Arpita Debnath

3918 Posts
প্রকাশ্যে এল নয়া তথ্য

প্রকাশ্যে এল নয়া তথ্য

একের পর এক নতুন তথ্য প্রকাশ্যে আসছে রামপুরহাট কাণ্ডে। বগটূই গ্রামে সেদিন রাতে যা হয়েছে তাতে আতঙ্ক এখনও কাটেনি। পরপর বাড়িতে আগুন লাগানো হয় যার জেরে ইতিমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্তভার হাতে নিয়ে বিরাট তৎপরতা দেখাচ্ছে সিবিআই। ইতিমধ্যে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে তারা যা আসল দোষীকে শাস্তি দিতে পারবে বলেই দাবি করা হচ্ছে। সিবিআইয়ের নজরে রয়েছে দমকল বাহিনীও যারা সেদিন রাতে আগুন নেভাতে গিয়েছিল। কেউ কি তাদের আগুন নেভাতে বারণ করেছিল, বা বাধা দিয়েছিল? এই প্রশ্ন উত্তর খুঁজছে গোয়েন্দারা। তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের পর একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, অন্য এক তৃণমূল…
Read More
বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য

বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য

সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর এলো কেন্দ্রীয় সরকারের তরফে। খুব শীঘ্রই তাঁদের মহার্ঘ ভাতার হার ৩১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৪ শতাংশ করা হতে পারে বলে মিলেছে ইঙ্গিত। এর ফলে একলাফে অনেকটা বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের। ২০২০ সালে করোনাভাইরাস দেশের উপর থাবা বসানোর পরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর স্থগিত করে কেন্দ্র। পরে গত বছর তা বাড়িয়ে ৩১ শতাংশ করা হয়।   সপ্তম বেতন কমিশন অনুযায়ী, বেসিক বেতনের উপর নির্ভর করে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। কারোর বেসিক বেতন যদি ১৮ হাজার হলে ৩১ শতাংশের তাঁর অ্যাকাউন্টে মাসে ডিএ বাবদ ঢোকে ৫,৫৮০ টাকা। বর্ধিত ডিএ কার্যকর হলে…
Read More
আসন্ন পরীক্ষা নিয়ে বড়ো নির্দেশ

আসন্ন পরীক্ষা নিয়ে বড়ো নির্দেশ

করোনা আবহের মাঝেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হোম সেন্টারে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে নেওয়ার জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যেদিন যে বিষয়ের পরীক্ষা হবে সেই দিন সেই বিষয়ের সঙ্গে যুক্ত কোনও শিক্ষক বা শিক্ষিকাকে পরীক্ষার নজরদারির কাজে রাখা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। সংসদের তরফে সব জেলা বিদ্যালয় পরিদর্শক এবং প্রধান শিক্ষক, শিক্ষিকাদের এই ইস্যুতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি হোম সেন্টারে থাকা বিশেষ পর্যবেক্ষকরা যেন আবশ্যিক ভাবে সরকারি আধিকারিক হন, জেলাশাসকদের তা নিশ্চিত করতে বলা হয়েছে। উল্লেখ্য, আগামী ২ এপ্রিল থেকে রাজ্যে সাড়ে ছয় হাজারের বেশি পরীক্ষাকেন্দ্রে এই বছর উচ্চ…
Read More
তালিকাবহির্ভূত হলেন লকেট

তালিকাবহির্ভূত হলেন লকেট

দূরত্ব বাড়ছে নিজ দলের মধ্যে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে টালমাটাল অবস্থা শুরু হয়েছে বঙ্গ বিজেপি শিবিরে। বর্তমানে অবস্থা যেন আরও খারাপ হয়েছে তাদের। একাধিক নেতা 'বিদ্রোহ' ঘোষণা করেছে, দল ছেড়ে জয়প্রকাশ মজুমদারের মতো নেতা তৃণমূলে যোগ দিয়েছে। পাশপাশি বিক্ষুব্ধ নেতাদের তালিকায় রয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসুরা। এই আবহে আরও বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিজেপি শিবির। সামনেই উপনির্বাচন, কিন্তু তার প্রচারক তালিকা থেকে বাদ পড়েছেন শমীক ভট্টাচার্য, লকেটের মতো নেতারা। এই ঘটনা বঙ্গ বিজেপির ফাটল হয়তো আরও স্পষ্ট করে দিল। আগামী ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচন রয়েছে। সূত্রের খবর, এই ভোটের প্রেক্ষিতে বিজেপি যে তারকা প্রচারকের তালিকা…
Read More
নিম্নমুখী হলো রাজ্যের সংক্রমনের গ্রাফ

নিম্নমুখী হলো রাজ্যের সংক্রমনের গ্রাফ

এইমুহূর্তে স্বস্তি মিলছে রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফে। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে। আজ আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে হল ০.২৩ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ০৭২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। মোট মৃত্যু হয়েছে…
Read More
এই পর্যন্ত সিবিআইএর হাতে গ্রেফতার অনেক

এই পর্যন্ত সিবিআইএর হাতে গ্রেফতার অনেক

এই মুহূর্তে রাজ্যে উত্তাল পরিস্থিতি রামপুরহাট কাণ্ডে। কলকাতা হাইকোর্ট রামপুরহাট কাণ্ডে রাজ্য সরকারের সিট সরিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে সিবিআইকে। এই নির্দেশ আসার পরেই তৎপর হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্ত ভার হাতে নিয়েই এফআইআর দায়ের করে সিবিআই। পুলিশের অভিযোগের ভিত্তিতে মোট ১০টি ধারায় অভিযোগ দায়ের করেছে তারা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত এই ঘটনায় ২২ জন গ্রেফতার হয়েছে। বগটুই হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ ১২ জনকে রামপুরহাট থানায় রাখা হয়েছে। এদিকে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এফআইআরে নাম থাকা আরও ৭০ জন এখনও পলাতক। আজ ১৫ সদস্যের সিবিআই আধিকারিক-সহ ফরেন্সিক বিশেষজ্ঞের দল রামপুরহাটে আসছে। দিল্লি থেকে সিবিআইয়ের ডিআইজি…
Read More
লক্ষ্য পূরণ হয়েছে রাশিয়ার

লক্ষ্য পূরণ হয়েছে রাশিয়ার

গত একমাস অতিক্রম করলেও অবিরাম গতিতে চলছে যুদ্ধ৷ রুশ হামলায় কার্যত বিধ্বস্ত গোটা ইউক্রেন৷ এই পরিস্থিতিতে অবশেষে রাশিয়া জানাল, ইউক্রেনে প্রথম পর্যায়ের সামরিক অভিযানে ইতি৷ প্রথম দফার অভিযানে তাদের লক্ষ্যপূরণ হয়েছে। অনেকটাই থমকে গিয়েছে রুশ ফৌজের অগ্রগতি৷  যুদ্ধের এক মাস পূর্তির পর রুশ সেনার ‘ফার্স্ট ডেপুটি চিফ অফ জেনারেল স্টাফ’ কর্নেল জেনারেল সের্গেই রুডস্কয় বলেন, ‘‘সেনা অভিযানের প্রথম পর্যায়ের যে লক্ষ্যগুলি নির্ধারিত হয়েছিল সেগুলি পূরণ হয়েছে৷ এবার আমাদের মূল লক্ষ্য পূরণের জন্য পূর্ব ইউক্রেনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি।’’ কিন্তু রুশ সেনার সেই ‘লক্ষ্য’ কী? কর্নেল জেনারেল রুডস্কয় সাফ জানিয়েছেন, ‘‘ডনবাসের মুক্তি।’’ সেনা সূত্র উদ্ধৃত করে ইউক্রেনের সংবাদপত্র ‘দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট’-এর দাবি…
Read More
ইস্তফা দিলেন নিজ পদ থেকে

ইস্তফা দিলেন নিজ পদ থেকে

সরে গেলেন নিজ পদ থেকে। রিলায়েন্স পাওয়ার ও রিলায়েন্স ইনফ্রাস্টাকচারের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানী। তাঁর এই হঠাৎ ইস্তফা অনেককেই অবাক করেছে। কিন্তু এই সিদ্ধান্তের পিছনে যথেষ্ট কারণ রয়েছে বলেই জানা যায়। আসলে সেবি'র নির্দেশ মতোই এমন কাজ তিনি করেছেন। তিনি কোনও তালিকাভুক্ত সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। সেবি জানিয়েছিল, অনিল আম্বানি কোনও তালিকাভুক্ত সংস্থার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারবেন না। তাই তাদের নির্দেশ আসার পরেই রিলায়েন্সের দুটি সংস্থার দায়িত্ব ছাড়লেন অনিল। গতকালই এই ইস্যুতে বিবৃতি প্রকাশ করেছে রিলায়েন্স পাওয়ার। রিলায়েন্স ইনফ্রাস্টাকচারের তরফেও এই বিষয়টির উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে। আপাতত এই…
Read More
অবশেষে যুদ্ধ বন্ধের দাবি তুলল ভারত

অবশেষে যুদ্ধ বন্ধের দাবি তুলল ভারত

গোটা একটা মাস কেটে গেলেও এখনও পর্যন্ত যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এদিকে আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক সমালোচিত হচ্ছে রাশিয়া। এতদিনে পুতিনের দেশের বিরুদ্ধে একাধিক দেশ গর্জে উঠেছে, তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু একবারও ভারত রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে ভোট দেয়নি। তবে এবার রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত। রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক ন্যায় আদালত রাশিয়াকে নির্দেশ দিয়েছে যাতে তারা দ্রুত ইউক্রেনে হামলা বন্ধ করে দেয়। আদালতের ১৩ জন বিচারপতি এই নির্দেশের পক্ষে রায় দিয়েছেন৷ যে ১৩ জন বিচারপতি রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারিও৷ মোট ১৫ জনের মধ্যে বাকি দু'জন বিচারপতি এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন৷ তাদের…
Read More
ফের আবার বাড়ানো হলো তেলের দাম

ফের আবার বাড়ানো হলো তেলের দাম

বিগত কদিন একটু হলেও স্বস্তি পেয়েছিলো মধ্যবিত্তরা৷ কিন্তু ফের আবার আরও মহার্ঘ জ্বালানি৷ ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম৷ এই নিয়ে গত পাঁচ দিনে চতুর্থবার জ্বালানি তেলের দাম বাড়ানো হল৷ লিটার প্রতি ৮০ পয়সা দাম বাড়ল পেট্রল-ডিজেলের৷ সকাল ছটা থেকে নতুন দাম কার্যকর হয়েছে৷ মহামারীর প্রকোপ কিছুটা কমতেই মধ্যবিত্তের হাতে জ্বালানির ছ্যাঁকা৷ উত্তর প্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই ফের দাম বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের। মৃল্য বৃদ্ধির জেরে রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের নতুন দাম হয়েছে যথাক্রমে ৯৮.৬১ এবং ৮৯.৮৭ টাকা। কলকাতায় পেট্রলের দাম ৮৩ পয়সা বেড়ে হয়েছে ১০৮.০১ টাকা৷ মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম ৮৪ পয়সা…
Read More