Arpita Debnath

3920 Posts
শহীদ সমাবেশের জন্য হলো বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

শহীদ সমাবেশের জন্য হলো বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

প্রস্তুতি তুঙ্গে, বিগত দু বছরের করোনাকাল কাটিয়ে চলতি বছর তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ হতে চলেছে মহানগরীর বুকে। মাঝে আর এক দিন, আগামী ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই সমাবেশের জন্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। কালীঘাটে তাঁর বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি বাসভবন থেকে ধর্মতলায় সভামঞ্চ পর্যন্ত যে রাস্তা দিয়ে তাঁর কনভয় যাবে তার দুই দিকেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। মঞ্চে প্রবেশের সময় মমতার জন্য পৃথক গেটের ব্যবস্থা থাকবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। মঞ্চের আশেপাশে নজরদারিতে ড্রোন ক্যামেরা ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে কিছুদিন আগেই…
Read More
এবার দেশের মধ্যে দ্বিতীয় মাঙ্কিপক্সের সন্ধান মিলল

এবার দেশের মধ্যে দ্বিতীয় মাঙ্কিপক্সের সন্ধান মিলল

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এই পরিস্থিতিতেই দেশে করোনার পাশাপাশি উদ্বেগ বাড়ছে মাঙ্কিপক্স নিয়ে। এই দুই রোগের জ্বালায় আপাতত জর্জরিত সাধারণ মানুষ। সম্প্রতি কেরলে দেশের প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরশাহি থেকে আসা এক ব্যক্তির শরীরে এই রোগের ভাইরাস মিলেছিল। একে করোনা, তার ওপর এই মাঙ্কিপক্স, দুয়ে মিলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে দেশে। এবার সেই আতঙ্কই দ্বিগুণ হল। কারণ ভারতে আরও এক মাঙ্কিপক্স রোগীর হদিশ মিলেছে, আর এটাও কেরলেই। তা হলে কি দক্ষিণের এই রাজ্য দেশের মাঙ্কিপক্স হটস্পট হতে চলেছে? জানা গিয়েছে, কেরলের কুন্নুর জেলায় এক জনের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। কিছুদিন আগে দুবাই থেকে কেরলে ফেরেন…
Read More
যাত্রীদের সুরক্ষা দিতে উদ্যোগী রেল

যাত্রীদের সুরক্ষা দিতে উদ্যোগী রেল

যাত্রীদের সুরক্ষা দিতে উদ্যোগী রেল, প্রাধান্য দেওয়া হচ্ছে নারী সুরক্ষায়। তাই এবার যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রেল স্টেশন চত্বরে অপরাধ কমাতে রেল মন্ত্রক রাজ্যের ২৩৮ টি স্টেশনকে অত্যাধুনিক প্রযুক্তিতে ভিডিও নজরদারি ব্যবস্থায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২৩৫ টি স্টেশন পূর্ব রেলের বিভিন্ন শাখায় রয়েছে বলে জানা গিয়েছে। বাকি তিনটি স্টেশন দক্ষিণ পূর্ব রেলের দীঘা, বালাসোর এবং হাতিয়া। নির্ভয়া তহবিলের অর্থে আগামী বছরের মধ্যে স্টেশনগুলিকে ফাইবার অপটিকের মাধ্যমে মুড়ে ফেলে এই ব্যবস্থা চালু করার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে। অনেক আগেই জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গের ২০০-র বেশি রেল স্টেশন সম্পূর্ণ সিসিটিভি নজরদারির আওতায় আনছে রেল মন্ত্রক। সেই কাজই এগোচ্ছে গতিতে। ভারতীয় রেল…
Read More
পড়তে থাকা শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির মাঝেই আকাশ ছোঁয়া বাজারদর

পড়তে থাকা শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির মাঝেই আকাশ ছোঁয়া বাজারদর

একের পর এক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা৷ অর্থনৈতিক সংকটে ধুঁকছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা৷ বাজার দর অগ্নিমূল্য৷ আলুর দাম ৪৩০ রুপি প্রতি কেজি! আর এই আকাশ ছোঁয়া দামেই প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্য এবং সব্জি কিনে খেতে হচ্ছে সে দেশের মানুষকে। আড়াই বছর আগের চেয়ে শ্রীলঙ্কার বর্তমান বাজার দর আকাশ-পাতাল তফাত। ২০১৯-এর নভেম্বরে দ্বীপরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় পণ্যের যা দাম ছিল, মাত্র আড়াই বছরে তা প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে৷ সব থেকে বেশি বেড়েছে ডালের দাম। আগে শ্রীলঙ্কার মুদ্রায় প্রতি কেজি ডালের দাম ছিল ১২০ রুপি, এখন তা বেড়ে হয়েছে ৬২০ রুপি৷ অর্থাৎ প্রায় ৪১৭ শতাংশ বৃদ্ধি হয়েছে শুধু ডালে দামেই৷ আগে আলুর দাম…
Read More
জল্পনাকে সত্যি করে আজই নতুন রাজ্যপালের পদে শপথ নেবেন লা গনেশন

জল্পনাকে সত্যি করে আজই নতুন রাজ্যপালের পদে শপথ নেবেন লা গনেশন

বহু জল্পনার মাঝে আচমকাই গতকাল ঘোষিত হয়েছে বাংলার নতুন রাজ্যপালের নাম। এরই মধ্যে আজই পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন৷৷ সন্ধ্যে সাতটায় রাজভবনে শপথ নেবেন তিনি৷ তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব৷ শোনা যাচ্ছে, রাজ্যের নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের পরেই মণিপুরের পাশাপাশি অস্থায়ীভাবে বাংলারও দায়িত্বভারও সামলাবেন লা গণেশন। বাংলার রাজ্যপালের পদে তাঁকে মনোনীত করেছেন রাষ্ট্রপতি৷ রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এখন থেকে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল…
Read More
চাপ বাড়লে মধ্যবিত্তদের, নয়া GST কার্যকর হওয়ায় দাম বাড়ছে বাজার মূল্যের

চাপ বাড়লে মধ্যবিত্তদের, নয়া GST কার্যকর হওয়ায় দাম বাড়ছে বাজার মূল্যের

বাড়তে থাকা বাজার দরের মাঝে আরো চাপ বাড়ল মধ্যবিত্তদের মধ্যে। আজ অর্থাৎ সোমবার থেকেই কার্যকর হচ্ছে নয়া জিএসটি হার। জিএসটি কাউন্সিলের বৈঠকে একাধিক পণ্যের উপর থেকে কর মকুবের সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়। যার জেরে দাম বাড়ছে একাধিক পণ্যের৷ দেখে নিন কোন কোন পণ্য আজ থেকে দামী হচ্ছে। প্যাকেটজাত এবং লেবেল যুক্ত খাদ্যদ্রব্যের ক্ষেত্রে পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। এর ফলে প্যাকেটজাত মধু, দই, লস্যি, বাটারমিল্কের পাশাপাশি মাছ, মাংস, মাখনা, কর্নফ্লেক্সের দাম বাড়তে চলেছে। এর আগে কেবলমাত্র ব্র্যান্ডেড ময়দা এবং চালের উপর ৫ শতাংশ জিএসটি ধার্য করা হত। জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ব্র্যান্ডেড না হলেও প্যাকেটজাত এবং…
Read More
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুরু হল রাষ্ট্রপতি নির্বাচন

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুরু হল রাষ্ট্রপতি নির্বাচন

পূর্বেই ঘোষিত হয়েছিল যে চলতি মাসেই হবে। এবার সেই ঘোষণা অনুযায়ী আজ শুরু হল রাষ্ট্রপতি নির্বাচন। সোমবার সকাল দশটা থেকে শুরু হয়েছে এই নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। চলছে এনডিয়ের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার মধ্যেকার হাড্ডাহাড্ডি লড়াই। তবে রাজনীতিবিদের একাংশ মনে করছেন, এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে দ্রৌপদী। কারণ একদিকে তিনি এনডিয়ের প্রার্থী, অন্যদিকে ইতিমধ্যেই তিনি শিবসেনা, বিএসপির মতো একাধিক বিরোধীদলের নেতা-নেত্রীদের মন জিততেও সক্ষম হয়েছেন। ফলে প্রথম থেকেই এই লড়াইয়ে একটি আরামদায়ক জায়গা তৈরি করে রেখেছেন তিনি। বলে রাখা ভালো, দ্রৌপদী মুর্মু যদি এই নির্বাচনে জয়লাভ করেন তাহলে দেশ পাবে দ্বিতীয় মহিলা এবং প্রথম আদিবাসী সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি। অন্যদিকে তিনিই ভারতের সবথেকে…
Read More
নতুন জগতে পা রাখলেন মারিয়া শারাপোভা

নতুন জগতে পা রাখলেন মারিয়া শারাপোভা

খেলার জগৎ থেকে থেকে বিদায় জানিয়েছে বছর দুই আগে এবার নতুন জগতে পা রাখলেন তারকা। এবার নতুন জীবন শুরু করতে চললেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। মা হলেন তিনি। সম্প্রতি এই খবর তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। শারাপোভা সন্তানের নাম দিয়েছেন থিয়োডর। নিজের ইনস্টাগ্রামে ফুটফুটে সন্তান এবং প্রেমিকের ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ''সবচেয়ে সুন্দর, কঠিন এবং অমূল্য উপহার পেলাম, যা আমাদের ছোট্ট পরিবার আশা করতে পারে।'' জন্মদিনেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন রাশিয়ার প্রাক্তন খেলোয়াড়। আর আজ এই খবরে খুশি বার্তা উপছে পড়ছে তাঁর অনুগামীদের থেকে। টেনিস বিশ্বে মারিয়া শারাপোভা এক অন্যতম সেরার নাম। পাঁচ বারের গ্র্যান্ড…
Read More
সামরিক সরঞ্জাম কেনায় ছার পেলো ভারত

সামরিক সরঞ্জাম কেনায় ছার পেলো ভারত

আমেরিকায় পালাবদলে পাল্টে গেল সিদ্ধান্তও৷ ট্রাম্পের সেই উদ্যোগে কার্যত জল ঢেলে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন৷ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে সংশোধনী আইন পাশ করে একটি প্রস্তাবে বলা হয়েছে, আগ্রাসী চিনকে রুখতে ভারত যদি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনে, তা হলে ভারতের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না। ট্রাম্প জমানায় রাশিয়া থেকে এস-৪০০ কেনা নিয়ে ভারতের বিরুদ্ধে ‘কাউন্টারিং আমেরিকাজ অ্যাডভারসারিজ থ্রু স্যাঙ্কশনস্ অ্যাক্ট’ (কাটসা) আইন অনুযায়ী নিষেধাজ্ঞা জারির যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা প্রত্যাহারের দাবি তুলেছিলেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভস এবং উচ্চকক্ষ সেনেটের একাধিক সদস্য। তাঁদের দাবি মেনে নেওয়ার পদক্ষেপ শুরু করল বাইডেন সরকার। ২০১৭ সালে চালু হয়…
Read More
বাংলার প্রাক্তন রাজ্যপালের নাম ঘোষিত হলো উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসাবে

বাংলার প্রাক্তন রাজ্যপালের নাম ঘোষিত হলো উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসাবে

বাংলায় ঘুরে দাঁড়ানো চেষ্টা গেরুয়া শিবিরের৷ প্রতি পদে অঙ্ক কষে পা ফেলছে গেরুয়া শিবির৷ রাজনীতির মঞ্চে বহু অঙ্ক কষে আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে এনডিএ জোট৷ সূত্রের খবর, বিজেপির সদর দফতরে সংসদীয় দলের বৈঠকে উপরাষ্ট্রপতি পদে রাজ্যপাল জগদীপ ধনকড়ের নামে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য নিতিন গডকড়ী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিজেপি তথা এনডিএ-র হাতে যে সদস্য সংখ্যা রয়েছে, তাতে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে ধনকড়ের কোনও সমস্যা হওয়ার কথা নয়৷  ২০১৯-এর জুলাইয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জগদীপ ধনকড়৷ এর পর…
Read More