Priyanka Bhowmick

861 Posts
পাঁচকেলগুড়ি এলাকায় উদ্বোধন হল নতুন পাঁচটি রাস্তার

পাঁচকেলগুড়ি এলাকায় উদ্বোধন হল নতুন পাঁচটি রাস্তার

শিলিগুড়ি শহর সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচকেলগুড়ি এলাকায় নতুন পাঁচটি রাস্তার উদ্বোধন করলেন SJDA-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। বুধবার,আনুষ্ঠানিকভাবে এই রাস্তা গুলির উদ্বোধন করা হয়। জানা গিয়েছে, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মান করা হয়েছে SJDA-এর তরফে। এদিনের এই অনুষ্ঠানের SJDA-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন রঞ্জন শীল শর্মা,গৌতম গোস্বামী, দেবাশীষ প্রামানিক সহ ডাবগ্রাম 1 এবং 2 এর দুই প্রধান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে SJDA-এর চেয়ারম্যান জানান মানুষের স্বার্থে এই পঞ্চায়েত এলাকাতে যেভাবে পাকা রাস্তা তৈরী হয়েছে তা বেনজীর।
Read More
রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে পিএইচডিতে দুর্নীতির অভিযোগে সাংবাদিক সম্মেলন এবিভিপির

রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে পিএইচডিতে দুর্নীতির অভিযোগে সাংবাদিক সম্মেলন এবিভিপির

রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে পিএইচডিতে দুর্নীতির অভিযোগ তুলে রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের সামনে সাংবাদিক সম্মেলন করলেন এবিভিপির রাজ্য সম্পাদক (উত্তরবঙ্গ) শুভব্রত অধিকারী। এদিন এবিভিপির তরফ থেকে বিশ্ব বিদ্যালয়ে গেটের সামনে দাঁড়িয়ে বিশ্ব বিদ্যালয়ে কর্মরত চার অধ্যাপক পিএইচডিতে জালিয়াতি করেছে বলে অভিযোগ তোলা হয়। স্বপন পাইন,ঝুমু সাহা,মুকুল সাহা, সঞ্জীব মন্ডল এবং বিশ্ববিদ্যালয়ের ইউজি সেক্রেটারি দিবেন্দু ভট্টাচার্য, পিএইডি করিয়েছিলেন তৎকালীন বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালি। যা একে বারেই অনৈতিক বলে দাবি করেছেন শুভব্রত অধিকারী। এছাড়া বিদেশ ভ্রমণের শর্তে বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক তাপস পাল বাংলাদেশের এক ব্যক্তি এএসএম ওয়াইদুল্লাহকে পিএইচডি করতে সাহায্য করেছিলেন যা করতে সাহায্য করেছিলেন অনিল ভুঁইমালি। একজন উপচার্য তাঁর অধীনে কি করে…
Read More
তীব্র দাবদাহে জ্বলছে শহর শিলিগুড়ি

তীব্র দাবদাহে জ্বলছে শহর শিলিগুড়ি

তীব্র দাবদাহে জ্বলছে শহর শিলিগুড়ি।বৈশাখের শুরুতেই তাপমাত্রার পারদ চড়া রয়েছে শহরে। বিগত কয়েকদিন যাবৎ প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস গরম পড়েছে শহরে। ফলে স্বাভাবিক ভাবেই গরমে নাজেহাল হয়ে পড়েছে শহরবাসী। গরমের ফলে রাস্তাঘাট প্রায় ফাঁকা।গরম থেকে বাঁচতে ঠান্ডা দই, আইসক্রিম, ডাবের জলের সাহারা নিচ্ছে শহরবাসী। গরম থেকে রেহাই পেতে বৃষ্টির অপেক্ষায় দিনগুনছে মানুষ। তবে বুধবার থেকেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দু’ এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকার সংলগ্ন জেলাগুলিতে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Read More
পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে অনুষ্ঠিত হলো আইএসএফ-এর কর্মীসভা

পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে অনুষ্ঠিত হলো আইএসএফ-এর কর্মীসভা

পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে কোচবিহার সাহিত্য সভায় অনুষ্ঠিত হলো আই এস এফ-এর কর্মী সভা। সাংগঠনিকভাবে কোচবিহার জেলায় প্রথমবার এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন আই এস এফ-এর কার্যকরী রাজ্য সভাপতি সামসুল আলী মল্লিক, আই এস এফ-এর অফিস সম্পাদক নাসিরউদ্দিন মীর সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের কর্মীসভার আগে আইএসএফের কার্যকরী রাজ্য সভাপতি সামসুল আলী মল্লিক বলেন, "আমাদের লড়াই সমাজ বদলের লড়াই। আমরা সমাজকে বদলাতে পথে নেমেছি। পঞ্চায়েত নির্বাচনে কয়টি আসনের জয়লাভ করলাম। কয়টা পরাজিত হলাম সেটা গুরুত্বপূর্ণ নয়। মানুষ যদি সংসদীয় দায়িত্ব দেয় সেই দায়িত্ব আমরা পালন করবো। তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করতে তৃণমূল বিজেপি বিরোধী শক্তি…
Read More
“সেফ ড্রাইভ, সেভ লাইভ”-এর বার্তা নিয়ে ট্রাফিক সচেতনতা প্রচারে রাস্তায় নামলো পুলিশ

“সেফ ড্রাইভ, সেভ লাইভ”-এর বার্তা নিয়ে ট্রাফিক সচেতনতা প্রচারে রাস্তায় নামলো পুলিশ

গরমের হাত থেকে রক্ষা পেতে রাস্তার মোড়ে মোড়ে ট্র‍্যাফিক সামলাচ্ছেন এরকম কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের ছাতা, জলের বোতল ও গ্লুকোজ সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন পুলিশের ডিএসপি। 'সেফ ড্রাইভ' সেভ লাইভ' এর বার্তা নিয়ে ট্র‍্যাফিক সচেতনতা প্রচারে রাস্তায় নামলো জলপাইগুড়ি সদর ট্র‍্যাফিক পুলিশ। শহর ও সংলগ্ন বড় পোস্ট অফিস মোড়, গোশালা মোড় সহ একাধিক জায়গায় সচেতনতা প্রচার করা হয়। টোটো দাঁড় করিয়ে হেড লাইট চেক করলেন ট্র‍্যাফিক পুলিশের কর্তরা। অন্যদিকে, গরমের হাত থেকে রক্ষা করার জন্য রাস্তার মোড়ে মোড়ে ট্র‍্যাফিক সামলাচ্ছেন এরকম কর্তব্যরত সিভিক ও পুলিশ কর্মীদের ছাতা, গ্লুকোজ সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় পুলিশের তরফে।
Read More
সাতসকালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যে

সাতসকালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যে

সাতসকালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যে ছড়ালো এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ভুটকি হাট এলাকায়। প্রথমে মায়ের নজরে পড়ে ছেলের ঝুলন্ত দেহ। মৃতের নাম রাজু দাস, বয়স ২৩ বছর। এক তরতাজা যুবকের এরকম মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শংকর দাসের ছেলে রাজু মোবাইল দোকান করতেন। শুক্রবার রাত সাড়ে ১০ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে আসেন রাজু। খাওয়া দাওয়া করে দাদার সঙ্গে এক ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে তার মা ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করছিলেন। হঠাৎ তার নজরে পরে বাড়ির একটি ফাঁকা ঘরে তার ছেলের দেহ ঝুলছে। মায়ের চিৎকার…
Read More
পয়লা বৈশাখ উপলক্ষে সংস্কৃতি প্রেমীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন

পয়লা বৈশাখ উপলক্ষে সংস্কৃতি প্রেমীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন

পয়লা বৈশাখ উপলক্ষে জলপাইগুড়ি‌র সমস্ত স্তরের সংস্কৃতিপ্রেমি মানুষেরা মিলে সৌহার্দ্য যাত্রার আয়োজন করেন শহরে। শনিবার সকালে জলপাইগুড়ির দিশারি মোড় থেকে বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে বর্ণাঢ্য এই শোভাযাত্রা। অসংখ্য মহিলা, পুরুষ ও ছাত্র‌ছাত্রীরা অংশগ্রহণ করে শোভাযাত্রা‌য়। নতুন বছরে এই শোভাযাত্রার মধ্য দিয়ে সমস্ত স্তরের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলার আহ্বান জানানো হয়। বাংলার বিভাজনের বিরুদ্ধে সকল‌কে একত্রিত হ‌ওয়ার আহ্বান জানান জলপাইগুড়ি‌র সংস্কৃতি‌প্রেমি মানুষেরা। মানুষের মধ্যে সম্প্রতি গড়ে তোলাই এই উৎসব ও শোভাযাত্রার মূল উদ্দেশ্য। জলপাইগুড়ির বিভিন্ন মহলের শিল্পী ও সংস্কৃতিপ্রেমি ব্যক্তিদের নিয়ে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ ঘুরে থানা মোড়ে এসে শেষ হয়।
Read More
স্থায়ীকরণ সহ চার দফা দাবিতে কর্ম বিরতিতে নামলেন অস্থায়ী মাহুত ও পাতাওয়ালা

স্থায়ীকরণ সহ চার দফা দাবিতে কর্ম বিরতিতে নামলেন অস্থায়ী মাহুত ও পাতাওয়ালা

স্থায়ীকরণ সহ চার দফা দাবিকে সামনে রেখে অনির্দিষ্টকালের কর্ম বিরতিতে নামলেন জলদাপাড়া জাতীয় উদ্যানের ১৪৫ জন অস্থায়ী মাহুত ও পাতাওয়ালা। ফলে চুড়ান্ত অচলাবস্থা তৈরি হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান জুড়ে। ওই আন্দোলনের কারনে বন্ধ রয়েছে পর্যটকদের জন্যে হাতি সাফারি। সঙ্গে মুখথুবড়ে পড়েছে জঙ্গল সুরক্ষার কাজ। অস্থায়ী মাহুত ও পাতাওয়ালাদের অভিযোগ এই অগ্নিমূল্য বাজারে তাঁদের মাত্র ৭২৪০ টাকা মাসোহারা দেয় বনদপ্তর। ১৯৯৭ সালের পর থেকে এখনও পর্যন্ত স্থায়ী মাহুত ও পাতাওয়ালাদের শূন্য পদে বন্ধ রয়েছে নিয়োগ প্রক্রিয়া। এছাড়াও তাঁদের আরও অভিযোগ যে, জঙ্গল সুরক্ষার কাজে গিয়ে কোনো দুর্ঘটনায় মাহুত ও পাতাওয়ালাদের মৃত্যু হলে ক্ষতিগ্রস্থ পরিবারের কাউকে কাজ দেওয়া হয় না। শুধুমাত্র বিমার…
Read More
‘পুষ্পা ২’ এর পোস্টার প্রকাশ পেতেই সামান্থাকে নিয়ে জল্পনা তুঙ্গে

‘পুষ্পা ২’ এর পোস্টার প্রকাশ পেতেই সামান্থাকে নিয়ে জল্পনা তুঙ্গে

'পুষ্প 2'-এর প্রথম পোস্টার 8 এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশিত হয়েছিল। উজ্জ্বল লাল কপাল, গাল দুটো আবার নীল। ভ্রুর মাঝে চন্দনের ফোঁটা জ্বলজ্বল করছে। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ- এ যেন অচেনা আল্লু। তবে প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই বিভিন্ন মহলে জল্পনা চলছে গতবারের মতো এবারও সামান্থা আসমুদ্রহিমাচল ঝড় তুলবেন নাচের মাধ্যমে। 'পুষ্প: দ্য রাইজ'-এর সাফল্যে 'উ অন্তভা' গানটি মুখ্য ভূমিকা পালন করেছে। শুধু গান বা সুর নয়, দক্ষিণী নায়িকা সামান্থা প্রভুর নাচের সাথে তাল মিলিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। ক্যারিয়ারের শুরুতে তাকে কখনো আইটেম নম্বর করতে দেখা যায়নি। এই গানের মাধ্যমেই সামান্থাকে আইটেম হিসেবে বেছে নেওয়া হয়েছে। এটাই.…
Read More
হ‍্যোমিওপ‍্যাথি চিকিৎসার আবিষ্কারকের জন্মতিথি উপলক্ষে সচেতনতা শিবির

হ‍্যোমিওপ‍্যাথি চিকিৎসার আবিষ্কারকের জন্মতিথি উপলক্ষে সচেতনতা শিবির

হ‍্যোমিওপ‍্যাথি চিকিৎসার আবিস্কারক ডাঃ হ‍্যানিমেন এর জন্মতিথি উপলক্ষে সারা বিশ্বে হ‍্যোমিওপ‍্যাথি দিবস পালন করা হচ্ছে। সেই অনুযায়ী, বুধবার কালচিনি ব্লকের সাতাঁলি প্রাথমিক স্ব‍্যাস্থকেন্দ্রে হ‍্যোমিওপ‍্যাথি দিবস ও হ‍্যোমিওপ‍্যাথি সচেতনতা শিবির পালন করা হলো। এই দিনটিকে ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিখ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকীর স্মরণে পালন করা হয়। হ্যানিম্যান ১৭৫৫ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। চিকিৎসার এই ওষুধের বিশেষ শাখাটির জন্ম তাঁরই হাতে। হ্যানিম্যানকে হোমিওপ্যাথির জনক বলেও অভিহিত করা হয়। এদিনের শিবিরে সাঁতালি প্রাথমিক স্ব‍্যাস্থকেন্দ্রের চিকিৎসক ও স্ব‍্যাস্থকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।
Read More