Priyanka Bhowmick

861 Posts
জলের তলায় আলু, দুশ্চিন্তায় ঘুম উড়েছে আলু চাষীদের

জলের তলায় আলু, দুশ্চিন্তায় ঘুম উড়েছে আলু চাষীদের

জলের তলায় আলু দুশ্চিন্তায় ঘুম উড়েছে আলু চাষীদের। আলুর বন্ড নিয়ে হাহাকার আলু চাষীদের। অভিযোগ আলু চাষিরা মূলত বন্ড পাচ্ছেন না। বন্ড পাচ্ছেন একশ্রেণীর ব্যবসায়ীরা যা ঘিরে জেলা জুড়ে ইতিমধ্যেই বিভিন্ন হিমঘরের সামনে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। প্রচুর হিমঘরের প্রয়োজন জানালেন, এগ্রি মার্কেটিং এর জেলা আধিকারিক সুব্রত দে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা সহ কয়েকটি জেলায় ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জেলা জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। বৃষ্টির ফলে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর, বাহাদুর, বেলাকোবা, বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা সহ ধুপগুড়ি ও বানারহাট ব্লকের সাঁকোয়াঝোড়া এক নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়…
Read More
আলু রাখার গাড়ির ভিড়ে আটকে পড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পৌঁছে দিলেন বোর্ডের জয়েন্ট কনভেনর

আলু রাখার গাড়ির ভিড়ে আটকে পড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পৌঁছে দিলেন বোর্ডের জয়েন্ট কনভেনর

হিমঘরের আলু রাখার গাড়ির ভিড়ে আটকে পড়া এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন বোর্ডের জয়েন্ট কনভেনর নিজেই। পরীক্ষার জন্য হাতে মাত্র দশ মিনিট সময় ছিল। ওই সময়ের মধ্যেই নিজের গাড়ি‌তে ছাত্রীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে ছুটে যান উচ্চ মাধ্যমিক বোর্ডের জয়েন্ট কনভেনার অঞ্জন দাস। শনিবার এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির সদর ব্লকের বাহাদুর কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায়। ১৭ তারিখ থেকে হিমঘর‌গুলো‌য় আলু রাখার কাজ শুরু হয়েছে। এজন্য প্রতিটি হিমঘরের সামনে রাস্তা জুড়ে দাঁড়িয়ে সারি সারি আলু বোঝাই গাড়ি। জানা গেছে, এই এলাকায় প্রায় ৬০০ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। এই ছাত্রীদের পরীক্ষা‌কেন্দ্রে পৌঁছাতে যাতে কোনও সমস্যা‌য় না পড়তে…
Read More
শামুকতলায় উদ্বোধন হলো ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরির

শামুকতলায় উদ্বোধন হলো ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরির

ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরির উদ্বোধন হলো শামুকতলায়। শামুকতলা গ্রাম পঞ্চায়েত দপ্তরের পাশের বিদ্যুৎ দপ্তরের বিল্ডিং এর উদ্বোধন করলেন শামুকতলা গ্রাম পঞ্চায়েত প্রধান পবন রাই। আলিপুরদুয়ার জেলার সাঁতালি গ্রাম পঞ্চায়েতের পর এবার শামুকতলা গ্রাম পঞ্চায়েত দপ্তরে এই ল্যাবরেটরির উদ্বোধন হলো সরকারিভাবে। ‌জেলার বিভিন্ন প্রান্তের ঠিকাদাররা স্বল্প ব্যয়ে বালি পাথর মাটি টেস্টিং করতে পারবেন এই ল্যাবরেটরি থেকে এমনটাই জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান পবন রাই। শুক্রবার এই ল্যাবরেটরির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং পঞ্চায়েত সদস্যগণ।
Read More
কড়া পুলিশী ব্যবস্থাপনায় শুরু হল হিমঘরগুলোতে আলু রাখার প্রক্রিয়া

কড়া পুলিশী ব্যবস্থাপনায় শুরু হল হিমঘরগুলোতে আলু রাখার প্রক্রিয়া

কড়া পুলিশী ব্যবস্থাপনায় শুক্রবার থেকে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন হিমঘরগুলোতে আলু রাখার প্রক্রিয়া শুরু হয়েছে। আগেই পেয়েছে বন্ড এবার নিশ্চিন্তে হিমঘরে আলু রাখতে এসে খুশি চাষীরা। বিগত দিনে হিমঘরে আলু রাখার বন্ড বিতরণকে ঘিরে জলপাইগুড়িতে ধুন্ধুমার কান্ড দেখা দিলেও শুক্রবার ঠিক তার উল্টো চিত্রই উঠে এলো ক্যামেরায়। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন হিমঘরে আলু রাখতে এসেছেন চাষীরা। সকাল থেকেই সুষ্ঠভাবে আলু হিমঘরে রাখার বিষয়টি নিশ্চিত করতে ব্যাবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন, যদিও দুপুর পর্যন্ত কোনো হিমঘরেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আলু রাখতে আসা এক ট্রাক্টর চালক জানালেন, এবার অনেক শান্তি। গতবারও খুব ঝামেলা হয়েছিলো কিন্তু এবারে একেবারে শান্তি। ওপর…
Read More
INTTUC-এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দেওয়া হবে বিনামূল্যে ই-রিকশা পরিষেবা

INTTUC-এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দেওয়া হবে বিনামূল্যে ই-রিকশা পরিষেবা

বিনা ভাড়ায় পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাচ্ছেন ই-রিকশা কাকুরা। ই-রিকশায় চেপে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে পরীক্ষার্থীরা। সঙ্গে যাচ্ছেন অভিভাবকেরাও। পরীক্ষার দিনগুলিতে এ ভাবেই বিনামূল্যে পরিষেবা দেবেন শিলিগুড়ির ই-রিকশা চালকেরা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই উদ্যোগ। স্বাভাবিকভাবেই খুশি পরীক্ষার্থী ও অভিভাবকেরা। রাজ্যজুড়ে চলছে উচ্চমাধ্যমিক। কারও পরীক্ষার সিট পড়েছে বাড়ি থেকে ৩ কিলোমিটারের মধ্যে, কারও বা ১০ কিলোমিটার পর্যন্ত। অনেকেই চিন্তিত ছিলেন কীভাবে সময়ে পৌছবেন। তাদের চিন্তা মুক্ত করতেই পরীক্ষার কয়দিন বিনামূল্যে ই-রিকশা পরিষেবা দেওয়ার কথা ভাবলেন দার্জিলিং জেলা INTTUC-র অন্তর্গত শিলিগুড়ি টাউন ব্লক-২। দার্জিলিং জেলা সভাপতি নির্জল দে, জেলা সহ সভাপতি সাধন রায়, ব্লক-২ সভাপতি সুজিৎ ভৌমিক, জেলা সদস্য প্রদীপ মজুমদার, কার্যত…
Read More
পশ্চিমবঙ্গ মিনিমাম ওয়েজ এডভাইসারি বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন গৌতম দেব

পশ্চিমবঙ্গ মিনিমাম ওয়েজ এডভাইসারি বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন গৌতম দেব

পশ্চিমবঙ্গ মিনিমাম ওয়েজ এডভাইসারি বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার, একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে রাজ্য শ্রম দপ্তরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়। জানা গিয়েছে, শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয় নিয়ে একটি কমিটি আগেই তৈরি হয়েছিল। সেই কমিটির পরিবর্তন করে গৌতম দেবকে চেয়ারম্যান করা হয়। এই প্রসঙ্গে বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন, মন্ত্রী মলয় ঘটক তাকে ফোন মারফতে বিষয়টি জানান। সমস্ত বিষয়ের ওপর সার্ভে করে কাজ শুরু করবেন বলে তিনি জানান।
Read More
প্রতিদিন দখল হচ্ছে শিলিগুড়ি শহরের ফুটপাত, অবশেষে আজ  অভিযানে নামল পুরনিগম

প্রতিদিন দখল হচ্ছে শিলিগুড়ি শহরের ফুটপাত, অবশেষে আজ অভিযানে নামল পুরনিগম

প্রতিদিন দখল হচ্ছে শিলিগুড়ি শহরের ফুটপাত। একশ্রেণীর ব্যবসায়ীরা রাস্তা দখল করতেও পিছুপা হচ্ছে না। আর এই কারণেই প্রতিদিন যানজটের কবলে পড়তে হচ্ছে শহর শিলিগুড়িকে। পাশাপাশি ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। রাস্তার ফুটপাত এবং রাস্তার উপরে পাকা দোকানও তৈরি করে ফেলছে এক শ্রেনীর মানুষজন। ঠিক এমনই কাণ্ড ঘটছিল শিলিগুড়ি শহরের ৪২ নম্বর ওয়ার্ডে। ভক্তিনগর থানার সামনে থেকে শুরু করে আশিঘড় মোড় পর্যন্ত ইস্টার্ন বাইপাসের দুই পাশের রাস্তার উপর দিয়ে বসছিল দোকানপাট। এমনকি পাকা দোকান বানিয়েও ব্যবসা শুরু করেছিল বেশ কয়েকজন দোকানি। জানা গিয়েছে, স্থানীয় রাজনৈতিক দাদাদের হস্তক্ষেপে চলছিল এই রাস্তা দখলের কারবার। হোটেল, গ্যারাজ,পানের দোকান থেকে মিষ্টির দোকান, কিনা ছিল! রাস্তার পাশে পাকা…
Read More
এপ্রিল মাসের পর আর কোনও বেসরকারি সংস্থাকে স্টেডিয়াম ব্যবহার করতে দেওয়া হবে না : মেয়র

এপ্রিল মাসের পর আর কোনও বেসরকারি সংস্থাকে স্টেডিয়াম ব্যবহার করতে দেওয়া হবে না : মেয়র

এপ্রিল মাসের পর আর কোন বেসরকারি সংস্থাকে স্টেডিয়াম ব্যবহার করতে দেওয়া হবে না। বুধবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ পরিদর্শনের পর এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানের পর ক্ষতিগ্রস্থ হয়েছিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ। এই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল শিলিগুড়ি পুরনিগমকে। প্রশ্নের মুখে পড়েছিলেন মেয়র গৌতম দেব।সেই কারণে তড়িঘড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে পূর্ণ ছন্দে ফেরাতে উদ্যোগী হয়েছেন মেয়র। দ্রুত মাঠ মেরামতের কাজ শুরু করান এবং আগের চেয়েও সুন্দর মাঠ শিলিগুড়িবাসীকে উপহার দেওয়ার কথা জানান তিনি। এই কারণে বুধবার ফের একবার মাঠের কাজ পরিদর্শনে যান মেয়র। সমস্ত দিক পরিদর্শন করার পর তিনি জানান, এপ্রিল মাসে অরিজিৎ সিং ও আরও একটি…
Read More
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হল শিলিগুড়িতেও

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হল শিলিগুড়িতেও

আজ থেকে শুরু হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষাকে সম্পন্ন করতে তৎপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ৮ লক্ষ। গতবার এই সংখ্যাটা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার।ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা এবার বেশি। ২৩ টি জেলাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে বেশি। এবছর দার্জিলিং জেলাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা 19882 জন। জানা গিয়েছে সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়েছে। তবে তার এক ঘন্টা আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছে পরীক্ষার্থীরা। এবারের পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কোনওভাবেই যাতে পরীক্ষাহলে কোনওরকম টোকাটুকি না হয় বা প্রশ্নপত্র…
Read More
আলিপুরদুয়ারেও শুরু হলো এবছরের উচ্চ  মাধ‍্যমিক পরীক্ষা

আলিপুরদুয়ারেও শুরু হলো এবছরের উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা

আজ থেকে শুরু হলো এবছরের উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে আসতে শুরু করেছে পরীক্ষার্থীরা। উচ্চ মাধ‍্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশের থেকে বিভিন্ন ব‍্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের থেকে হেল্প ডেস্ক খোলা হয়েছে। এমনকি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌছাতে সমস্যা হলে পরীক্ষাকেন্দ্রে পৌছানোর ব‍্যবস্থা করা হয়েছে। আলিপুরদুয়ার জেলায় এবছর মোট উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৭৬৮৭ জন। এর মধ‍্যে ছাত্র ৭২০১ এবং ছাত্রী ১০৪৮৬।আলিপুরদুয়ার জেলার মোট ৬৬ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হচ্ছে। কালচিনি ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় জল, কেক,পেন প্রদান করে।
Read More