Priyanka Bhowmick

861 Posts
সূর্যের প্রখর তাপে নাজেহাল পথচারীরা

সূর্যের প্রখর তাপে নাজেহাল পথচারীরা

তাপপ্রবাহের বিশেষ সতর্কতা রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, গত সোমবার থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে কোচবিহারে।চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষের প্রথম দিনেও থাকবে প্যাচপ্যাচে গরমের অস্বস্তি। বৈশাখের শুরুটা অস্বস্তিকর গরমের মধ্যেই হবে। আজ সকাল থেকে কোচবিহারে সূর্যের প্রখর তাপে নাজেহাল অবস্থা পথচারীদের। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ২.৩° সেলসিয়াসে বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের তাপমাত্রা পৌঁছে যাবে ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমী এবং উত্তর পশ্চিমী শুকনো বাতাসের অবস্থানে এই গরম আরো অস্বস্তিকর হয়ে উঠেছে। এই গরমের হাত থেকে বাঁচতে আখের…
Read More
আলিপুরদুয়ারে ঝটিকা সফরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ জন বারলা

আলিপুরদুয়ারে ঝটিকা সফরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ জন বারলা

আলিপুরদুয়ারে ঝটিকা সফরে কেন্দ্রীয় প্রতি মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। এদিন নিজের অফিসে বসে সাংবাদিক দের বলেন, "আমার টাকা কোথায় যাবে? ডিএম এর কাছে যাবে। ডিএম যদি না করে তবে? ডিএম তো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। তৃনমূল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিএম। ডিএম তৃনমূল চাইছেনা জন বারলা কাজ করুক।ফিতে কাটবো। ১৬০ টি কাজ হয়েছে। আমাকে ফিতে কাটতে দেয়না। অনেক কাজ হয়েছে। জোর করে করতে হচ্ছে। আমরা কেন্দ্রীয় প্রতিনিধি আমাদের চেয়ার নেই।একটা ফাটা চেয়ার দিলেই হতো। ডিএম তো সব সিলেকশন করে।"তৃনমূলের সর্বভারতীয় মর্যাদা নেই এই প্রসঙ্গে তিনি বলেন, "দিদি তো স্বপ্ন দেখছিলেন,পুরো দেশে উনি রাজ করবেন। প্রধানমন্ত্রী হবেন?২০০১ বলেন এটা সেমি ফাইনাল।২০২৪ এ ফাইনাল…
Read More
শিলিগুড়িকে আবর্জনা মুক্ত করার লক্ষ্যে নামানো হলো পেলোডার

শিলিগুড়িকে আবর্জনা মুক্ত করার লক্ষ্যে নামানো হলো পেলোডার

শিলিগুড়িকে আবর্জনা মুক্ত করার লক্ষ্যে নামানো হলো পেলোডার। শহরকে আবর্জনা মুক্ত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম। সেই লক্ষ্যে মঙ্গলবার দুটি পেলোডার গাড়ি নামানো হলো। এদিন দুটি পেলোডার গাড়ির সূচনা করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মানিক দে এবং পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্যরা। এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব জানান, শহরকে শূন্য আবর্জনায় পরিনত করাই হলো আমাদের লক্ষ্য। ১০৭টি গাড়ি নিয়ে পথচলা শুরু করেছিল তৃণমূল পুরবোর্ড। বর্তমানে গাড়ির সংখ্যা ১৮৯টি। এই সমস্ত গাড়ি সর্বক্ষণ শহরের আবর্জনা পরিষ্কারের সেবার নিযুক্ত থাকবে। শীঘ্রই আমাদের লক্ষ্য পূরন হবে বলে জানান তিনি।
Read More
সাংবাদিক বৈঠকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এক হাত নিলেন মীনাক্ষী মুখার্জী

সাংবাদিক বৈঠকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এক হাত নিলেন মীনাক্ষী মুখার্জী

সোমবার দার্জিলিং জেলা সিপিআইএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে ডিওয়াইএফআই এর একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মীনাক্ষী জানান, আগামী ১৩ই এপ্রিল ডিওয়াইএফআই এর ডাকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একটি বিরাট মিছিলের আয়োজন করা হবে। মিছিলে মূলত ডিআইএফআইয়ের ছাত্র সংগঠন উত্তর কন্যা অভিযান চালাবে। এদিন বৈঠকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে এক হাত নিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী। তিনি বলেন, রাজ্য এবং কেন্দ্র পাশাপাশি বন্ধুত্বতা স্থাপন করছে, মুখে বললেই কেউ বিরোধী হয়ে যায় না তার প্রমাণ দেখাতে হয়। তাই আগামী…
Read More
বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের আগে পুস্তিকা প্রকাশ করলো বামফ্রন্ট

বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের আগে পুস্তিকা প্রকাশ করলো বামফ্রন্ট

বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের আগে পুস্তিকা প্রকাশ করলো বামফ্রন্ট। আজ সিপিআইএমের কোচবিহার জেলা দলীয় কার্যালয়ে বামফ্রন্টের পক্ষ থেকে এই পুস্তিকা প্রকাশ করা হয়। এই পুস্তিকায় মূলত বলা হয়েছে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এর নেতৃত্বরা। অনন্ত মহারাজ, বংশী বদন বর্মনরা সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরছেন না। বিভিন্ন নির্বাচনের আগে তৃণমূল বিজেপি এদের ব্যবহার করে ভোট বাক্স ভরছে। কোচবিহাকে 'গ' শ্রেণীর পৃথক রাজ্যের দাবি করা হচ্ছে। গ্রেটার কোচবিহারে দাবিদাররা কোচবিহার রাজ্যের ভারত ভূক্তি চুক্তির বিষয়গুলি সংবিধানের ৩৬২ নং ধারায় উল্লেখ করা আছে বলে প্রচার করছে অথচ তারা বলছে না ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন…
Read More
সিপিআইএমের কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সিপিআইএমের কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত তুফানগঞ্জের চর বালাভুত এলাকা। চর বালাভুত এলাকায় মোঃ সেলিমের সভার আগে সিপিআইএমের কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ সিপিএম কর্মীরা একটি বাড়িতে বৈঠক করছিলেন মোহাম্মদ সেলিমের সভা নিয়ে। সেই সময় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আফতার আলী ব্যাপারী তৃণমূলের গুন্ডাবাহিনী নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। সেই সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হয়। আহতদের মধ্যে দুইজন কোচবিহার মেডিকেল কলেজের চিকিৎসাধীন আর একজন একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি রয়েছে। এই ঘটনায় সিপিআইএমের পক্ষ থেকে থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে জানা গেছে।
Read More
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে, আলিপুরদুয়ার জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে, আলিপুরদুয়ার জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে, আলিপুরদুয়ার জেলা সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে শনিবার তৃণমূল কর্মীরা দলে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছে। শনিবার আলিপুরদুয়ার জেলা এক নম্বর ব্লকের বাবুরহাট খেলার মাঠেই এই জনসভার আয়োজন করেছে জেলা তৃণমূল। ওই জনসভায় যোগ দিতে কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের বহু কর্মী সমর্থক যাচ্ছেন। শনিবার কালচিনির বিভিন্ন এলাকার তৃণমূলের নেতৃত্বরা ওই জনসভার যোগ দিতে রওনা দেন। কালচিনি ব্লকের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের বহু কর্মী সমর্থকরাও যাচ্ছেন। শনিবার সকালে ফালাকাটা জটেশ্বর দলগাঁও,দেওগাঁও সহ বিভিন্ন এলাকার তৃণমূলের নেতৃত্বরা সভায় যোগ দেওয়ার…
Read More
পথের দাবিতে জলপাইগুড়ি -শিলিগুড়ির রাস্তা অবরোধ করে বিক্ষোভ

পথের দাবিতে জলপাইগুড়ি -শিলিগুড়ির রাস্তা অবরোধ করে বিক্ষোভ

দীর্ঘ প্রায় ছয় মাস যাবত রাস্তা বেহাল,অতিষ্ট এলাকাবাসী। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে বাসিন্দারা। জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর, ঝাবাড়ি মোড়, নাওয়াপাড়া, রায়পাড়া এলাকায় দীর্ঘ প্রায় কয়েক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। অভিযোগ রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে রাস্তার কাজ সম্পন্ন হচ্ছে না। ফলে ধুলোয় জেরবার বাসিন্দা থেকে স্থানীয় দোকানদার এবং নিত্যযাত্রীরা। সে কারণেই এই পথ অবরোধ। ঘটনাস্থলে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
Read More
লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই এর তরফে আয়োজিত হল ৩০০ তম রক্তদান শিবির

লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই এর তরফে আয়োজিত হল ৩০০ তম রক্তদান শিবির

৩০০ তম রক্তদান শিবিরের আয়োজন করলো লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই। শুক্রবার লায়ন্স ক্লাব অফ তরাই এর শিলিগুড়ি ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। রক্ত সঙ্কট মেটাতে বিভিন্ন সময় শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করে আসছে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই। আগামীতে বছরের ৩৬৫ দিনই রক্তদান শিবির অনুষ্ঠিত করাই হবে তাদের লক্ষ্য।এদিন সেই লক্ষ্য নিয়েই আগামীতে তাদের কাজের গতি বাড়াবার কথা জানালেন সংস্থার চেয়ারম্যান ও সভাপতি।
Read More
কালচিনির মেচপাড়া চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

কালচিনির মেচপাড়া চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বৃহস্পতিবার সকালে খাঁচাবন্দি হলো একটি চিতাবাঘ। এই বিষয়ে উল্লেখ্য সম্প্রতি মেচপাড়া চা বাগানে চিতাবাঘের হামলায় জখম হন এক শ্রমিক। এরপর থেকে আতঙ্কে ছিলেন এলাকার বাসিন্দারা। পরবর্তীতে বনদপ্তরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের পক্ষ থেকে মেচপাড়া চা বাগানে খাঁচা বসানো হয়। অবশেষে বৃহস্পতিবার সকালে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। এদিন সকালে বাগানের শ্রমিকরা খাঁচার মধ্যে চিতাবাঘটিকে দেখতে পান। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে। ঘটনাস্থলে বনকর্মী ও আধিকারিকরা পৌঁছে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়ায় নিয়ে যায়।
Read More