Arpita Debnath

3918 Posts
একাধিক রাজ্যে দেখা দিচ্ছে নতুন ভয়ের কারণ, আতঙ্কের নাম টম্যাটো ফ্লু

একাধিক রাজ্যে দেখা দিচ্ছে নতুন ভয়ের কারণ, আতঙ্কের নাম টম্যাটো ফ্লু

বিগত দু বছর ধরে করোনা সংক্রমণে নাজেহাল দেশবাসী। সংক্রমণের কারণে হারিয়েছে বহু প্রাণ। এখনো পর্যন্ত চলছে সংক্রমণের জের। এরই মাঝে দেখা দিয়েছে নতুন আতঙ্ক মাঙ্কিপক্স। এর কারণ বুঝে ওঠার আগেই দেখা দিয়েছে আরেক নতুন সংক্রমনের ঢেউ। যার নাম 'টম্যাটো ফ্লু'। বাংলার একাধিক পড়শি রাজ্য তথা দক্ষিণ ভারতের অনেক রাজ্যে এই রোগে আক্রান্ত হয়েছে বহু শিশু এমন খবর মিলছে। এই রোগের মূল উপসর্গ প্রবল জ্বর এবং র‍্যাশ। ওড়িশা থেকে কেরল, তামিলনাড়ু সহ একাধিক রাজ্য মিলিয়ে প্রায় শতাশিক শিশু এই রোগে সংক্রমিত হয়েছে বলে জানা গিয়েছে। জ্বর, র‍্যাশ ছাড়াও ইতিমধ্যেই আরও বেশ কয়েকটি উপসর্গের হদিশ মিলেছে এই 'টম্যাটো ফ্লু'র। সেগুলি হল, পেটে…
Read More
অভিযোগের কারণে সরালেন স্বাস্থ্যমন্ত্রীকে

অভিযোগের কারণে সরালেন স্বাস্থ্যমন্ত্রীকে

দুর্নীতির অভিযোগের কারণে ছাড়তে হলো মন্ত্রিত্ব পদ। ক্ষমতায় আসার আগেই ঘোষণা করেছিলেন রাজ্যকে করে তুলবেন দুর্নীতিমুক্ত। আর সেই কথা রাখতেই এবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে অপসারণ করলেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। জানা যাচ্ছে পাঞ্জাবে আপ সরকার গঠনের পরেই দুর্নীতির অভিযোগ ওঠে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলার বিরুদ্ধে। সেই দুর্নীতির কথা প্রকাশ্যে আসতেই অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।  তদন্তের রিপোর্টেই সম্প্রতি প্রমাণিত হয়েছে যে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগই সত্যি। আর তারপরেই স্বাস্থ্যমন্ত্রীকে ক্যাবিনেট তথা মন্ত্রিত্ব থেকেই অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর নির্দেশ মেনেই স্বাস্থ্যমন্ত্রীকে তাঁর ক্ষমতা থেকে অপসারণ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই…
Read More
ঘোষিত হলো জিটিএ নির্বাচনের সময়

ঘোষিত হলো জিটিএ নির্বাচনের সময়

চলতি বছরের শুরুতেই পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তখনই তার তরফে মিলেছিল এই ইঙ্গিত। মার্চ মাসে পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী ২-৩ মাসের মধ্যেই জিটিএ নির্বাচন হবে। সকলেই চাইছে এই ভোট হোক, এমন কথা ছিল তাঁর। সেই ইঙ্গিত মিলে গেল। জিটিএ নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। আগামী ২৬ জুন পাহাড়ে নির্বাচন বলে জানা গিয়েছে। ভোট গণনা হবে ২৯ তারিখ। আর আসন্ন শুক্রবার থেকেই শুরু মনোনয়ন জমা দেওয়া প্রক্রিয়া। রোশন গিরির দল ছাড়া জিটিএ নির্বাচন সবাই চাইছে এই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তাই বলা যেতে পারে এই ভোটের দিন ঘোষণা হওয়ায় ধাক্কা খেল মোরচা। এদিন দার্জিলিঙে…
Read More
স্বস্তি ফিরলো দেশে সুস্থতার সংখ্যায়

স্বস্তি ফিরলো দেশে সুস্থতার সংখ্যায়

বিগত বেশ কয়েকদিন ধরেই চিন্তা বাড়ছিলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে। ধীরে ধীরে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দুই বেড়ে চলেছিল। পাশাপাশি চিন্তার আরো এক কারণ হলো কারণ নতুন কোভিড ভ্যারিয়েন্ট। তবে এক সপ্তাহ পর বিরাট স্বস্তি পেল দেশ কারণ দু'হাজারের নীচে নামল কোভিড গ্রাফ। এতেই আশ্বস্ত হচ্ছে সাধারণ মানুষ। মাঝে অনেক রাজ্যে কোভিড বিধি শিথিল করে দিয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে নিয়ম লাগু করা হচ্ছে সতর্ক থাকার জন্যই। এদিকে আবার 'মাঙ্কিপক্স' নিয়ে অন্য আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাই উদ্বেগ কিছু কম হচ্ছে না। যদিও কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করে নির্দেশিকা জারি করেছে। আজ কেন্দ্রীয় তথ্য বলছে, দেশের দৈনিক আক্রান্তের…
Read More
চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মাঙ্কিপক্স

চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মাঙ্কিপক্স

বিগত দু বছরের বেশি সময় ধরে গোটা বিশ্বে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছিলো করোনা সংক্রমণ। প্রান নিয়েছে কয়েক কোটি মানুষের। এখনোও পর্যন্ত বহাল রয়েছে সংক্রমণের প্রকোপ। সংক্রমণ কমে যাওয়ার পরেও অনেকবার তা আবার হু হু করে বেড়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোভিড ঢেউয়ে এখনও জেরবার বিশ্ববাসী। এর মধ্যে আবার শুরু হয়েছে 'মাঙ্কিপক্স'-এর উৎপাত। ব্যাপক চিন্তা ঘিরে ধরেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তাদের কারণ এমন দেশে এই রোগ ছড়িয়ে পড়েছে যে দেশের মানুষ এই রোগের নাম শোনেনি এর আগে। সর্ব প্রথম আফ্রিকায় হদিশ মিলেছিল এই রোগের তাও কয়েক সপ্তাহ আগে। কিন্তু আমেরিকা বা ইউরোপের সঙ্গে এই রোগের দূর দূর পর্যন্ত কোনও সংযোগ ছিল…
Read More
দল ত্যাগ করতে চলেছেন আরো বেশ কিছু বিজেপিনেতা

দল ত্যাগ করতে চলেছেন আরো বেশ কিছু বিজেপিনেতা

অবশেষে দল বদল করেছেন তিনি। গেরুয়া শিবির ছেড়ে ফিরে এসেছেন রাজ্যের শাসক দলে। আবার দিয়েছেন পুরোনো দলেই। তিন বছরের সম্পর্ক ছিন্ন করে রবিবারই পুরনো দলে ফিরে এসেছেন অর্জুন সিং। বরাবরই দলের কাছে গুরুত্বপূর্ণ তিনি। তিনি তৃণমূলে আসার পরেই তোপ দেগেছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে। কটাক্ষের সুরে বলেছিলেন, তারা তাঁকে বিশ্বাস করতে পারেনি। এও বলেছিলেন যে, এসি ঘরে বসে রাজনীতি হয় না। এখন গেরুয়া শিবিরকে আরও ধাক্কা দিতে প্রস্তুতি নিচ্ছেন অর্জুন। জানা গিয়েছে, বঙ্গ বিজেপিতে ধস নামাতে তিনি তালিকা প্রস্তুত করেছেন, যা ইতিমধ্যেই চলে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। আগামী সোমবার শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। আর সেখানেই বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা…
Read More
বাড়তে থাকা প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ করা হলো কেদারনাথ যাত্রা

বাড়তে থাকা প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ করা হলো কেদারনাথ যাত্রা

বাড়তে থাকা করোনা সংক্রমণ কালে বন্ধ করা হয়েছিল সব কিছু। ক্রমাগত সংক্রমন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার খুলতে শুরু করে। এই পরিস্থিতিতে করোনাকালে প্রায় দুই বছর বন্ধ থাকার পর চলতি বছরেরই অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ ৩ মে খুলেছিল চারধামের দরজা। পরপর দু'বছর চারধাম দর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি থাকার পর চলতি বছরেই তীর্থযাত্রার অনুমতি দেওয়া হয়েছিল দর্শনার্থীদের। কিন্তু যাত্রা শুরুর পর থেকেই একের পর এক অঘটন। প্রথমে তীর্থযাত্রায় অস্বাভাবিক হারে মৃত্যুহার বৃদ্ধি পাওয়া, আর এবার প্রাকৃতিক দুর্যোগ। জানা যাচ্ছে, কেদারনাথ যাওয়ার পথে প্রবল বর্ষণ শুরু হয়েছে। আর তার জেরেই দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা। এমনকি ওই পার্বত্য এলাকায় জারি করা হয়েছে…
Read More
আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে

আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে

চলতি বছর শীত যেতেই গরমের পারদ চড়ছে ধীরে ধীরে। নাজেহাল পরিস্থিতি কাটিয়েছি রাজ্যবাসী। কিন্তু অবশেষে স্বস্তি দিয়ে, গোটা এপ্রিল ধরে চলা তীব্র দাবদাহের পর অবশেষে মে মাসের শুরু থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। প্রায় প্রত্যেক সপ্তাহেই এক, দু দিন অন্তর দেখা মিলছে কালবৈশাখীর। কলকাতাতেও গত শনিবার প্রায় ৯০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে ঝড়, সঙ্গে ব্যাপক বৃষ্টি। তবে বৃষ্টির দেখা মিললেও আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমের দাপট চলছেই। এমতাবস্তায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ধরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এর সঙ্গেই হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমের জেলাগুলোতে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। বিহার, ঝাড়খন্ড,…
Read More
কবে থেকে চালু হবে শিয়ালদায় মেট্রো চলাচল

কবে থেকে চালু হবে শিয়ালদায় মেট্রো চলাচল

সম্পন্ন হয়েছে শিয়ালদহ মেট্রোর কাজ। বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে মেট্রোর উদ্বোধন নিয়ে। কিন্তু বারংবার পিছিয়ে যাচ্ছে সেই দিনক্ষন। বাংলার বর্ষবরণের দিনই উদ্বোধনের কথা ছিল। কিন্তু সে ডেডলাইন ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী ৩১ মে কলকাতায় আসছেন। আর এই খবর প্রকাশে আসতেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধন নিয়ে জল্পনা তুঙ্গে। মেট্রো রেল সূত্রে খবর, ওইদিনই নাকি উদ্বোধন হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনটির। আর সেই কারণেই কেন্দ্রীয় রেলমন্ত্রীর কলকাতায় আগমন। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও সরকারী নির্দেশ জারি হয়নি। সরকারিভাবে রেল কর্তারা ওই প্রসঙ্গে কিছু বলতেও পারছেন না। তবে নির্মাণের দায়িত্বে থাকা KMRCL কর্তারা জানাচ্ছেন, ৩১ মে স্টেশনের উদ্বোধন…
Read More
তৎপরতার সঙ্গে কাজ চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে

তৎপরতার সঙ্গে কাজ চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে

এই মুহূর্তে রাজ্যে সব চেয়ে উত্তপ্ত পরিস্থিতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। বেশ খানিকটা চাপের মধ্যে রয়েছে রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা-সহ পাঁচ জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে জামিনঅযোগ্য ৪৬৮ নম্বর ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। সিবিআই-এর এফআইআর-এ প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ছাড়াও এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা এবং তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে। শান্তিপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ, মেধা তালিকা না মেনে বেআইনি ভাবে অনুত্তীর্ণ…
Read More