Arpita Debnath

3920 Posts
খুব সহজেই প্রথম পরীক্ষায় জয় লাভ হলো নতুন মুখ্যমন্ত্রীর

খুব সহজেই প্রথম পরীক্ষায় জয় লাভ হলো নতুন মুখ্যমন্ত্রীর

অবশেষে ফিরলো স্থিতি। জয় পেলেন নতুন মুখ্যমন্ত্রী।বিরাট টালবাহানা কাটিয়ে উঠে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পর 'প্রথম পরীক্ষা' দিলেন একনাথ শিন্ডে আর তাতে সহজ অঙ্কেই জয় পেলেন তিনি। মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটে জয়ী হল শিন্ডে-ফড়ণবীশের বিজেপি সরকার। ম্যাজিগ ফিগার ভালো ভাবেই টপকে সহজ জয় ছিনিয়ে নিয়েছেন তারা। ১৪৪ ভোট দরকার ছিল তাদের গোষ্ঠীর। সবশেষে তারা পেলেন ১৬৪ জন বিধায়কের সমর্থন। শিন্ডে সরকারের বিরুদ্ধে ভোট পড়েছে ৯৯টি। আগের দিন অর্থাৎ রবিবার মহারাষ্ট্র বিধানসভায় স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন রাহুল নরবেকর। তবে স্পিকার নির্বাচনে পাঁচ এনসিপি বিধায়ক ভোট না দেওয়া সেই নিয়ে দলের অন্দরে দ্বন্দ্বের জল্পনা তৈরি হয়েছে। এদিকে স্পিকার পদে এসেই তিনি কিছু রদবদল করেন।শিবসেনার…
Read More
শেষ হলো লড়াই, চলে গেলেন পরিচালক

শেষ হলো লড়াই, চলে গেলেন পরিচালক

থেমে গেলো বিগত কদিনের লড়াই। অবস্থার উন্নতি হয়েও শেষ রক্ষা হলো না। এসএসকেএম হাসপাতালে ভেন্টিলেশন থেকে আর ফিরতে পারলেন না তিনি। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯১ বছর। কিডনি এবং হৃদ্‌যন্ত্রের সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন তিনি৷ গত ১৪ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় উডবার্ন ওয়ার্ড থেকে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুটা অবস্থার উন্নতি হয়েছিল৷ চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন৷ কিন্তু ফের তাঁর অবস্থার অবনতি হতে থাকে৷ রবিবার বর্ষীয়ান পরিচালকে ভেন্টিলেশনে দিতে হয়। সেখান থেকে আর তাঁকে ফেরানো গেল না৷ আজ, সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে চির বিদায় নিলেন তরুণ মজুমদার৷  ভিন্নধারার সামাজিক ছবি নির্মাণের ক্ষেত্রে…
Read More
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় সাহায্য ব্রিটেনের

যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় সাহায্য ব্রিটেনের

চলতি বছরের শুরুর দিকে শুরু হয়েছে রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ। গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই যুদ্ধ আরও কতদিন ধরে চলবে এখনও তা বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ব্রিটেন রাশিয়াকে নতুন করে সামরিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। যু্দ্ধাস্ত্রবাবদ ব্রিটেনকে ফের ১ দশমিক ২ বিলিয়ন ডলার সহযোগিতার সিদ্ধান্ত ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া ব্রিটিশ সরকার ইতিমধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের নাগরিকদের সেদেশে আশ্রয় দিতে ৮৭ হাজার ভিসা মঞ্জুর করেছে। ভিসাধারীদের একাংশ নিরাপদ জীবনের খোঁজে এখন ব্রিটেনের মাটিতে আশ্রিত। রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ কবে থামবে এখনই তা বলা যাচ্ছে না। বরং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন ইস্যুতে অনড় থাকায় যুদ্ধ যেভাবে চলেছে আগামীদিনেও…
Read More
বর্তমান গেরুয়া শিবিরের পরিস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন, লক্ষ্য লোকসভা নির্বাচন

বর্তমান গেরুয়া শিবিরের পরিস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন, লক্ষ্য লোকসভা নির্বাচন

আগামী লোকসভা নির্বাচনই এখন প্রধান লক্ষ্য। জোরকদমে চলছে তার পরিকল্পনা। চব্বিশে বাংলা থেকে বিজেপির পঁচিশ সাংসদ! এমন দাবিই করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।  উল্লেখ্য আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে শুরু হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী এদিন দুপুরে বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তার আগে সকাল থেকেই বিজেপির পদাধিকারীরা বৈঠকে বসেন। সেখানে পশ্চিমবঙ্গ থেকে যোগ দেওয়া দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি অন্ততপক্ষে ২৫টি আসনে জিতবে। যে বিষয়টিকে কটাক্ষ করেছে তৃণমূল। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ শীর্ষ নেতৃত্বকে…
Read More
স্কুল ফির সমস্যা সমাধানে এবার রাজ্য সরকারের হস্তক্ষেপ

স্কুল ফির সমস্যা সমাধানে এবার রাজ্য সরকারের হস্তক্ষেপ

বিগত দু বছরের বেশি সময় ধরে করোনা সংক্রমণের তান্ডব চ লায় বন্ধ ছিলো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ এই লকডাউনের সময় থেকেই বেসরকারি স্কুলগুলির ফি বা খরচ নিয়ে অভিভাবকদের অভিযোগের অন্ত নেই৷ সেই সমস্যা এখনও রয়েছে৷ এবার এই সমস্যা সমাধানে এবার উদ্যোগী রাজ্য সরকার৷ অভিভাবকদের যাবতীয় অভিযোগের সমাধান করতে স্বাস্থ্য কমিশনের ধাঁচে শিক্ষা কমিশন তৈরি করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্বেই এই প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেটাই এবার বাস্তবায়নের পথে৷ সূত্রের খবর, চলতি মাসেই শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। এই কমিশনের মাথায় রাখা হবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে৷ কমিটিতে থাকবেন সরকার মনোনীত শিক্ষা…
Read More
বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

আচমকাই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে এক অগ্যেত আগন্তুক৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সকলের চোখের আড়ালে গোপনে তাঁর বাড়িতে ঢুকে পড়েন তিনি। কখন তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়লেন তা এখনও জানা সম্ভব হয়নি৷ তবে মুখ্যমন্ত্রীর বাড়িতে তাঁর ঢুকে পড়ার বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার সকালে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা সকালে ওই ব্যক্তিকে দেখতে পেয়েই কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেন। ওই ব্যক্তির পরিচয় বা উদ্দেশ্য তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কী ভাবেই বা নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে তিনি বাড়ির ভিতরে ঢুকে পড়লেন, তাও অজানা।  লালবাজারের তরফে জানানো হয়েছে, ‘এক সন্দেহভাজন ব্যক্তি কোনও অজানা উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েন। রবিবার সকালে নিরাপত্তাররক্ষীদের নজরে আসার পরই তাঁকে কালীঘাট…
Read More
অর্থনৈতিক দিক দিয়ে পাকিস্তানেও আতঙ্ক বাড়ছে একের পর এক

অর্থনৈতিক দিক দিয়ে পাকিস্তানেও আতঙ্ক বাড়ছে একের পর এক

এখনো পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতিতে ফেরেনি শ্রীলঙ্কা। প্রতিনিয়ত যুদ্ধ করে চলছে শ্রীলঙ্কাবাসী। একেবারে তলানিতে ঠেকেছে শ্রীলঙ্কার অর্থনীতি। শ্রীলঙ্কার পর এবার চিন্তা বাড়ছে পাকিস্তানকে নিয়ে। একই পরিস্থিতিতে কি পড়বে পাকিস্তানও। কার্যত ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। দেশের অর্থনৈতিক অবস্থা এতটাই বেহাল যে পাকিস্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল। মাঝে চা জাতীয় অন্যান্য জিনিসের দাম বাড়ানো নিয়ে তরজা চলছিল। অনেকেই মনে করছিল যে অবস্থা হয়তো শ্রীলঙ্কা বা তার থেকেই খারাপ হতে পারে। এখন ক্রমশ শঙ্কা আরও বাড়ছে। জানা গিয়েছে, জুলাই থেকে দৈনিক লোডশেডিং-এর পরিমাণ আরও বাড়াতে চলেছে সরকার। একই সঙ্গে বন্ধ হচ্ছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন,…
Read More
পেট্রল ডিজেলের দাম নিয়ন্ত্রনে রাখতে নতুন উদ্যোগ

পেট্রল ডিজেলের দাম নিয়ন্ত্রনে রাখতে নতুন উদ্যোগ

প্রতিনিয়ত বেড়ে চলছে পেট্রল ডিজেলের দাম। এবার এই দাম নিয়ন্ত্রনেই নতুন উদ্যোগ কেন্দ্র সরকারের তরফে। পেট্রল, ডিজেল, এটিএফ, ক্রুড ওয়েল মিলিয়ে জ্বালানি রফতানিতে শুল্ক বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞদের অনুমান, দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার জন্যই নরেন্দ্র মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, লিটার প্রতি পেট্রোলে শুল্ক বৃদ্ধি করা হয়েছে ৫ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে তা করা হয়েছে ১২ টাকা। এটিএফ-এর ক্ষেত্রে রফতানি শুল্ক বেড়েছে ৬ টাকা। দেশের বাজারে যাতে জ্বালানির পরিমাণ কোনও ভাবেই কমে না যায়, স্টক যাতে বজায় থাকে তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তেল সংস্থাগুলিকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যে কোম্পানিগুলি বাইরে থেকে…
Read More
ভুল মন্তব্যের জের এবার পাকিস্তানেও

ভুল মন্তব্যের জের এবার পাকিস্তানেও

ভুল মন্তব্যকে কেন্দ্র করে জটিল হচ্ছে পরিস্থিতি। শেষ কয়েক সপ্তাহ ধরে হজরত মহম্মদ ইস্যুতে উত্তাল হয়েছে ভারত। প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা দেশেই। তার রেশ অবশ্য এখনও বহাল। এবার প্রায় একই রকম ঘটনা ঘটল পড়শি দেশ পাকিস্তানে। সেখানেও অভিযোগ তোলা হয়েছে যে, হজরত মহম্মদকে অপমান করা হয়েছে। সেই জন্যই বিরাট উত্তপ্ত হয়েছে করাচি। আর সেখানে অভিযুক্ত কোনও রাজনৈতিক ব্যক্তি নন, মোবাইল প্রস্তুতকারক সংস্থা স্যামসং। অভিযোগ তোলা হয়েছে, করাচির এক নামী শপিং মলের বাইরে স্যামসংয়ের একটি ওয়াই-ফাই ডিভাইস থেকে হজরত মহম্মদ সম্পর্কে কু-কথা ছড়ানো হয়। সেই কারণেই কার্যত তোলাপাড় করা হয় স্যামসংয়ের ওই শোরুম। ভেঙে…
Read More
ভুল মন্তব্যেই দেশজুড়ে তোলপাড়, নূপুরের ক্ষমা চাওয়া উচিত

ভুল মন্তব্যেই দেশজুড়ে তোলপাড়, নূপুরের ক্ষমা চাওয়া উচিত

তার এক ভুল মন্তব্যেই দেশজুড়ে শুরু হয় তোলপাড়। গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার। যে অশান্তির ঘটনা ঘটেছে তার জন্য তিনিই দায়ি। এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দেশের শীর্ষ আদালতের বক্তব্য, নূপুর শর্মা যে যে মন্তব্য করেছেন তা করা সমীচিন হয়নি। একজন আইনজীবী হয়ে যে কথা বলেছেন তা লজ্জার। তাই তাঁর উচিত এই মুহূর্তে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। এক সাংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়ে হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ফেলেন নূপুর শর্মা। তাঁর সেই মন্তব্যের পর দেশজুড়ে তুমূল হইচই শুরু হয়। রাজ্যে রাজ্যে ব্যাপক বিক্ষোভ হয়। রাস্তায় অবরোধ করা থেকে শুরু করে ট্রেন ভাঙচুর, হিন্দু-মুসলিম বিবাদ…
Read More