Arpita Debnath

3920 Posts
রাজ্যের বিরুদ্ধে আবার এক দুর্নীতির অভিযোগে দায়ের হলো মামলা

রাজ্যের বিরুদ্ধে আবার এক দুর্নীতির অভিযোগে দায়ের হলো মামলা

একের পর এক দুর্নীতি, দুর্নীতির অভিযোগে জর্জরিত হচ্ছে রাজ্য। এই মুহূর্তে একের পর এক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলাপাড় হচ্ছে রাজ্য। শিক্ষা ক্ষেত্রে তো অভিযোগের শেষ নেই। এবার বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রায় সাড়ে ৫ হাজার শূন্য পদে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছে। দাবি করা হয়েছে, প্রার্থীদের অন্ধকারে রেখে ২ হাজার ৮০০ পদে নিয়োগ করিয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে, আবেদন পত্র জমা করার পরেও ইন্টারভিউতে ডাকা হয়নি চাকরিপ্রার্থীদের, এমনই অভিযোগ তোলা হচ্ছে। চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর, কন্সালট্যান্ট নিয়োগে দুর্নীতি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। স্পষ্ট…
Read More
এবারের সংখ্যাটা বাড়লো আগের থেকে, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার ২৭ কোটি

এবারের সংখ্যাটা বাড়লো আগের থেকে, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার ২৭ কোটি

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। অর্পিতার একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। কুবেরের ধনকেও হার মানাবে অর্পিতার ফ্ল্যাটের ছবি৷ এর আগে দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে নগদ প্রায় ২২ কোটি টাকা৷ সঙ্গে প্রচুর সোনার গয়না ও ২০টি মোবাইল ফোন৷ এবার ২৭ কোটি ৯০ লক্ষ্য টাকা উদ্ধার হয়েছে বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে। এরই সাথে মিলেছে ৩ কেজি সোনাও। অর্পিতার সব কটি ফ্ল্যাট থেকে এরম ভাবে টাকা মিলতে থাকলে সেই টাকার ধরলে অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে সেই নিয়ে রীতিমতো জল্পনা চলছে।   ব্যাঙ্ককর্মীরা কার্যত টাকার উপর উপুড় হয়ে পড়েছেন। এত টাকা শেষ কবে তারা গুনেছেন,…
Read More
বগটুই কাণ্ডে জারি হলো নতুন নির্দেশ

বগটুই কাণ্ডে জারি হলো নতুন নির্দেশ

রাজ্যের মধ্যে অন্যতম ঘটনা রামপুরহাটের বগটুই কাণ্ড। এই ঘটনায় এই নিয়ে এবার আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বগটুইয়ে ক্ষতিগ্রস্তদের মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আসলে বগটুই কাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত আদালতের। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে এই মামলায় দাবি করেছিলেন যে, চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে বগটুই তদন্ত প্রভাবিত হবে। সেই কারণেই এর বিরোধিতা করেন তিনি। অন্যদিকে, ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকেও আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে। ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের না জানিয়ে এই মামলা দায়ের হয়েছে এবং…
Read More
সমস্ত সম্পত্তির খতিয়ান করতে তৎপরতা বাড়াচ্ছে ইডি

সমস্ত সম্পত্তির খতিয়ান করতে তৎপরতা বাড়াচ্ছে ইডি

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রকাশ্যে এসছে বড়ো তথ্য৷ গ্রেফতার করা হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর 'বান্ধবী' গ্রেফতার হওয়া নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি চর্চা উদ্ধার হওয়া প্রায় ২২ কোটি টাকা নিয়ে। বাংলা সহ গোটা দেশ এখন এই অর্থ নিয়ে আলোচনা করছে। বিপুল এই টাকার ছবি দেখে অনেকেই প্রথমে ভাবতে পারেনি যে এটি আসল! এক জায়গায় এত টাকা দেখে স্বাভাবিকভাবেই সকলে চমকে গিয়েছিল। কিন্তু ইডি যা অনুমান করছে তাতে চমকের আরও বাকি আছে। কারণ আধিকারিকদের ধারণা, আরও প্রায় ১০০ কোটি টাকা খুঁজে পাওয়া যায়নি…
Read More
ফের আবার ইডির মুখোমুখি সোনিয়া, গ্রেফতার হল রাহুল

ফের আবার ইডির মুখোমুখি সোনিয়া, গ্রেফতার হল রাহুল

দুর্নীতির মামলায় চলছে তদন্ত, ফের আবার ইডির মুখোমুখি সোনিয়া। অপেক্ষা ছিল সুস্থ হয়ে ওঠার। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার পর গতকাল সকালেই ফের আবার দ্বিতীয়বারের জন্য ইডি দপ্তরে হাজিরা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রসঙ্গত সোমবারই সোনিয়া গান্ধীর ইডি আধিকারিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী। তাই একেবারে শেষ মুহূর্তে তিনি সোমবারের পরিবর্তে মঙ্গলবার ইডির দপ্তরে হাজিরার আর্জি জানিয়েছিলেন। এদিন সকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে ইডি দপ্তরে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এর আগে ২১ জুলাই দিল্লিতে…
Read More
এবার মামলা দায়ের হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

এবার মামলা দায়ের হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

একের পর এক মামলায় জর্জরিত হচ্ছে রাজ্য৷ উঠছে অভিযোগের পর অভিযোগ৷ এবার মামলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে৷ আদালত অবমাননার দায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের৷ শিক্ষক নিয়োগ মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ এ প্রসঙ্গে মমতা বলেন, 'আমার শুনে লজ্জা লাগছে৷ ওরা বলছে চিকিত্সা র জন্য ওড়িশার এইমসে নিয়ে যেতে হবে। বাংলায় পিজি হাসপাতাল গোটা ভারতের মধ্যে এক নম্বর৷ এখানে মেডিক্যাল কলেজ রয়েছে, বাঙুর হাসপাতাল রয়েছে, সাগর দত্ত হাসপাতাল রয়েছে, শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল রয়েছে। এছাড়াও অনেক ভালো ভালো বেসরকারি হাসপাতাল রয়েছে।’   মমতার প্রশ্ন, 'রাজ্য সরকারের কাছে এত ভালো ভালো…
Read More
এই মুহূর্তে পার্থকাণ্ডে বিধানসভার কাজকর্মে প্রভাব পড়বে না

এই মুহূর্তে পার্থকাণ্ডে বিধানসভার কাজকর্মে প্রভাব পড়বে না

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে উঠছে বিভিন্ন প্রশ্ন। একাধিক প্রশ্ন রাজনৈতিক মঞ্চে ঘোরাঘুরি করলেও তবে এবার হলেও তাতে বিধানসভার কাজকর্মে কোনও প্রভাব পড়বে না বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন। বিধানসভা ভবনে বনমহোৎসবের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বিধানসভার সুনির্দিষ্ট কর্মপদ্ধতি আছে। পরিষদীয়মন্ত্রী ছাড়াও ওই বিভাগের একজন প্রতিমন্ত্রীও আছেন। তাই কোনও ব্যক্তি বিশেষের জন্য বিধানসভার কাজকর্ম ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই। যেদিন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন সেদিন বিমানের বক্তব্য ছিল, ''আমরা তো এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। এখন তদন্ত চলছে, তদন্তে কি বেরোবে না বেরোবে সেটা…
Read More
এবার ফটোশ্যুটের কারণে রণবীরের বিরুদ্ধে দায়ের হলো

এবার ফটোশ্যুটের কারণে রণবীরের বিরুদ্ধে দায়ের হলো

এবার বড় বিতর্কের মুখোমুখি রণবীর৷ নারী নগ্ন হলে বিস্তর বিতর্ক, তোলপাড় করা আলোচনা৷ আর পুরুষের নগ্নতা? শরীরে একটা সুতোও নেই৷ সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশ্যুট করলেন রণবীর সিং৷ পুরুষের নগ্নতাও যে সুন্দর, তা এর আগেও প্রমাণিত হয়েছে বলিউড-হলিউডে৷ একাধিকবার নগ্ন হয়েছেন মিলিন্দ সোমন৷ তা নিয়ে যেমন চর্চা হয়েছে, তেমনই নগ্নতার আকর্ষণও কেউ এড়াতে পারেননি৷ সেই পথে হেঁটে এবার ঝড় তুললেন রণবীর৷ অনেকেই বলছেন, হলিউড তারকা বার্ট রেনল্ডসের দ্বারা অনুপ্রাণিত তিনি৷ তবে এর জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে অভিনেতাকে৷  এই 'ন্যুড ফটোশুটের' জেরে আইনি জটে জড়ালেন রণবীর৷ দায়ের হল এইআইআর৷ জানা গিয়েছে, নগ্ন ফটোশুটের জন্য বলিউড তারকা রণবীরের বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে আর্জি জানানো…
Read More
এবার দুর্নীতির অভিযোগ উঠছে কলেজ সার্ভিস কমিশনেও

এবার দুর্নীতির অভিযোগ উঠছে কলেজ সার্ভিস কমিশনেও

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরই মাঝে এবার স্কুল সার্ভিস কমিশনের পরে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে ব্যাপক দুর্নীতির অভিযোগ জানিয়ে চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে। এসএসসি নিয়োগে দুর্নীতির চেয়েও কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে আরও অনেক বেশি দুর্নীতি হওয়ায় প্রকৃত মেধাবী ও যোগ্যরা চাকরি পাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ২০২০ সালে অধ্যাপক নিয়োগের প্যানেল প্রকাশের সময় থেকেই দুর্নীতির কথা জানিয়ে তাকে বেশ কয়েকবার ই-মেল ও চিঠি দেওয়া হয়েছিল বলেও চাকরি প্রার্থীরা জানিয়েছে। উল্লেখ্য, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ২০১৮ সালে উচ্চ শিক্ষামন্ত্রী পদেও দায়িত্বে ছিলেন।  …
Read More
দূষণ নিয়ন্ত্রণে আনতে এল নয়া নির্দেশ

দূষণ নিয়ন্ত্রণে আনতে এল নয়া নির্দেশ

দূষণের মাত্রা বাড়ছে প্রতিনিয়ত। এবার এই দূষণের মাত্রাও নিয়ন্ত্রণে আনতে এলো নয়া নির্দেশ। আগামী ৬ মাসের মধ্যে বাতিল হবে ১৫ বছরের পুরনো গাড়ি। ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা এবং হাওড়ার ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছে গ্রীন ট্রাইব্যুনাল। দূষণ নিয়ন্ত্রণের জন্য এই দুই জেলায় চলবে বিএস৬ গাড়ি, বাতিল হচ্ছে বিএস৪। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুদূষণের পাশাপাশি শব্দদূষণ রোধ করতেও পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, শব্দদূষণ রুখতে ব্যবহার করতে হবে 'সাউন্ড লিমিটার'। ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করতে হবে। এর আগেও এই ইস্যুতে…
Read More