Arpita Debnath

3920 Posts
বড় আপডেট, খুলতে চলেছে নয়া মেট্রো লাইন

বড় আপডেট, খুলতে চলেছে নয়া মেট্রো লাইন

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। চলছিল বেশ কিছু অসুবিধা অবশেষে সেই জটিলতা কাটিয়ে এবার বড়সড়ো আপডেট দিলেন কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল। এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোতে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত টানা মেট্রোর রেক চলতে পারবে। ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই চলবে এই রুটের কলকাতা মেট্রো। তবে সে ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বউবাজার। তিন তিনবার সুরঙ্গে ধস নামার কারণে ইস্ট ওয়েস্ট মেট্রো নিরবিচ্ছিন্ন পরিষেবা চালু করা যায়নি। এমনিতে রেক্স তোলার জোড়া সুরঙ্গ এর মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটি করে প্যাসেজ তৈরি করা হয়। যাত্রী সুরক্ষার জন্যই এই ব্যবস্থা। তাই এই অংশে…
Read More
সিবিআই-এর হাতে নয়া তথ্য

সিবিআই-এর হাতে নয়া তথ্য

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় হাড়হিম করা সব তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে। হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছিল তরুণীর নিথর দেহ। এবার সেই সেমিনার হল নিয়ে সামনে আসছে বিস্ফোরক তথ্য। সিবিআই সূত্রে জানা যাচ্ছে সেমিনার হলে ঢোকার জন্য ছিল একাধিক প্রবেশ পথ। পেছনের দরজা দিয়েও ঢোকা যায় সেমিনার হলে। ফলত গোটা ঘটনায় একাধিক ব্যক্তির জড়িত থাকার আশঙ্কা সামনে আসছে। প্রসঙ্গত, এর আগে তদন্তে সেমিনার হলের ম্যাটের উপর একাধিক পায়ের চিহ্ন মিলেছিল। আগেই গোটা ঘটনার সূত্র ধরে সঞ্জয় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে…
Read More
রাজ্যের মহিলাদের রক্ষার্থে নেওয়া হলো নয়া উদ্যোগ

রাজ্যের মহিলাদের রক্ষার্থে নেওয়া হলো নয়া উদ্যোগ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার আবহেই এবার বড় পদক্ষেপ নিল রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে একটি বিশেষ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানান সরকারি, বেসরকারি, হস্টেল এবং অন্যান্য অফিসে মহিলা কর্মচারীদের সুরক্ষার কথা মাথায় রেখে ‘রাত্তিরের সাথী’ প্রকল্প চালু করা হয়েছে। আলাপন জানান, সব অফিসে রেস্ট রুম এবং মহিলাদের জন্য আলাদা করে শৌচালয় বানাতে হবে। হাসপাতালগুলিতে নিরাপত্তার কড়াকড়ির পাশাপাশি কর্মস্থলে বিশেষ বাহিনী রাখা হবে। তাঁদের কাজ হবে সময়ে সময়ে টহলদারি করা। সমগ্র হাসপাতালে সিসিটিভি ক্যামেরা বসানো এবং সেফ জোন…
Read More
নয়া বিজ্ঞপ্তি জারি সরকারের তরফে

নয়া বিজ্ঞপ্তি জারি সরকারের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এর মাঝেই তাঁদের জন্য বিরাট সুখবর! সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে হারে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, রাজ্য সরকারি কর্মীরাও সেই হারে পাবেন। মহার্ঘ ভাতা নয়, কোন ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যেকার ফারাক ঘুচল জানেন? কেন্দ্রের তরফ থেকে প্রভিডেন্ট ফান্ডে যে হারে সুদ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, ওই একই হারে এই রাজ্যের সরকারি…
Read More
রাজ্যের নির্দিষ্ট জায়গায় চলবে না টোটো

রাজ্যের নির্দিষ্ট জায়গায় চলবে না টোটো

পশ্চিমবঙ্গের বুকে প্রতি নিয়ত বেড়ে চলেছে যানজট এবং পাশাপাশি দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছেও। প্রায়ই সাধারণ মানুষের মুখে এই অভিযোগ শোনা যায় অটো, টোটোয় ছেয়ে গিয়েছে রাস্তা। এই নিয়ে রাজ্য পরিবহণ দফতর এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তে কার্যত মাথায় হাত টোটো চালকদের। এবার অবৈধ টোটো চলাচল রুখতেই কোমর কষেছে প্রশাসন। কিন্তু, এখন অবস্থা এমন টোটো ছাড়া এখনকার দিনে রাস্তাঘাটে চলাফেরা করাই মুশকিল হয়ে পড়ে। তবে চিন্তা নেই ১৫ আগস্ট থেকে টোটো চলবে না শুধুমাত্র রাজ্যের নিৰ্দিষ্ট জায়গায়। আসলে বহরমপুর-সহ মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় টোটোর দৌরাত্ম্যে নাজেহাল অনেকেই। তাই এবার এই এলাকায় টোটোর ওপর রাশ টানতেই উদ্যোগী হল পরিবহণ…
Read More
দুদিনের ছুটি ঘোষণা ওড়িশা সরকারের তরফে

দুদিনের ছুটি ঘোষণা ওড়িশা সরকারের তরফে

আরজি কর কাণ্ডে বর্তমানে উত্তাল গোটা ভারত। বাংলার গণ্ডি পেরিয়ে এখন এই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে। সেই সঙ্গেই ফের একবার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে নারী সুরক্ষা। এর মাঝেই বিরাট ঘোষণা করল সরকার। এবার থেকে প্রত্যেক মাসে রাজ্যের সকল সরকারি, বেসরকারি মহিলা কর্মী মেনস্ট্রুয়েশন লিভ পাবেন। দীর্ঘদিন ধরে পিরিয়ডসের কয়েকটা দিন ছুটির দাবি জানাচ্ছিলেন মহিলা কর্মীরা। সরকারি হোক বা বেসরকারি, প্রত্যেক ক্ষেত্রেই মহিলা কর্মীরা ঋতুকালীন ছুটি পাবেন, ঘোষণা করেছে ওড়িশা সরকার। পড়শি রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা কটক জেলা স্তরের একথা ঘোষণা করেন। এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে এদেশের কেবলমাত্র দু’টি রাজ্যেই মেনস্ট্রুয়াল লিভ পান মহিলারা। বিহারে…
Read More
গ্রেফতার সন্দীপ ঘোষ

গ্রেফতার সন্দীপ ঘোষ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় নয়া মোড়! এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তা থেকে আটক করল সিবিআই। আগেই তাঁকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তবে সেই ডাকে সাড়া দেননি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এবার রাস্তা থেকে তাঁকে পাকড়াও করলেন গোয়েন্দারা। কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হলেও তাতে হাজিরা দেননি সন্দীপ। উল্টে সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পুলিশি রক্ষাকবচের আবেদন জানান। তবে তাতে কোনও সুরাহা হয়নি। বরং উচ্চ আদালত তাঁকে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার কথা বলেন। এবার তাঁকে মাঝরাস্তা থেকে আটক করল সিবিআই। সিজিও কমপ্লেক্সে নিয়ে…
Read More
তৃণমূল সেনাপতির পক্ষেই গেলো রায়

তৃণমূল সেনাপতির পক্ষেই গেলো রায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ‘হেনস্থা’র প্রতিবাদ স্বরূপ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই মামলাতেই বড় সিদ্ধান্ত নিল আদালত। তৃণমূল ‘সেনাপতি’র বক্তব্য, তথাকথিত যে দুর্নীতির তদন্তের জন্য তাঁকে বারংবার দিল্লি তলব করা হচ্ছে, সেটার চারণভূমি হল পশ্চিমবঙ্গ। অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা কলকাতার স্থায়ী বাসিন্দা। কলকাতায় ইডির পূর্ণাঙ্গ দফতরও রয়েছে। তা সত্ত্বেও কেন বারবার দিল্লি ডাকা হচ্ছে? এই মামলার শুনানি হয় সর্বোচ্চ আদালতে। তবে রায় সংরক্ষণ করে…
Read More
কতটা প্রভাবশালী হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ

কতটা প্রভাবশালী হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ লাগাতার চাপের মুখে পড়ে শেষমেশ ইস্তফা দিয়েছিলেন। কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই তাঁকে নিয়োগ করা হয় ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ হিসেবে। সন্দীপকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ‘কীভাবে একজন পদত্যাগ করার পর ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ফিরিয়ে আনা হল? আপনি কি এত ক্ষমতাবান লোক? কোনও ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়’। উল্লেখ্য, সন্দীপকে এর আগেও আরজি কর থেকে দু’বার অপসারণ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। কিন্তু তা সত্ত্বেও তিনি সেখানে ফিরে গিয়েছেন। আরেকবার…
Read More
সরকারের তরফ থেকে জারি নয়া বিজ্ঞপ্তি

সরকারের তরফ থেকে জারি নয়া বিজ্ঞপ্তি

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। এবার রেশন কার্ড নিয়ে সমস্ত সমস্যার মুশকিল আসান। রাজ্যের সাধারণ মানুষের সমস্যা দূর করতে রেশন ব্যবস্থাকে ঘিরে অনলাইন ডিজিটাল ব্যবস্থা চালু করল পশ্চিমবঙ্গ সরকার। দেশের মধ্যে প্রথম এই ব্যবস্থা চালু করে নজির গড়ল বাংলা। অফলাইনের দিন শেষ, নাম বদল থেকে দোকান বদল, কার্ড ছেড়ে দেওয়া, পরিবার অন্তর্ভুক্তি, যোজনা বদলে সমস্ত কিছুই এবার হবে অনলাইনে। রেশন কার্ড সম্পর্কিত যাবতীয়…
Read More