05
Apr
দুই দেশের মধ্যে চলছে যুদ্ধ পরিস্থিতি এরই মাঝে চরম আর্থিক সঙ্কটে শ্রীলঙ্কা৷ ধুঁকছে দেশের অর্থনীতি৷ এই অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে৷ দেশে জ্বালানির হাহাকার, বন্ধ পরিবহণ ব্যবস্থা৷ খরচ বাঁচাতে ১০ থেকে ১৩ ঘণ্টা ধরে চলছে লোডশেডিং৷ অন্ধকারে ডুবে গোটা দেশ৷ ফুরিয়ে এসেছে খাদ্যশস্য, অত্যাবশ্যকীয় সামগ্রী৷ প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে ২ কোটি মানুষের এই দ্বীপরাষ্ট্র৷ পুলিশের সঙ্গে দৎায় দফায় চলছে সংঘাত৷ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ)-এর সঙ্গে আলোচনা শুরুর আগে গত মার্চ মাসে মুদ্রার তীব্র অবমূল্যায়ন ঘটে শ্রীলঙ্কায়৷ এই অর্থনৈতিক ঘাটতি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে যুঝে চলেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ৷ অত্যাবশ্যকীয় পণ্য কেনা বা আমদানির জন্যও বিদেশি মুদ্রা…
