়িরহাট। গুলির পাশাপাশি বোমাবাজিও হয় বলে অভিযোগ। ২৮ জন বিজেপি নেতা-কর্মীর নামে মামলা করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। সেই ঘটনার পর মঙ্গলবার সকালে কোচবিহারে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন নিউ কোচবিহার স্টেশনে তাঁকে স্বাগত জানান, দলীয় কর্মী-সমর্থকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘বিজেপির কর্মীদের ওপর হামলা হচ্ছে, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর হামলা হচ্ছে। আবার উলটে বিজেপি নেতা-কর্মীদেরই পুলিশ…
Read More
বেআইনি ভাবে রাস্তা দখলের বিরুদ্ধে ফের পথে নামলো শিলিগুড়ি পুরনিগম

বেআইনি ভাবে রাস্তা দখলের বিরুদ্ধে ফের পথে নামলো শিলিগুড়ি পুরনিগম

আবারও শহর জুড়ে বেআইনি ভাবে রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে নামলো শিলিগুড়ি পুরনিগম এবং পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকালে শিলিগুড়ির হসপিটাল মোড় এলাকায় রাস্তার ফুটপাত দখল করে বসা দোকান গুলি ফের সরিয়ে দেওয়া হয়। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে বারবার শহরকে পরিচ্ছন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বারবার একই ছবি দেখা যাচ্ছে, ফুটপাথ ঘিরে ব্যাবসা করছে কিছু ব্যাবসায়ী। মঙ্গলবার সাতসকালে উচ্ছেদ অভিযানে নেমে দোকানপত্র সরিয়ে দেন পুরনিগম এবং পুলিশের কর্মকর্তারা। এরপর এলাকায় ব্যবসায়ীরা বিক্ষোভে ফেটে পড়েন।
Read More
রাস্তার ভাঙ্গন সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভে সামিল হলো বিজেপি

রাস্তার ভাঙ্গন সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভে সামিল হলো বিজেপি

বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার জয়ঁগা ডেভেলপমেন্ট অথরিটি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হলো বিজেপি কালচিনি ১ নং মণ্ডল কমিটি। এদিন বিজেপি কালচিনি ১নং মণ্ডল কমিটির পক্ষ থেকে জেডিএ কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচি করা হয়। বিজেপি নেতৃত্বরা জানান, প্রতিবছর বর্ষায় জয়ঁগার বিস্তর এলাকা প্লাবিত হয়। তোর্ষা নদীর ভাঙ্গনে জয়ঁগা ছোটো মেচিয়াবস্তি এলাকার বহু মানুষের ঘর বাড়ি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে জয়ঁগা এলাকার এই সমস্যা নিবারণে কোনো স্থায়ী কাজ করা হয়নি। বর্ষার পূর্বে জয়ঁগা এলাকার ভাঙ্গন সমস্যা সমাধানের দাবিতে এদিন জেডিএ কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। কিন্ত এদিন জেডিএ কার্যালয়ে চেয়ারম্যান এবং আধিকারিক অনুপস্থিত ছিল। বিজেপির…
Read More
আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা

আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা

আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। কোচবিহার জেলায় মোট ২৬৬২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে ১১৬৩৫ জন এবং ছাত্রী সংখ্যা রয়েছে ১৪৯৯২ জন। মোট ১৩৮ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রথম দিন শান্তিপূর্ণভাবেই শুরু হলো মাধ্যমিক পরীক্ষা।প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে বোর্ড। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভির নজরদারির ব্যবস্থা রয়েছে। পরীক্ষাকেন্দ্রের বাইরেও মোতায়েন থাকবে পুলিশ। তবে এবার আর পরীক্ষাকেন্দ্রের বাইরে থাকবেন না কোনও সিভিক ভলেন্টিয়ার।
Read More
বীরপাড়া ব্লকে চা চক্রে যোগ দিয়ে একাধিক বিষয়ে সরব হন দিলীপ ঘোষ

বীরপাড়া ব্লকে চা চক্রে যোগ দিয়ে একাধিক বিষয়ে সরব হন দিলীপ ঘোষ

মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া চৌপথি এলাকায় বুধবার চা চক্রে যোগ দিলেন দিলীপ ঘোষ। বীরপাড়াতে গতকাল রাতে এসে পৌঁছেছেন দিলীপ ঘোষ। এদিন সকালে প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। পথচলতি মানুষদের সাথে কথা বলেন। চা চক্রে যোগ দিয়ে দীলিপ ঘোষ বিভিন্ন বিষয়ে সরব হন। তিনি জানান, চা বাগানের শ্রমিকদের যে জমি দেওয়া হচ্ছে খুব কম জমি দেওয়া হচ্ছে। কমপক্ষে এতটা জমি দেওয়া হোক যাহাতে শ্রমিকরা ঠিকমতো বসবাস করতে পারে। দীলিপ ঘোষ জানান, ডি এ না দিলে কর্মচারীরা আন্দোলন করবেই এবং এটা ধীরে ধীরে উগ্ৰ আন্দোলনের রূপ নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখিয়েছে আন্দোলন কিভাবে করতে হয়।
Read More
কড়া নজরদারির মধ্য দিয়ে ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা

কড়া নজরদারির মধ্য দিয়ে ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা

আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তারই প্রস্তুতি একপ্রকার সম্পন্ন। তবে প্রশ্নপত্র ফাঁস সহ টুকলি রুখতে এবছর বাড়তি পদক্ষেপ নিয়েছে মাধ্যমিক পর্ষদ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলিতে ইনভিজিলেটরের পাশাপাশি থাকবে ফ্লাইং গার্ড। যারা মূলত সন্দেহজনক পরীক্ষার্থীদের ওপর নজরদারি চালাবে। এবছর শিলিগুড়ি শিক্ষা জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ২৩৪ জন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ২৩৯ জন। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কম। সূত্রের খবর, কোভিড অতিমারির আবহে বহু পড়ুয়া পড়াশোনার পাট চুকিয়েছে। তার জেরেই কমেছে সংখ্যা। এছাড়াও আরও নানাবিধ কারণ রয়েছে পরীক্ষার্থীর সংখ্যা কমার পেছনে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন,…
Read More
বিমান পরিষেবা শুরুর আগেই রাজ্য ও কেন্দ্রের ভূমিকা নিয়ে রাজনৈতিক জল্পনা

বিমান পরিষেবা শুরুর আগেই রাজ্য ও কেন্দ্রের ভূমিকা নিয়ে রাজনৈতিক জল্পনা

আজ থেকে শুরু হতে চলেছে কোচবিহার কলকাতা বিমান পরিষেবা। বিমান পরিষেবা শুরু হওয়ার আগেই রাজ্য এবং কেন্দ্রের ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তৃণমূল কংগ্রেসের দাবি বিমান পরিষেবা চালুর বিষয়ে রাজ্য সরকারের যথেষ্ট ভূমিকা রয়েছে। অপরদিকে, বিজেপির দাবি কেন্দ্রীয় সরকার চালু করছে এই বিমান পরিষেবা। আজ সাংবাদিক সম্মেলন করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন বিমান পরিষেবা নিয়ে রাজনীতি করছে বিজেপি। ২০২১ সালের জুলাই মাসে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের সেক্রেটারি কেন্দ্রীয় অসামরিক পরিবহন দপ্তরের সেক্রেটারির কাছে একটি চিঠির মাধ্যমে এই বিমান পরিষেবা চালু করার আবেদন জানিয়েছেন। তবে বিমান রাজ্য সরকার চালায় না। কেন্দ্রীয় সামরিক পরিবহন দপ্তর বিমান পরিষেবা দেয়। কিন্তু…
Read More
আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালিত হলো শিলিগুড়িতে

আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালিত হলো শিলিগুড়িতে

প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে। সেই মতো এদিন শহর শিলিগুড়িতেও শ্রদ্ধার সাথে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ও শহীদ দিবস। এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিলিগুড়ির বাঘাযতীন ময়দানে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান সহ ওয়ার্ড কাউন্সিলাররা। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বদের পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, বাংলাবাদী সংগঠনের সদস্যরা এদিন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এপার বাংলা ও ওপার বাংলায় এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে…
Read More
ডিএ এর দাবিতে ‘পেন-ডাউন’ কর্মসূচি সরকারি কর্মচারী ‘যৌথ সংগ্রামী মঞ্চের

ডিএ এর দাবিতে ‘পেন-ডাউন’ কর্মসূচি সরকারি কর্মচারী ‘যৌথ সংগ্রামী মঞ্চের

বকেয়া ডিএ এর দাবিতে দু'দিন ব্যাপি 'পেন-ডাউন' কর্মসুচির ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের 'যৌথ সংগ্রামী মঞ্চ'। এই আন্দোলনের প্রথম দিনে আলিপুরদুয়ার জেলা জুড়ে মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে। স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় সহ সরকারি অফিস গুলি খোলা থাকলেও,আদালত কর্মচারীদের আন্দোলনের জেরে প্রায় ভেঙে পড়েছে আইনি পরিষেবা। ফলে আইনি সহায়তা নিতে আসা জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। আন্দোলনকারীদের হুমকি, দ্রুত রাজ্য সরকার বকেয়া ডিএ না মেটালে আন্দোলনের তীব্রতা দিনকে দিন আরও বৃদ্ধি পাবে।
Read More
বহুদিন ধরে বন্ধ রাস্তার কাজ, শুরুর দাবিতে অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস

বহুদিন ধরে বন্ধ রাস্তার কাজ, শুরুর দাবিতে অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস

দীর্ঘ চার বছর ধরে বন্ধ রয়েছে ফুলবাড়ি থেকে জটিয়াকালী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার চারলেনের কাজ। অবিলম্বে কাজ শুরু করার দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুলবাড়ী বাজার এলাকায় অবস্থান বিক্ষোভ সামিল হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। রাস্তার কাজ বন্ধ থাকার কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি মানুষদের, নিত্যদিন ঘটছে দূর্ঘটনা। অবিলম্বে রাস্তার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক সভানেত্রী সুধা সিংহ চ্যাটার্জী,জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক, ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ…
Read More