Priyanka Bhowmick

861 Posts
পরপর বিস্ফোরণ কান্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংসদ রাজু বিস্তা

পরপর বিস্ফোরণ কান্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংসদ রাজু বিস্তা

তৃণমূলের নেতারা বোম বানানোর দোকান খুলে বসেছে। সেই বোম দিয়ে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছিল।" বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ট। এদিন বিমানে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। এবং বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে পর পর বিস্ফোরণ কান্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজু বিস্ট আরও বলেন, "এবার আর দশ কোটি রাজ্যবাসী ভয় পাওয়ার নয়। পালানোর জায়গা পাবেন না তারা। অনেক লুঠ করেছে। অনেক চুরি হয়েছে। এবার এক এক টাকার হিসেব দিতে হবে।"
Read More
শিলিগুড়িতে ৩২ ঘণ্টা ধর্ণা কর্মসূচিতে যোগ দিলেন মন্ত্রী শশী পাঁজা

শিলিগুড়িতে ৩২ ঘণ্টা ধর্ণা কর্মসূচিতে যোগ দিলেন মন্ত্রী শশী পাঁজা

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ও একাধিক দাবিতে ৩২ ঘন্টা ধর্ণা-বিক্ষোভ কর্মসূচি পালন করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। সোমবার শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজের সামনে এই কর্মসূচি শুরু করা হয়। মঙ্গলবার শেষ হচ্ছে তৃণমূল মহিলা কংগ্রেসের ধর্ণা কর্মসূচি। এদিনের এই ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যান দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়,উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও অর্পিতা ঘোষ, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, মিলি সিনহা সহ অন্যান্যরা।গতকাল ও আজ এই ধর্ণা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়।…
Read More
একটি গানেই লাগবে ৫ কোটি টাকা, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তামান্নার

একটি গানেই লাগবে ৫ কোটি টাকা, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তামান্নার

নন্দামুরি বালাকৃষ্ণ অভিনীত সিনেমা 'এনবিকে১০৮'-এর একটি গানে পারফর্ম করার জন্য 5 কোটি টাকা চেয়েছিলেন তামান্না। তামান্না কি সত্যিই এত টাকা চেয়েছিল?তবে তামান্না বলছেন, এ তথ্য ভিত্তিহীন। এ নিয়ে টুইটারে একটি পোস্টও করেছেন তিনি। লিখেছেন- "অনিল রবিপুরু স্যারের সঙ্গে কাজ করতে সবসময় ভালোবাসি। তাঁর এবং নন্দমুরি বালকৃষ্ণ স্যার দুজনের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। তাই তাদের নতুন সিনেমার একটি গানের দৃশ্যে অভিনয় এবং আমার সম্পর্কে এমন ভিত্তিহীন প্রতিবেদন পড়ে আমি হতাশ।" গত কয়েক বছর ধরে, অভিনেতা বিজয় ভার্মার সাথে তার সম্পর্কের গুজবের কারণে তামান্না বারবার শিরোনামে এসেছেন। কিছুদিনের মধ্যেই তার পরবর্তী ছবি 'ভোলা শঙ্কর'-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। সুইজারল্যান্ডে শুটিংয়ে…
Read More
আত্মরক্ষার বিষয়ে মেয়েদের সচেতন করতে উদ‍্যোগী জেলা পুলিশ কর্তৃপক্ষ

আত্মরক্ষার বিষয়ে মেয়েদের সচেতন করতে উদ‍্যোগী জেলা পুলিশ কর্তৃপক্ষ

আত্মরক্ষার বিষয়ে মেয়েদের সচেতন করতে উদ‍্যোগী হলো জলপাইগুড়ি জেলা পুলিশ কর্তৃপক্ষ। মেয়েরা কিভাবে নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারে তা শেখানো‌র জন্য একটি সচেতনতা শিবিরের আয়োজন করে জেলা পুলিশ। সোমবার সকালে জলপাইগুড়ি জেলা পুলিশ লাইনে শুরু হয়েছে এই সচেতনতা শিবির।অনুষ্ঠানে‌র নাম দেওয়া হয়েছে বিজয়িনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। এই সচেতনতা শিবিরের মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলার কৃতী ছাত্র‌ছাত্রীর সংবর্ধনা জানানো হয়। উত্তরীয় পড়িয়ে সকলের হাতে ফুলের তোড়া ও উপহার তুলে দেন জেলা পুলিশ সুপার সহ অন‍্যান‍্য পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে বিজয়িনী নামাঙ্কিত টি শার্টের উদ্বোধন করেন জেলা পুলিশের আধিকারিক‌রা। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে…
Read More
শিলিগুড়িতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল ব্রাইট একাডেমির

শিলিগুড়িতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল ব্রাইট একাডেমির

ব্রাইট একাডেমি যে কোন কমিউনিটি সার্ভিসে সাহায্যের হাত দেওয়ার ক্ষেত্রে সর্বদাই এগিয়ে আছে। ফিট এবং সুস্থ থাকুন, এটাই তাদের চূড়ান্ত লক্ষ্য। এই ঐতিহ্যকে অব্যাহত রেখে ব্রাইট একাডেমি মহারাজা অগ্রসেন হাসপাতালের সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করা হয়। এদিন উপস্থিত ছিলেন মহাশয় নীরজ চৌধুরী, সচিব (মহারাজা অগ্রসেন হাসপাতাল), ডা. বি.পি. রুদ্র, এমবিবিএস, ডিজিও, ডিএনবি (প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা), ড. বিনীত কে. প্রসাদ, এমবিবিএস,এমডি,এমএসিপি (ইউএসএ)(অভ্যন্তরীণ হাউস) এবং ডাঃ নূপুর সিনহা, এমবিবিএস, ডিএইচ,ডিএনবি (পেডিয়াট্রিক), এফআইএপি (নিওনাটোলজি)। প্রায় ১০০ জন রোগীকে মূল্যায়ন,এবং পরামর্শ দেওয়া হয় এদিন। সেখানে উপস্থিত অভিভাবকরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজনের জন্য বিদ্যালয়ের প্রতি…
Read More
তিন মাসের অন্তর্বর্তীকালীন  মেয়াদ শেষ হলো উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের

তিন মাসের অন্তর্বর্তীকালীন মেয়াদ শেষ হলো উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের

তিন মাসের অন্তর্বর্তীকালীন মেয়াদ শেষ হলো উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের। সোমবার থেকে ফের তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের পদে কাজে যোগ দেবেন। উপাচার্য সহ শনিবার একইভাবে মেয়াদ শেষ হয় রেজিস্ট্রার নুপুর দাস ও ফিনান্স অফিসার অম্লান মজুমদারের। তবে কার্যকরী কমিটি এবং উপাচার্য তাদের কার্যকাল আরও চারমাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে পরবর্তী উপাচার্য নিয়োগ হওয়া পর্যন্ত যাতে বিশ্ববিদ্যালয় সুষ্ঠভাবে চলে তার জন্যই ওই সিদ্ধান্ত নেন উপাচার্য ও কার্যকরী কমিটি। উপাচার্য ওমপ্রকাশ মিশ্র জানান, এর আগে রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার না থাকায় যে সমস্যা হয়েছিল, সেটা যাতে না হয় সেজন্যই রেজিস্ট্রার ও ফিনান্স অফিসারের মেয়াদ চারমাসের জন্য বৃদ্ধি করা হয়েছে।
Read More
ডন৩-এ শাহরুখের জায়গায় দেখা যাবে রণবীরকে

ডন৩-এ শাহরুখের জায়গায় দেখা যাবে রণবীরকে

ডনের সিক্যুয়েলে শাহরুখের অনুপস্থিতিতে ডন চরিত্রে কে অভিনয় করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছিল বালিপাড়ার অনেক অভিনেতার নাম। তবে সব অভিনেতার পর ফাইনালিস্ট রণবীর সিং। শাহরুখ ভক্তরা ফারহান পরিচালিত ডন 3 সিক্যুয়েলে শাহরুখের অনুপস্থিতি নিয়ে বিরক্ত ছিল, কিন্তু রণবীর ভক্তরা খুব খুশি। ফারহান আখতারের প্রথম পছন্দ ছিল শাহরুখ, ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ এবং এবারের খবর অনুযায়ী। কিন্তু এই সিনেমার স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় কাজ করতে রাজি হননি শাহরুখ। তাই দ্বিতীয় পছন্দ হিসেবে রণবীর সিংকে চূড়ান্ত করেছেন ফারহান। খুব শিগগিরই এই সিনেমায় নায়কের নাম ঘোষণা করবেন নির্মাতা। এরপর অমিতাভ ও শাহরুখের পর দর্শকরা রণবীর সিংকে রূপালি পর্দায় ডন হিসেবে দেখতে পাবেন।
Read More
মারোয়ারি যুব মঞ্চের শিলিগুড়ি শাখা উদ্যোগে শ্রী গুরু নানক পাবলিক স্কুল পেল ওয়াটার কুলার

মারোয়ারি যুব মঞ্চের শিলিগুড়ি শাখা উদ্যোগে শ্রী গুরু নানক পাবলিক স্কুল পেল ওয়াটার কুলার

মাড়োয়ারি যুব মঞ্চের শিলিগুড়ি সেবক সাথী শাখার পক্ষ থেকে দেবীডাঙ্গায় অবস্থিত শ্রী গুরু নানক পাবলিক স্কুলের মেয়েদের জন্য স্থায়ী ওয়াটার কুলার স্থাপন করে। জানা গেছে, প্রয়াত নবরতন মাল ঘোষালের স্মৃতিতে লাগানো এই ওয়াটার কুলারের উদ্বোধন করেন সুশীলা দেবী ঘোষাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাড়োয়ারি যুব মঞ্চ সেবক সাথী শাখার প্রাদেশিক সভাপতি মোহিত আগরওয়াল, প্রাদেশিক সম্পাদক সন্দীপ ঘোষাল, প্রাদেশিক সহ-সভাপতি সুমিত আগরওয়াল, এবং রাজ্য সমন্বয়কারী আশীষ মালাকা।ওয়াটার কুলার স্থাপনের বিষয়ে সহযোগী শাখার সদস্যরা জানান, স্কুলে ন্যূনতম ফি দিয়ে দরিদ্র শিশুদের শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থীদের বিশুদ্ধ জলের খুব দরকার ছিল। এরই পরিপ্রেক্ষিতে এখানে ওয়াটার কুলার স্থাপন করা হয়েছে। সেইসঙ্গে মাড়োয়ারি যুব মঞ্চ…
Read More
এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের এনজেপি শাখার পক্ষ থেকে ধর্ণা প্রদর্শন

এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের এনজেপি শাখার পক্ষ থেকে ধর্ণা প্রদর্শন

এনজেপির গুরুত্ব কমিয়ে ‘বন্দে ভারত’ পরিচালনার দায়িত্বে আলিপুরদুয়ার, আন্দোলনে সরব এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন। কাঠিহার ডিভিশন রক্ষনাবেক্ষন করলেও বন্দে ভারতের পরিচালনার দায়িত্ব পেয়েছে আলিপুরদুয়ার ডিভিশন। রেলের এমন সিদ্ধান্তের বিরোধিতায় আন্দোলনে সরব হলো এন এফ রেলওয়ে মজদুর ইউনিয়নের এন জে পি শাখা। বন্দেভারতের পরিচালনার দায়িত্ব আলিপুরদুয়ার থেকে সরিয়ে এনজেপির দায়িত্বে দেওয়া হোক, এমন দাবি নিয়ে বৃহস্পতিবার এডিআরএম অফিসে ধর্না প্রদর্শন করা হয় মজদুর ইউনিয়নের পক্ষ থেকে।
Read More
প্রতিবাদী হতে গিয়ে কোটি কোটি টাকার ক্ষতির মুখে কঙ্গনা

প্রতিবাদী হতে গিয়ে কোটি কোটি টাকার ক্ষতির মুখে কঙ্গনা

যে কোনও বিষয়ে নিজের মতামত দিতে পছন্দ করেন কঙ্গনা। অভিনেত্রী রাজনৈতিক বিষয়ে তার মতামত প্রকাশ করতে পিছপা হন না। তার মন্তব্যের জন্য আর্থিক ক্ষতির সম্মুখীনও হয়েছেন তিনি। ক্ষতির পরিমাণ কি জানেন? জানিয়েছেন অভিনেত্রী নিজেই। কঙ্গনা নিজেকে সত্যিকারের দেশপ্রেমিক বলে দাবি করেন। কঙ্গনা বলেছিলেন যে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে মুখ খুলতে তিনি প্রতি বছর 30-40 কোটি টাকা হারিয়েছেন। এমনকি 25টি কোম্পানির সাথে চুক্তি হারিয়েছেন। সম্প্রতি ইলন মাস্কের একটি সাক্ষাৎকার শেয়ার করে কঙ্গনা লিখেছেন- "আমি যা অনুভব করছি তাই বলব। যদি এটি আমাকে আর্থিকভাবে আঘাত করে, তাই হোক। এটাই চরিত্রের শক্তি। এটি বাস্তব সাফল্যের একটি উদাহরণ। বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আওয়াজ তুলে প্রায় ২০-২৫টি কোম্পানির চুক্তি…
Read More