Priyanka Bhowmick

861 Posts
বিজয় রাজী, তবে বিয়ের মুড নেই তামান্না ভাটিয়ার

বিজয় রাজী, তবে বিয়ের মুড নেই তামান্না ভাটিয়ার

এটা নিশ্চিত যে বলিউড অভিনেতা বিজয় ভার্মা দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সাথে সম্পর্কে রয়েছেন। দুজনের সম্পর্ক এখন খোলা বইয়ের মতো। একে অপরের সাথে প্রেম করা, ডেটে যাওয়া। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হচ্ছেন দুজনই। এই জুটির চার হাত এক হওয়ার অপেক্ষায় পুরো বলিউড। তবে প্রেম করলেও এখনই বিয়ে করতে রাজি নন তামান্না! সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। 'নিউজ ১৮'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, আমি এখন বিয়ের মুডে নেই। আমার কেরিয়ার এখন ভালো যাচ্ছে, সেটাই আমি ফোকাস করতে চাই। তবে হ্যাঁ, আমি বিয়ে নামক সামাজিক বন্ধনে বিশ্বাস করি। অবশ্যই আমি করব; তবে এখন শুটিং, সেটটাই আমার খুশির জায়গা। আমার কাছে…
Read More
“সংস্কৃতি দিবস” উদযাপনের অংশিদার হলেন মেয়র গৌতম দেব

“সংস্কৃতি দিবস” উদযাপনের অংশিদার হলেন মেয়র গৌতম দেব

রাখি পূর্ণিমার শুভদিনে রাজ‍্য জুড়ে পালন করা হলো "সংস্কৃতি দিবস"। শিলিগুড়ি পুরনিগমের উদ্দ‍্যোগে আজকের দিনটিকে স্মরনীয় করে রাখতে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাখি পূর্ণিমা উদযাপন করা হয়। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বোরো চেয়ারম্যান সহ সকল সদস্যরা। এদিন বিভিন্ন স্কুলের কঁচিকাঁচা সহ শিক্ষিকারা সকলের হাতে রাখি পরিয়ে আজকের দিনটি উদযাপন করেন।
Read More
বুর্জ খলিফায় মুক্তি পাচ্ছে ‘জওয়ান’-এর ট্রেলার!

বুর্জ খলিফায় মুক্তি পাচ্ছে ‘জওয়ান’-এর ট্রেলার!

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'জওয়ান'। কিন্তু আশ্চর্যজনকভাবে এই ছবির ট্রেলার এখনও মুক্তি পায়নি। অবশেষে 'জওয়ান'-এর ট্রেলার লঞ্চের তারিখ ঘোষণা করলেন শাহরুখ খান। দুবাইয়ের বুর্জ খলিফায় 'জওয়ান'-এর ট্রেলার লঞ্চ করা হবে। কবে ভক্তরা সেই ঘটনার সাক্ষী হতে পারেন, শাহরুখ নিজেই জানিয়েছেন সেই তারিখ।৩১ আগস্ট, দুবাইবাসীরা বহুল প্রতীক্ষিত সিনেমা 'জাওয়ান'-এর এক ঝলক উপভোগ করবেন, পুরো বিশ্ব ইন্টারনেটের মাধ্যমে সেই দৃশ্য দেখবে। দুবাইয়ের স্থানীয় সময় রাত ৯টায় ট্রেলারটি মুক্তি পাবে।সোশ্যাল মিডিয়ায় শাহরুখ লিখেছেন, “আমি তোমার সঙ্গে জওয়ান সেলিব্রেট করব না, এটা সম্ভব নয়। আমি বুর্জ খলিফা আসছি, ৩১শে আগস্ট ঠিক রাত ৯টায়। আমার সাথে জওয়ান উদযাপন করুন। যেহেতু ভালবাসা এই পৃথিবীর সবচেয়ে…
Read More
আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে চা বাগানে চালু হলো আ্যম্বুলেন্স পরিষেবা

আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে চা বাগানে চালু হলো আ্যম্বুলেন্স পরিষেবা

মাদারিহাট ব্লকের ধুমচিপাড়া চা বাগানে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে আ্যম্বুলেন্স পরিষেবা চালু করা হলো। এদিন একটি আ্যম্বুলেন্স বাগানে দেওয়া হয়। যার দেখভালের দায়িত্বে থাকবে বাগান কর্তৃপক্ষ। এদিন একটি অনুষ্ঠানের মধ‍্য দিয়ে এই আ্যম্বুলেন্স পরিষেবা চালু করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলাপরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, রাজ‍্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক সহ বিশিষ্টজনেরা। এদিন সাংসদ প্রকাশ চিকবড়াইক জানান, এই আ্যম্বুলেন্স পরিষেবা আশেপাশের কয়েকটি চা বাগানেও প্রদান করা হবে।
Read More
‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’- এর মুকুট জুড়ল শ্বেতার মাথায়

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’- এর মুকুট জুড়ল শ্বেতার মাথায়

চণ্ডীগড়ের শ্বেতা সারদা 'মিস ডিভা ইউনিভার্স 2023' খেতাব জিতেছেন। রবিবার (২৭ আগস্ট) মুম্বাইয়ে তারকা খচিত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেখানে সেরার মুকুট পরেছিলেন শ্বেতা। আসন্ন ৭২তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নেবেন শ্বেতা। দিল্লির সোনাল কুকরেজা ফাইনালে 'মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩' খেতাব জিতেছেন। আর রানার আপের মুকুট জিতেছেন কর্ণাটকের তৃষা শেট্টি।শ্বেতা ফাইনাল স্টেজের জন্য একটি ঝলমলে স্পর্শ সহ একটি উজ্জ্বল গাউন পরেছিলেন। এই থাই স্লিট গাউনে তাকে অন্যরকম দেখাচ্ছিল। শ্বেতা মাত্র ২২ বছর বয়সে মিস ডিভা ইউনিভার্স ২০২৩ জিতেছেন৷ তিনি চণ্ডীগড়ের বাসিন্দা৷ ১৬ বছর বয়সে, তিনি তার স্বপ্ন পূরণের জন্য তার মায়ের সাথে মুম্বাই চলে যান। তার মা একজন সিঙ্গেল মা।…
Read More
রাজ‍্য সরকার তথা শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তুনু ঠাকুর

রাজ‍্য সরকার তথা শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তুনু ঠাকুর

সোমবার সপ্তম রোজগার মেলা অনুষ্ঠিত হলো দেশ জুড়ে। দেশের অনান‍্য জায়গার পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন রাধা বাড়ি ব‍িএসএফ ক‍্যাম্পেও এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অনুষ্ঠানে এদিন রাধাবাড়ি বিএসএফ ক‍্যাম্পে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তুনু ঠাকুর। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তুনু ঠাকুর বলেন, সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই রোজগার মেলা চলছে, আজ সারা দেশে ৪৫ টি জায়গায় ক‍্যাম্পের মাধ্যমে যুবক - যুবতিদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, এদিন রাধাবাড়ি বিএসএফ ক‍্যাম্পের রোজগার মেলায় ২৭১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। শিলিগুড়ির নাবালিকা মেয়ের ধর্ষণের অভিযোগের ঘটনায় এদিন রাজ‍্য সরকার তথা শাসক দলকে তীব্র…
Read More
সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের

সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের

সেপটিক ট্যাংকে পড়ে গিয়েছিলেন ভাই। তাঁকে বাঁচাতে গিয়ে সেখানে পড়ে যান দাদাও। ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনেরই। সোমবার ঘটনাটি ঘটেছে দিনহাটার বড়নাচিনার কুটিপাড়া এলাকায়। মৃতরা হলেন, সাদিকুল হক এবং নবীর হক। ট্যাংকের বিষাক্ত গ্যাসের জেরেই দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এদিন সকালে সাদিকুল নিজের বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে কোনওভাবে সেখানে পড়ে যান। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন দাদা নবীর। ভাইকে বাঁচাতে গিয়ে ট্যাংকে পড়ে যান দাদাও। খবর পেয়ে দমকলকর্মীরা গিয়ে দু’জনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
Read More
দার্জিলিং-এর পাতাবং-এ ভূমিধস, মৃত এক

দার্জিলিং-এর পাতাবং-এ ভূমিধস, মৃত এক

লাগাতার ভারী বৃষ্টিতে দার্জিলিংয়ে নামল ধস। সোম তাকভর সংলগ্ন পাতাবং এলাকায় ধসের জেরে মৃত্যু হলো একজনের। মৃতের নাম বাবুলাল রাই। ঘটনার পর দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাটির নীচ থেকে বাবুলাল রাইয়ের দেহ বাইরে বের করে আনে। বাবুলাল রাইয়ের মৃত দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। পাহাড়ে এখনও পর্যন্ত একনাগাড়ে চলছে বৃষ্টি। এভাবে বৃষ্টি চলতে থাকলে আরও ধসের আশঙ্কা রয়েছে। ওই এলাকার আরো বেশ কয়েকটি বাড়ি ধসে যাওয়ার আশঙ্কায় ওই সমস্ত বাড়ির সদস্যদের অন্যত্র সরিয়ে দিয়েছে প্রশাসন। অপরদিকে, বাবুলাল রাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Read More
গলার সংক্রমণে ভুগছেন মিকা সিং

গলার সংক্রমণে ভুগছেন মিকা সিং

একজন গায়ক তার কণ্ঠের ব্যাপারে সবসময় সচেতন থাকেন। তবে মিকা এখন গলার সংক্রমণে ভুগছেন। মিকা বলেছেন, "যে গত ২৪ বছরে এমনটি কখনও হয়নি। এখন হঠাৎ করেই গলার ইনফেকশনের সমস্যায় ভুগছি। মিকার গলার সংক্রমণ শুধু শারীরিক নয়, আর্থিকভাবেও ভুগছে। এই মুহূর্তে বিদেশের মাটিতে পারফর্ম করছিলেন তিনি। হঠাৎ গলার অবস্থা খারাপ হওয়ায় শো বাতিল করেন তিনি। আয়োজকদের টাকা ফেরত নেন। এতে তার আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আর্থিক ক্ষতির বিষয়ে মিকা বলেন, "লাইভ শোতে গানটির সিডি প্লে করে ঠোঁটে চুমু খেতে পারতাম।" শ্রোতারা এটা বোঝে না। কিন্তু আমি সেটা করতে চাইনি। যে কারণে আর্থিক ক্ষতির…
Read More
চন্দ্রযান-৩ এর সফলতায় সামিল ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ ছাত্র, খুশিতে কয়েক হাজার লাড্ডু বিতরণ করল কর্তৃপক্ষ

চন্দ্রযান-৩ এর সফলতায় সামিল ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ ছাত্র, খুশিতে কয়েক হাজার লাড্ডু বিতরণ করল কর্তৃপক্ষ

চাঁদ ছুঁয়েছে বিক্রম। আর এই সফল উত্তোরনের নেপথ্যে যে বিজ্ঞানিরা কাজ করেছেন তাদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি গভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ৬জন ছাত্র। এরা হলেন কৌশিক নাগ, নিরঞ্জন কুমার, সঞ্জয় দলুই, অমরনাথ নন্দী, সৌমিক সরখেল, মুকুন্দ কুমার ঠাকুর। ছাত্রদের কৃতিত্বে গর্বিত কলেজ। বৃহস্পতিবার বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে সেই সাফল্য সেলিব্রেট করলেন অধ্যক্ষ থেকে অধ্যাপকেরা। কয়েক হাজার লাড্ডু বিতরন করা হয় জলপাইগুড়ি গভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে।কলেজের পরিকল্পনা কৃতি ছয় ছাত্র ফিরলে তাঁদের সংবর্ধনায় ভরিয়ে দেওয়া হবে। অপরদিকে, ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ কৃতীর সাফল্যের খবর শহরে ছড়িয়ে পড়তেই শহরে উচ্ছাস ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষকে সংবর্ধনা জানাতে কলেজে ফুল মিষ্টি নিয়ে ছুটে যান লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিস এর…
Read More