Editor

8029 Posts
লোকসভা নির্বাচনে কাকে সমর্থন করছে মোহন শর্মা? প্রশ্ন রাজ্য রাজনীতিতে

লোকসভা নির্বাচনে কাকে সমর্থন করছে মোহন শর্মা? প্রশ্ন রাজ্য রাজনীতিতে

তার কাছে সবাই এসেছে কিন্ত তিনি এখনও কাকে সমর্থন করবেন বলে সিদ্ধান্ত নেননি সে হচ্ছে ডুয়ার্সের অন্যতম হেভিওয়েট নেতা মোহন শর্মা। গত বিধানসভা ভোটের পূর্বে সরকারি নয়টি পদ থেকে ইস্তাফা দিয়ে এবং তৃণমূল ছেড়ে অমিত শাহ এর হাত ধরে বিজেপি ঝাণ্ডা নিয়েছিলেন। পরবর্তীতে তিনি বিজেপির প্রার্থীদের হয়ে ভোট প্রচারে নামেন। কিন্ত বিধানসভা ভোটের পড়ে তাকে আর সক্রিয় রাজনীতিতে নামতে দেখা যায়নি। যদিও মাঝে একাধিক নেতা ও মন্ত্রী তার সাথে যোগাযোগ করতে এসেছিল। এবারও লোকসভা ভোট ঘোষণা হতেই তৃণমূল ও বিজেপি দুই প্রার্থী তার সাথে দেখা করতে এসেছে। কিন্ত মোহন শর্মা কাকে সমর্থন করছে এটাই বর্তমানে ডুয়ার্সের রাজনীতিতে বড় প্রশ্ন। কেননা…
Read More
শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দারস্থ বামপন্থী শিক্ষক সংগঠন

শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দারস্থ বামপন্থী শিক্ষক সংগঠন

শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দারস্থ বামপন্থী শিক্ষক সংগঠন। ABTA ও ABPTA, জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা শাসকের কাছে ভোটকর্মী হিসেবে যে সকল শিক্ষক - শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আসন্ন লোকসভা নির্বাচনে নিযুক্ত হয়েছেন, তাঁদের উপযুক্ত নিরাপত্তা সহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বৃহস্পতিবার।এদিন সকালে ABTA ও ABPTA এর শিক্ষক সংগঠনের সদস্যরা জেলা প্রশাসনের কাছে দ্বারস্ত হন। মূলত এ বিষয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা বলেন, ভোট কর্মী হিসেবে আমরা ভোটকেন্দ্রে যাই কিন্তু আমাদের সঠিক নিরাপত্তা থাকেনা। তাই নিরাপত্তার দাবিতে আজকের এই কর্মসূচি। উপস্থিত ছিলেন এবিটিএর জেলা সম্পাদক প্রসেনজিৎ সাহা…
Read More
গরমে হাসফাস জেলাবাসী, আর এরই মাঝে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে

গরমে হাসফাস জেলাবাসী, আর এরই মাঝে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে

সকাল থেকেই রোদের দাপট।গরমে হাসফাস জেলাবাসী। আর এরই মাঝে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে।আগুনে পুড়ে গেলো একটি বাড়ি।জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ছোট চৌধুরীপাড়ার ঘটনা।ছোট চৌধুরীপাড়ার নিবাসী আবু বক্কর সিদ্দিক বলেন, তাদের একটি মাত্র ঘর সেখানে তিনজন থাকতেন। আজ ধর্মীয় কাজে তারা বাড়ির বাইরে রয়েছেন। ঘরের ভিতরে উনুন ছিল, সেই উনুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। ঘটনায় খবর দেওয়া হয় জলপাইগুড়ি দমকল বাহিনী ও পুলিশকে। পরবর্তীতে দমকল বাহিনীর আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও দমকল আসার আগেই  সম্পূর্ণ বাড়িই ভস্মিভূত হয়ে যায়।
Read More
‘আবাস যোজনার টাকা আটকে না রাখলে ঝরে এতো মানুষের বাড়ির ক্ষতি হতো না’ অভিজিৎ দে ভৌমিক

‘আবাস যোজনার টাকা আটকে না রাখলে ঝরে এতো মানুষের বাড়ির ক্ষতি হতো না’ অভিজিৎ দে ভৌমিক

বাংলায় আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।আবাস যোজনার টাকা আটকে না রাখলে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝরে এতো মানুষের বাড়ির ক্ষতি হতো না।বিজেপি দাবি করে তারা আবাস যোজনার টাকা দিয়েছে, ক্ষমতা থাকলে তারা কবে টাকা দিয়েছে কত টাকা দিয়েছে তারা শ্বেতপত্র প্রকাশ করুক। আজ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন দুদিন আগে শীতলকুচিতে নির্বাচনী প্রচারে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন তারা বাংলায় আবাস যোজনা টাকা দিয়েছে। গত পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে বিজেপির এই প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী মানুষকে আশ্বাস দিয়েছিল প্রত্যেকের মাথার…
Read More
ত্রান নিয়ে ক্ষোভ,ত্রান দিতে এসে ঘেরাও বিডিও অফিসের কর্মীরা

ত্রান নিয়ে ক্ষোভ,ত্রান দিতে এসে ঘেরাও বিডিও অফিসের কর্মীরা

ত্রান নিয়ে ক্ষোভ।ত্রান দিতে এসে ঘেরাও বিডিও অফিসের কর্মীরা।রাস্তায় গাছের গুড়ি ফেলে বিডিও অফিসের কর্মীদের ঘেরাও করে রাখলেন জলপাইগুড়ির দক্ষিন সুকান্ত নগর এলাকার বাসিন্দারা।অভিযোগ দেড় শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ত্রান নিয়ে এসে ছিলেন মাত্র ছয়জনের।তাতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।বিডিও অফিসের কর্মীদের ঘেরাও করে চলছে বিক্ষোভ।
Read More
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে জলপাইগুড়ি জেলাশাসক এবং পুলিশ সুপার

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে জলপাইগুড়ি জেলাশাসক এবং পুলিশ সুপার

গত রবিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ, পুটিমারি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যে বিধ্বস্ত হয়ে পড়ে গোটা গ্রাম। সেই ঝড় বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে বিভিন্ন সমাজ সেবকরা। জল, শুকনো খাবার,ডাল, ভাত প্রভৃতি দিয়ে সাহায্য করছেন তারা।আজ সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবের তিন দিন কেটে যাওয়ার পর জলপাইগুড়ি জেলাশাসক এবং পুলিশ সুপার ত্রাণ সামগ্রী নিয়ে ওই গ্রামে পৌঁছালেন। এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে সেই ত্রাণ সামগ্রী বিলি করলেন এবং যথাযথ সরকারি সাহায্যের আশ্বাস দিলেন।
Read More
কোচবিহারে এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কোচবিহারে এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক করতে কোচবিহারে এসে পৌঁছালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহার রাসমেলা ময়দানে হেলিকপ্টারে করে অবতরণ করেন তিনি।এরপর কোচবিহার মদন মোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহার বাসীর মঙ্গল কামনা করেন। মন্দিরে পুজো দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন।
Read More
লোকসভা নির্বাচনে বিজেপির তিন জেলার প্রার্থীদের সমর্থন জানাচ্ছেন “ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন

লোকসভা নির্বাচনে বিজেপির তিন জেলার প্রার্থীদের সমর্থন জানাচ্ছেন “ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন

"ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন" এর পক্ষ থেকে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করা হয়। চা বাগানের শ্রমিকদের মূলত তিনটি দাবি নিয়ে এবং আগামী লোকসভা ভোটে বিজেপির তিন জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রার্থীদেরকে তারা সমর্থন করছেন জানিয়েই আজ এই সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সদস্যরা।
Read More
রমজান মাসে জোরদার ভাবে চলছে পুরাতন মালদায় লাচ্ছা এবং সেমুই তৈরির কাজ

রমজান মাসে জোরদার ভাবে চলছে পুরাতন মালদায় লাচ্ছা এবং সেমুই তৈরির কাজ

রমজান মাসে জোরদার ভাবে চলছে পুরাতন মালদায় লাচ্ছা এবং সেমুই তৈরির কাজ।প্রতিবছর ঈদের আগেই এই রমজান মাস চলাকালীন পুরাতন মালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের খৈরাতিপাড়া এলাকায় অস্থায়ী কারখানা গড়েই শুরু হয় লাচ্ছা এবং সেমুই তৈরীর কাজ। মালদা থেকে ভিম জেলাতেও রপ্তানি হয় এই খাদ্য সামগ্রী।এবছরও ব্যাপকভাবে কাজ শুরু হয়েছে লাচ্ছা এবং সেমুইয়ের। রীতিমত ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা লাচ্ছা এবং সেমুয়ের কিলো প্রতি বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে।যদিও পাইকারেরা সেই খাদ্য সামগ্রী কিনে বর্তমান বাজারে ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করছেন।উল্লেখ্য, রমজান মাসে সন্ধ্যায় রোজা ভাঙ্গার পর অনেকেই মূলত বিভিন্ন খাদ্য সামগ্রীর সঙ্গেও মিষ্টি সুস্বাদু এই ধরনের লাচ্ছা ও সেমুই…
Read More
গোপাল লামার সমর্থনে দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীসভা

গোপাল লামার সমর্থনে দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীসভা

দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়িতে দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সমতলের কর্মীসভায় তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। মঙ্গলবার কর্মীসভায় যোগদিয়ে নিজের বক্তব্যের মধ্যেদিয়ে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি জানান, এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হবেন বলে তারা একশো শতাংশ আশাবাদী।কর্মীসভার পাশাপাশি এদিন বাড়ি বাড়ি গিয়ে গোপাল লামার সমর্থনে জনসংযোগ ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।
Read More