Arpita Debnath

3920 Posts
জল সরবরাহ নিয়ে বড়ো ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

জল সরবরাহ নিয়ে বড়ো ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

জলের চাহিদা পূরণ করতে চলতি মাসেই নয়া ঘোষণা কেন্দ্র সরকারের তরফে। 'ভাল' জলের অভাব আর ভোগ করতে হবে না। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই অন্তত দেশের ১০ কোটি পরিবার পেয়ে যাবে জলের সংযোগ। এমনটাই প্রস্তুতি নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। 'জল জীবন মিশন' প্রকল্পের মধ্যেই এই জল পৌঁছে দেওয়া হবে পরিবারগুলিতে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই প্রকল্পের সঙ্গে জড়িত এক আধিকারিক। কেন্দ্রীয় তথ্য অনুসারে, আগামী অগাস্ট মাসের মধ্যেই দেশের ১০ কোটি পরিবার এই 'ভাল' জলের সংযোগ পেয়ে যাবে।  দেশের ১১৭ টি জেলাকে এই প্রকল্পের আওতায় এনেছে কেন্দ্রীয় সরকার এবং ইতিমধ্যেই ৯.৮৪ কোটি পরিবার এই সুবিধা পেয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। আগামী…
Read More
আজই শপথ নিতে চলেছেন দেশের নতুন রাষ্ট্রপতি

আজই শপথ নিতে চলেছেন দেশের নতুন রাষ্ট্রপতি

অবশেষে উপস্থিত প্রতীক্ষিত সময়৷ দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে আজ শপথ নিতে চলেছেন দ্রৌপদী মুর্মু৷ রবিবার রাষ্ট্রপতি পদে মেয়েদ শেষ হয় রামনাথ কোবিন্দের৷ আজ দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। দেশ পাবে তার প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে৷ ইতিমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সারা৷ আজ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল৷  দেশের সাংবিধানিক প্রধানের পদে বসলেও শিকড়কে ভোলেননি আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু৷ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবে আদিবাসী ছোঁয়া৷ দ্রৌপদী মুর্মুর দাদা তরণীসেন টুডু জানিয়েছেন, এদিন দ্রৌপদীর জন্য একটি ‘ঝাল’ শাড়ি নিয়ে যাবেন তাঁর…
Read More
আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি অর্পিতাকেও তোলা হবে বিশেষ আদালতে

আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি অর্পিতাকেও তোলা হবে বিশেষ আদালতে

রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। গতকাল দুপুরে ব্যাঙ্কশাল আদালতে অর্পিতাকে পেশ করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে তাকে ১৪ দিনে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় ইডির তরফে। কিন্তু পরিশেষে রায়দান স্থগিত রাখে আদালত। গতকাল রবিবার ইডি হেফাজতেই রাখা হয় অর্পিতাকে। এরপর আজ অর্থাৎ সোমবার তাকে বিশেষ ইডি আদালতে তোলা হবে জানা গিয়েছে। জানা যাচ্ছে আদালতে এদিন ইডির আইনজীবী জানিয়েছেন, শিক্ষাক্ষেত্রে নিয়োগের যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে তারই বেআইনি টাকার সামান্য কিছু অংশ উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে। তাঁর কথায়, এটি হিমশৈলের চুড়া মাত্র। তদন্ত করলে এমন অনেক অর্থ সামনে…
Read More
এবার নয়া উদ্যোগ রাজ্যে বিনিয়োগের জন্য

এবার নয়া উদ্যোগ রাজ্যে বিনিয়োগের জন্য

রাজ্যে এবার নয়া উদ্যোগ বিনিয়োগ আনতে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি জেলাতেই একটি করে ফেলিসিটেশন কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগকারীরা আবেদন জানালে এই কেন্দ্র তাদের বিভিন্ন সরকারি ছাড়পত্র, ই লাইসেন্স সহ অন্যান্য সুবিধা দিতে সাহায্য করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই জন্যে জেলাস্তরে জেলাশাসকদের নেতৃত্বে দশ সদস্যর একটি করে মনিটরিং কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, পরিবেশ, বিদ্যুত, জলসম্পদ দফতরের আধিকারিকদের সহ ১০ জন এই কমিটিতে রাখার কথা বলা হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে জমা পড়া আবেদনগুলি কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতে কমিটিকে মাসে অন্তত একবার বৈঠকে বসার নির্দেশ দেওয়া…
Read More
বাড়ছে আতঙ্ক, এবার দেশে খোঁজ মিলল চতুর্থ মাঙ্কিপক্স আক্রান্তের

বাড়ছে আতঙ্ক, এবার দেশে খোঁজ মিলল চতুর্থ মাঙ্কিপক্স আক্রান্তের

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। এবার দেশে খোঁজ মিলল চতুর্থ মাঙ্কি পক্স আক্রান্তের। দক্ষিণের রাজ্য কেরলের পর এবার দিল্লিতে সংক্রমিত হলেন এক ব্যক্তি। প্রসঙ্গত এর আগে কেরলে একই সপ্তাহে পরপর তিনজনের শরীরে এই সংক্রামক ভাইরাসের হদিশ মেলে। এই খবরে কার্যত নড়েচড়ে বসে কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রের একটি বিশেষ দল কেরলে পাড়ি দিয়েছেন পরিস্থিতি পর্যালোচনা জন্য। এর মধ্যেই একেবারে খাস রাজধানীতে খোঁজ মিলল চতুর্থ আক্রান্তের। তবে এক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হল, প্রথম তিনজন মাঙ্কি পক্স আক্রান্তের সঙ্গে বিদেশ ভ্রমণের যোগ থাকলেও…
Read More
আজই ইডি’র বিশেষ আদালতে তোলা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে

আজই ইডি’র বিশেষ আদালতে তোলা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে

গত দুদিন তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে৷ সরগরম রাজ্য রাজনীতি৷ দীর্ঘ প্রায় ছাব্বিশ ঘন্টা সময় জিজ্ঞেসাবাদের পর গত পরশুই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে ব্যাঙ্কশাল আদালতে৷ তাঁকে ১৪ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানায় ইডি৷ কিন্তু আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বলে ইডির বিশেষ আদালতের রেগুলার বেঞ্চ বসেনি৷ তাই সিএমএম কোর্টে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে৷ তাই দু’দিনের বেশি রিমান্ড যে পাওয়া সম্ভব নয়, তা প্রায় নিশ্চিত ছিল৷ সেই মতোই পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷ আজ সোমবার ইডি’র বিশেষ আদালত ফের তোলা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ জানা গিয়েছে, এদিন ইডি-র তরফে আদালতে…
Read More
ব্রেকিং: দীর্ঘ জিজ্ঞেসাবাদের পরেই গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে

ব্রেকিং: দীর্ঘ জিজ্ঞেসাবাদের পরেই গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে

গতকাল থেকে উত্তাল পরিস্থিতি রাজ্যের মহানগরীর বুকে। আজ সেই পারদ চড়লো আরো। দীর্ঘ জিজ্ঞেসাবাদের পরেই গ্রেফতার করা হলো রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে। ২৬ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অবশেষে তাঁকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হল। শুক্রবার সকাল থেকেই তাঁর বাড়িতে ছিল ইডি আধিকারিকরা। দফায় দফায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে তাঁরা। গতকাল এই জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি বলে খবর ছিল। ভবানিপুর থেকে ৩ জন চিকিৎসক তাঁর নাকতলার বাড়িতে গিয়ে তাঁকে দেখে এসেছিলেন। শনিবার সকালেও আবার পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছিল। অবশেষে প্রায় ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁর বাড়ি থেকে বেরোয় ইডি, তাঁকে গ্রেফতার…
Read More
বৃষ্টির অভাবে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

বৃষ্টির অভাবে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

সময়ের আগেই দেশে প্রবেশ হয়েছে বর্ষার। বর্ষার আগমন ঘটলেও, বৃষ্টি কিন্তু হচ্ছে বিক্ষিপ্ত ভাবে। কখনও কাটফাটা রোদ৷ কখনও আবার সূর্য্যিমামা মুখ লুকাচ্ছে কালো মেঘের আড়ালে৷ কার পরেই দু’এক পশলা বৃষ্টি৷ গত কয়েক দিন ধরে এমনই রোদ-বৃষ্টির খেলা চলছে শহরে৷ আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ দক্ষিনবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত পরিমাণ অনেকটাই কম৷ যার জেরে ব্যাপক প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে৷ কৃষিতে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গতকাল পর্যন্ত ৪৭ শতাংশ কম বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কৃষি দফতর৷ সেচের মাধ্যমে জমিতে আমন ধান রোয়ার কাজ হলেও অন্যান্য সব্জির ক্ষেত্রে বিভিন্ন ব্লকে জলের সমস্যা দেখা…
Read More
গতকাল প্রায় চব্বিশ ঘন্টা জিজ্ঞেসাবাদের মুখোমুখি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী

গতকাল প্রায় চব্বিশ ঘন্টা জিজ্ঞেসাবাদের মুখোমুখি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী

গতকাল গোটা দিনটা কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ ইডির একটি দল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এসেছিল। নিয়োগ কেলেঙ্কারি নিয়ে তদন্তের খাতিরে তাঁরা মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপর সারাদিন কেটে গিয়ে রাত হয়ে গিয়েছে। ঘণ্টা হিসেবেও একদিন কেটে গিয়েছে। তাও ইডি তাঁর বাড়ি থেকে বেরোয়নি! খবর অনুযায়ী, রাত অবধি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ছিলেন ইডি আধিকারিকরা। শুক্রবার রাতে কার্যত নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে। শহরের এক আবাসন থেকে উদ্ধার হয়েছে ২০ কোটির বেশি টাকা। যার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, সেই অর্পিতা মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' বলে জানা গিয়েছে। তারপর থেকেই রাজ্য যেন…
Read More
নতুন ভাবে চালু হবে শিক্ষা ব্যবস্থা, একসঙ্গে পড়বে ছেলে-মেয়ে

নতুন ভাবে চালু হবে শিক্ষা ব্যবস্থা, একসঙ্গে পড়বে ছেলে-মেয়ে

নতুন ভাবে চালু হতে চলেছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষাক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূর করতে এবার ছেলে মেয়েদের একসঙ্গে পঠনপাঠনের পরামর্শ দিল কেরলের রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সবকটি বিদ্যালয়ে কো-এড শিক্ষা ব্যবস্থা চালু করা হওয়ার সম্ভাবনা৷ কমিশনের দাবি, প্রথম থেকে কো-এড স্কুলে পঠনপাঠন হলে, ছোট থেকেই শিশুদের মনে লিঙ্গচেতনা তৈরি করা সম্ভব হবে। লিঙ্গসাম্য প্রতিষ্ঠা ও নারীদের বিরুদ্ধে ঘটে চলা অপরাধ কমানোর ক্ষেত্রেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মত কমিশনের। জনৈক আইজ্যাক পল নামে এক ব্যক্তি, দিন কয়েক আগে কমিশনে অভিযোগ করেন, ছেলে-মেয়েদের আলাদা স্কুল লিঙ্গসাম্য প্রতিষ্ঠার পরিপন্থী। সেই মর্মেই এই নির্দেশ দেয় কমিশন। কেরলের সরকারি হিসাব অনুযায়ী, রাজ্যে ছেলেদের…
Read More