Arpita Debnath

3920 Posts
বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার মাঝেই সাড়ে তিন বছর আগে বর্ধমান মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০২১ সালের ১১ আগস্ট রাতে বর্ধমানে মেডিকেল কলেজের হস্টেলের পাশে শেখ মোবারক হোসেন নামে এক জুনিয়র চিকিৎসকের দেহ উদ্ধার হয়। পরিবার তরফে প্রথম থেকেই দাবি করা হয় তাদের ছেলেকে খুন হতে হয়েছে। সেই মামলার তদন্তেই এবার সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। কলকাতা হাইকোর্টে মামলা উঠলে পূর্ব বর্ধমানের পুলিস সুপারের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির…
Read More
দারুন প্রকল্প এনেছে সরকার

দারুন প্রকল্প এনেছে সরকার

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার সরকারি চাকরি না থাকলেও মাসে মাসে মিলবে পেনশন। এমনই একটি দুর্দান্ত প্রকল্প রয়েছে সরকারের। প্রকল্পের নাম হল এনপিএস বাৎসল্য স্কিম। এখানে সঠিকভাবে বিনিয়োগ করলে মাসিক পেনশনের সুবিধা পাওয়া যেতে পারে। নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে মা-বাবারা এই প্রকল্পে টাকা রাখতে পারেন। এনপিএস বাৎসল্য স্কিম পরিচালনা করে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। প্রতিষ্ঠানটি সরকারি, ফলে এখানে টাকা বিনিয়োগ করায় কোনও ঝুঁকি নেই। তবে এই প্রকল্পে টাকা রাখতে হলে বিনিয়োগকারীর সন্তানের বয়স ১৮ বছরের নীচে হতে হয়।…
Read More
বিচারপতির তরফে কড়া নির্দেশ

বিচারপতির তরফে কড়া নির্দেশ

পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও, সময় মতো হয়নি ফল প্রকাশ। দেখতে দেখতে কেটে গিয়েছে ১৩ মাস। ২০২৩ সালের প্রাথমিক টেটের ফলপ্রকাশ এখনও হয়নি। কেন পরীক্ষার ফল ঘোষণা হচ্ছে না, এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন একজন পরীক্ষার্থী। তার প্রেক্ষিতেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিরাট নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি বসু জানতে চান, কেন পরীক্ষার ফল প্রকাশে দেরি হচ্ছে? জবাবে পর্ষদের আইনজীবী বলেন, বর্তমানে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। সেই জন্য ২০২৩ সালের ডিসেম্বর মাসে হওয়া প্রাথমিক টেট পরীক্ষার ফল প্রকাশ করা যাচ্ছে না। পর্ষদের আইনজীবীর এহেন দাবির বিরোধিতা করেন মামলাকারী পরীক্ষার্থীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। তিনি বলেন, ওবিসি সংক্রান্ত মামলা…
Read More
দুর্নীতি মামলায় নাম জড়াল আরও দুই নেতার

দুর্নীতি মামলায় নাম জড়াল আরও দুই নেতার

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার নিয়োগ মামলায় উঠে এল পদ্মশিবিরের আরও দুই প্রভাবশালী নেতা-নেত্রীদের নাম। সিবিআই সূত্রে খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রার্থীদের নাম সুপারিশের সাথে যুক্ত ছিলেন রাজ্যের প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, এবং এমনকি নাম রয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরেরও। প্রসঙ্গত রাজ্যের প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ আগে তৃণমূলে ছিলেন। অন্যদিকে দিব্যেন্দু অধিকারী আগে তৃণমূলের তমলুকের সাংসদ ছিলেন। আদতে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। তবে বর্তমানে…
Read More
সুপ্রিম কোর্টের তরফে বড় নির্দেশে

সুপ্রিম কোর্টের তরফে বড় নির্দেশে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের এসএলএসটি-র ২৬০০০ শিক্ষক-শিক্ষিকার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুনানি হয়েছে প্রাথমিকের নিয়োগ মামলার। সুপ্রিম কোর্টে আজ আরও একবার পিছিয়ে গিয়েছে এই প্রাথমিক নিয়োগ মামলার শুনানি। ২০২২ সালের ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। এবারও সেই নিয়োগ নিয়ে জটিলতা থেকেই গেল। এবার এই নিয়োগ নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। বিচারপতির পি শ্রী নরসীমা এবং বিচারপতি মনোজ…
Read More
চাপ বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওপর

চাপ বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওপর

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই পার্থর নিরাপত্তা সুনিশ্চিতকরণের সওয়াল তোলা হল। তাঁকে চিরতরে সরিয়ে দিতে চাইছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি এমনই দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানালেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। একইসঙ্গে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। জ্যোতির্ময় চিঠিতে লেখেন, ‘এসএসসি মামলায় মূল অভিযুক্ত, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ…
Read More
বাড়ানো হলো ভাতা

বাড়ানো হলো ভাতা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে মহার্ঘ ভাতা নয়, বরং সরকারি কর্মীদের আরেকটি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার। সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, এবার একধাক্কায় ২৫% হারে রাজ্য সরকারি কর্মীদের একটি ভাতা বাড়ানো হচ্ছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই নয়া হার কার্যকর হবে বলে জানানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী ডিএ ৫০% হয়ে গেলেই সরকারি কর্মীদের সন্তানের পড়াশোনা সংক্রান্ত ভাতা ও হস্টেল সাবসিডি নিজে…
Read More
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে বাজেটে ২০০ টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরির প্রকল্পের অনুমোদন করা হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন যে, আগামী অর্থবর্ষের বাজেটে রেলের জন্য ২.৫২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ১৭,৫০০ টি জেনারেল কোচ, ২০০ টি বন্দে ভারত এবং ১০০ টি অমৃত ভারত ট্রেন তৈরির মতো প্রকল্পগুলি অনুমোদিত হয়েছে। তিনি বলেন, “৪.৬ লক্ষ কোটি টাকার নতুন প্রকল্প বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা ৪ থেকে ৫ বছরের মধ্যে শেষ হবে। এগুলির মধ্যে রয়েছে নতুন রেললাইন স্থাপন, বর্তমানে থাকা রেললাইনগুলিকে ডাবল করা,…
Read More
সরকারের তরফে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া

সরকারের তরফে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। নবান্নের মন্ত্রিসভার বৈঠকে অনেকগুলি নিয়োগের প্রস্তাবে সবুজ সংকেত মিলেছে। নবান্নের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের মোট ৬০টি নতুন পদে নিয়োগ করা হবে। মূলত স্বরাষ্ট্র, নারী-শিশু কল্যাণ এবং বিচার দপ্তরের অধীনে এই নিয়োগগুলি সম্পন্ন হবে। পাশাপাশি রাজ্যের পরিবহন নিগমের অধীনে মোট ৮৭৮ টি পদে নিয়োগ করবে মন্ত্রিসভা। আপাতত সরকারি বাস কন্ডাক্টরের ওই পদগুলিতে অস্থায়ী পদে নিয়োগ করবে সরকার। প্রসঙ্গত আগের বৈঠকগুলিতে স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসক নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান ইত্যাদি পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছিল মন্ত্রিসভা। এছাড়া দমকল এবং পুলিশেও অনেক সংখ্যক নিয়োগের ছাড়পত্র মিলেছিল। এই সমস্ত নিয়োগগুলি দ্রুত কার্যকর করার ব্যাপারে আগেই…
Read More
নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি বেআইনি টোটো চলাচল

নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি বেআইনি টোটো চলাচল

বারংবার উঠেছে অভিযোগ, তারপরেও হয়নি কোনো সুরাহা। টোটো নিয়ে যানজটের সমস্যাও নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটোর কারণে একাধিক দুর্ঘটনাও ঘটেছে বহুবার। আগে থেকেই রাজ্য বা জাতীয় সড়কে অটো বা টোটো চলাচলে নিষেধাজ্ঞা আছে। কড়া নির্দেশিকা রয়েছে পরিবহণ দপ্তরের। তবে বারাসতে এই নিয়ম এখনও কার্যকর হয়নি বলে অভিযোগ। উল্টে দিন দিন টোটোর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় সমস্যাও বাড়ছে। এই পরিস্থিতিতেই এবার বেআইনি টোটো নিয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করল জেলা পরিবহণ দপ্তর। বেআইনিভাবে কতগুলি টোটো চলছে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। বারাসত শহরে কমবেশি ১০ হাজারের মত টোটো চলাচল করে। পুরসভা সূত্রে খবর, শহরের তিনহাজার টোটোতে পুরসভা তরফে বারকোড…
Read More